নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Founder & Editor-in-Chief: priyobarishal.com | Journalist | Construction & Real Estate Expert

ওয়াদুদ সোহেল মোল্লা

Founder & Editor-in-Chief: priyobarishal.com | Journalist | Construction & Real Estate Expert

ওয়াদুদ সোহেল মোল্লা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার মায়া নাকি মানসিক খাঁচা?

০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৭


কখনও কখনও মানুষের ভালোবাসার রূপ দেখে অবাক হতে হয়। ভালোবাসার টানে মানুষ কত দূরই না পাড়ি দেয়! কিন্তু সেই ভালোবাসা যখন বিশ্বাসের বদলে প্রতারণা আর স্বার্থপরতার জালে জড়িয়ে যায়, তখন তা মানুষের জীবনকে নরক বানিয়ে তোলে।

সেদিন ঢাকার পল্টনে এক রেস্তোরাঁয় বসে এমন এক নারীর গল্প শুনছিলাম। আমাদের এক সাংবাদিক সহকর্মীর পরিচিত এক আপু এলেন আমাদের সাথে দেখা করতে। কথায় কথায় বেরিয়ে এল তার জীবনের এক করুণ ও মর্মান্তিক অধ্যায়। দীর্ঘদিনের সম্পর্ক ছিল এক সরকারি কর্মকর্তার সাথে। লোকটা নিজের পরিচয় গোপন করে সবসময় বলত তার টাকা-পয়সা নেই, সে অসহায়। অথচ সেই নারী নিজের সাধ্যমতো তাকে ভালো ব্র্যান্ডের জামাকাপড়, পারফিউম কত কী উপহার দিয়েছেন।

পরে জানা গেল, সেই লোকটা বিবাহিত এবং হাজার কোটি টাকার মালিক! শুধু তাই নয়, সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর উল্টো সেই নারীকেই হয়রানি করা হয়েছে, থানায় জিডি করিয়ে জোর করে লিখিত নেওয়া হয়েছে যেন আর যোগাযোগ করা না হয়। মানুষটাকে মানসিকভাবে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে তিনি নিজের আঙুল পর্যন্ত হাতুড়ি দিয়ে পিটিয়ে থেঁতলে ফেলেছিলেন! তবু এত বঞ্চনা আর প্রতারণার পরও তার আকুতি—যদি লোকটার সাথে শেষবারের মতো একটু কথা বলতে পারতেন!

একটি গল্প বলি... এক শিকারী একদিন একটা সুন্দর পাখি ধরে খাঁচায় বন্দী করল। পাখিটা প্রথমে ছটফট করল, কিন্তু আস্তে আস্তে খাঁচার নিয়ম মেনে নিল। একসময় শিকারী খাঁচার দরজা খোলা রেখেই ভুলে গেল। অদ্ভুত ব্যাপার হলো, পাখিটি আর উড়ে গেল না। খোলা দরজার সামনে বসেই সে বন্দী দশাকেই নিজের পৃথিবী ভেবে নিল। প্রতারক মানুষগুলোও এভাবেই ভালোবাসার নামে মানুষের মনে একটা অদৃশ্য খাঁচা তৈরি করে দেয়।

সমাজ বদলাচ্ছে, মানুষের মুখোশও পাল্টে যাচ্ছে। কিন্তু মানুষের মন সরল রয়ে গেছে বলেই আজও কেউ কেউ মিথ্যে মায়ার পেছনে জীবন খুইয়ে বসে থাকে। একটুখানি ভালোবাসার বা একটু স্পর্ষের কাঙাল হয়ে মানুষ কতটা নিঃস্ব হতে পারে, তা না দেখলে বিশ্বাস হয় না। এ অন্ধ মোহ থেকে বের হয়ে আসার সময় কি হয়নি আমাদের?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

এইচ এন নার্গিস বলেছেন: বাহ চমৎকার ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন: সব কিছু বদলাচ্ছে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: পরে জানা গেল, সেই লোকটা বিবাহিত এবং হাজার কোটি টাকার মালিক! শুধু তাই নয়, সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর উল্টো সেই নারীকেই হয়রানি করা হয়েছে, থানায় জিডি করিয়ে জোর করে লিখিত নেওয়া হয়েছে যেন আর যোগাযোগ করা না হয়।

এটা ভালোবাসা নয় বরং ঐ পুরুষটার যৌন লালসার স্বীকার হয়েছিলেন । এমন অনেক প্রডিটর থাকে যারা নারীকে ভুলানোর জন্য যা যা বলা দরকার , করা দরকার সেটা তারা করে নারীর সান্নিধ্য পাবার জন্য।

নারীদের বাস্তবতার অভিঙ্গতা কম হয় বলে তারা ফাদে পড়ে বেশি। নারীরা বিশ্বাস করে বেশি। :(

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮

নাহল তরকারি বলেছেন: সুন্দর গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.