নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম

সামহোয়্যারইন ব্লগ টিম › বিস্তারিত পোস্টঃ

বিশেষ বিজ্ঞপ্তি।

০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১:২৮

বিশেষ বিজ্ঞপ্তিঃ

সবাইকে জানানো যাচ্ছে যে, ব্লগের নীতিমালা পরিপন্থী যেকোনো আপত্তিকর পোস্ট বা মন্তব্য সম্পর্কে অবগত করতে [email protected] ঠিকানায় ইমেইল করুন। বর্তমান সময়ে ব্লগের সার্বিক পরিবেশ বজায় রাখতে আমরা সকলের কাছ থেকে দায়িত্বশীল ও সংযত আচরণ প্রত্যাশা করছি।


শুভেচ্ছাসহ,
সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৬

সৈয়দ কুতুব বলেছেন: কাউকে ব্যান করার পর কারণ জানালে ভালো হতো । ব্লগার মশিউর রহমানের ব্যানের কারন উনার সহ-ব্লগার এবং পাঠকদের কাছে পরিষ্কার নয় । ভিন্ন মতের সুযোগ থাকা উচিত সামুর মতো বাংলা ব্লগিং প্লাটফর্মের ।

০৬ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:২০

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ভিন্নমত প্রকাশের কারণে ব্লগে কাউকে ব্যান করা হয় না। তবে কোনো আইডি নীতিমালার গুরুতর লঙ্ঘনের দরুন স্থায়ীভাবে নিষিদ্ধ (Permanent Ban) করা হলে, সেটিতে পুনরায় ব্লগিংয়ের কোনো সুযোগ থাকে না। কোনো ব্লগার চূড়ান্ত ব্যান হলে তা সংশ্লিষ্ট ব্লগারকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। সে ক্ষেত্রে তিনি চাইলে ব্লগ নীতিমালা সম্পূর্ণ অনুসরণ করে নতুন কোনো আইডি থেকে লেখালেখি চালিয়ে যেতে পারেন।

২| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৪৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:

দীর্ঘ কারাভোগের পর আসছে বিজয়ের মাসে (১৬ ডিসেম্বর) প্রবীন ব্লগার ও মুক্তিযোদ্ধা_ চাঁদগাজী বীর বিক্রম কে বিশেষ বিবেচনায় ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। বাঁধ ভাঙার এই আওয়াজ হোক মুক্ত চিন্তা, ভ্রাতৃত্ব আর পারস্পরিক শ্রদ্ধার জায়গা।

৩| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৫৩

অপলক বলেছেন: পোস্টের বা মন্তব্যের ডান পাশের কোণায় রেড ফ্লাগ কাজ করে না? বাগ তৈরী হয়েছে? আমার ধারনা যে লেখক সামুর নীতিমালা পড়েছে, সে রেড ফ্লাগ আইকোনের ব্যবহারও জানে। বুঝলাম না, আলাদা করে feedback এ সেন্ড করতে হবে কেন?

আমি কতুব ভাইয়ের সাথে একমত। তার সাথে যোগ করতে চাই, সামুতে লেখকের সংখ্যা খুবই কমে গেছে। এর ভেতরে যদি এমন নিরুৎসাহিতকারী বিজ্ঞপ্তি যাহির হয়, তাহলে দেখবেন পাকা চুল তুলতে তুলতে সামু যেন টাকলা না হয়ে যায়।

আরও ভাল হয়, যার ফিডব্যাক পেয়ে সামুর মডুরা কোন লেখককে ব্যান করলেন, সেই ব্যান খাওয়া লেখককে ঐ ফিডব্যাক প্রদানকারীর পরিচয় জানানোর ব্যবস্থা করা ।

ধন্যবাদ।

০৬ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:৩৯

সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: এই মুহূর্তে ব্লগে সার্বক্ষণিক মডারেশন নেই এবং নানাবিধ কারণে প্রয়োজনীয় কারিগরি আপডেটও দেওয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা লক্ষ্য করেছি, এই সুযোগে অনেকেই মত প্রকাশের নামে অত্যন্ত কুৎসিত ও আপত্তিকর ভাষায় মন্তব্য করছেন; যার ফলে বাধ্য হয়েই তাঁদের আইডি স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

সামহোয়্যার ইন ব্লগ মনে করে, মত প্রকাশের দোহাই দিয়ে কোনো ধরনের অশালীন ভাষা বা অযৌক্তিক আলোচনাকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। মডারেশনে সাময়িক সীমাবদ্ধতা থাকার অর্থ এটি নয় যে অসংযত ও আপত্তিকর আচরণ ছাড় দেওয়া হবে।

ব্লগের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে আশা করি সবাই দায়িত্বশীল আচরণের পরিচয় দেবেন।

৪| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৫৯

সুলাইমান হোসেন বলেছেন: নতুনদেরকে আপনারা প্রথম পাতায় লিখতে দেন না কেন?

৫| ০৬ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:৩০

আঁধারের যুবরাজ বলেছেন: কলিমুদ্দি দফাদার ব্লগারের সাথে একমত। বাংলা ব্লগিংয়ের বলা চলে শেষ সময় চলছে ;গাজীভাইয়ের আইডি ব্যান মুক্ত করার জন্য অনুরোধ করছি।

৬| ০৬ ই নভেম্বর, ২০২৬ ভোর ৫:৩৯

সুলাইমান হোসেন বলেছেন: আমার মতে সৈয়দ মশিউর রহমান ভাই কে লাল কার্ড দেখানো ঠিক হয়নি, অন্তত হলুদ কার্ড দেখানো যেত।তিনি ফাউল কোনো পোস্ট দিয়েছেন বলে আমার জানা নেই।রাজনীতি বিষয়ে কিছু ফাউল পোস্ট দিয়েছেন তবে তার ফাউল লাল কার্ড দেখানোর মতো তত গুরুতর ছিল না।তাকে বেনমুক্ত করার জন্য জুরালো দাবি জানাচ্ছি।এবং নতুনদেরকে প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি ।

৭| ০৬ ই নভেম্বর, ২০২৬ ভোর ৬:৩৮

অগ্নিবাবা বলেছেন: ব্লগে ব্যান-ব্যান খেলার সংস্কৃতি চালাতে চালাতে ব্লগ আজ তার শেষ সময়ে এসে দাঁড়িয়েছে। অথচ ব্লগের মূল উদ্দেশ্যই ছিল মুক্ত মতপ্রকাশ, স্বাধীন চিন্তা এবং যুক্তিনির্ভর বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করা। এখানে কেউ নিজের মতামত প্রকাশ করবেন, আর অন্য কেউ সেই মতামতকে যুক্তি, তথ্য ও পাল্টা যুক্তি দিয়ে তুলোধোনা করবেন—এটাই তো স্বাভাবিক। মতের বিরুদ্ধে মত থাকবে, তর্ক হবে, বিতর্ক হবে, কখনো কঠিন ভাষায় সমালোচনাও হবে। তাতেই তো আলোচনার মান বাড়ে।

কিন্তু সমস্যা হলো, আমরা ক্রমশ বক্তব্যের চেয়ে বক্তাকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছি। কোনো মতামতের বিরোধিতা করলেই সেটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে। কারও বক্তব্যের অসারতা তুলে ধরলে তিনি কেন সেটা নিজের গায়ে মাখবেন? নিজের বক্তব্যের পক্ষে যুক্তি না থাকলে মডারেটরদের কাছে নালিশ করতে হবে কেন? এটা কি প্রাইমারি স্কুলের ক্লাসরুম, যেখানে কারও কথা পছন্দ না হলেই শিক্ষকের কাছে বিচার চাইতে হবে?

একটা কথা পরিষ্কার করে বোঝা দরকার—ব্যক্তি আর ব্যক্তির মতামত এক জিনিস নয়। একজন মানুষকে সম্মান করেও তাঁর মতামতকে কঠোরভাবে প্রত্যাখ্যান করা যায়। তাঁর যুক্তিকে ভুল, দুর্বল, হাস্যকর কিংবা সম্পূর্ণ ভিত্তিহীন বলার অধিকারও অন্যের রয়েছে। কারও অনুভূতিতে আঘাত লাগতে পারে, অহংকারে আঘাত লাগতে পারে, কিন্তু সেই অস্বস্তি এড়ানোর জন্য যদি প্রতিটি কঠিন মন্তব্যকে ব্যান করার অজুহাত বানানো হয়, তাহলে মুক্ত আলোচনার আর প্রয়োজন কী?

মতপ্রকাশের স্বাধীনতা শুধু নিজের পছন্দের কথা বলার স্বাধীনতা নয়; নিজের অপছন্দের সমালোচনা শোনার এবং তার জবাব দেওয়ার সাহসও থাকতে হবে। যুক্তির জবাব যুক্তি দিয়ে দিন, তথ্যের জবাব তথ্য দিয়ে দিন। কেউ ভুল বললে প্রমাণসহ ভুল ধরিয়ে দিন। প্রয়োজনে তাঁর যুক্তির চুলচেরা বিশ্লেষণ করুন। কিন্তু যুক্তির ময়দান ছেড়ে মডারেটরের দরজায় গিয়ে দাঁড়ানো কোনো বুদ্ধিবৃত্তিক বিজয় নয়।

ব্লগকে ব্যক্তিগত অভিমান, দলাদলি, তোষামোদ আর ব্যানের সংস্কৃতি থেকে বের করে আনতে হবে। এখানে কারও ব্যক্তিগত অনুভূতি রক্ষা করার চেয়ে মতামতের স্বাধীন আদান-প্রদান বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। অবশ্যই হুমকি, হয়রানি কিংবা প্রকৃত ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে নিয়ম থাকবে। কিন্তু শুধুমাত্র কঠোর সমালোচনা বা অপছন্দের যুক্তির কারণে কাউকে চুপ করিয়ে দেওয়া যায় না।

মনে রাখতে হবে, ব্লগ কোনো ফুলের বাগান নয়, যেখানে সবাইকে মিষ্টি কথা বলতে হবে। ব্লগ হলো যুক্তির লড়াইয়ের মঞ্চ। এখানে আপনার বক্তব্য যত শক্তিশালী হবে, ততই আপনি টিকে থাকবেন। আর বক্তব্যের সমালোচনা সহ্য করার ক্ষমতা না থাকলে মুক্ত মতপ্রকাশের মঞ্চে আসার আগে নিজের সহনশীলতা বাড়ানোই বুদ্ধিমানের কাজ।
আমার ১৫ বছরের পুরোনো আইডি ‘অগ্নিবেশ’ ফিরিয়ে দিন।

৮| ০৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৪

এস.এম. আজাদ রহমান বলেছেন: নিয়ম যখন আছে, তখন তার প্রয়োগও হওয়া উচিত। কিন্তু বাস্তবে প্রয়োগ খুব একটা চোখে পড়ে না। অনেকে বলেছেন, ব্লগে ভিন্নমত থাকবে। এ কথা ঠিক। তবে আমাদের মতো পুরনো সদস্যদেরও কিছু সিনিয়র ভাই মাঝে মাঝে ব্যক্তিগত আক্রমণ করে বসেন। ভিন্নমত আর ব্যক্তিগত আক্রমণ এক জিনিস নয়। আশা করি নিয়মটি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.