নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Founder & Editor-in-Chief: priyobarishal.com | Journalist | Construction & Real Estate Expert

ওয়াদুদ সোহেল মোল্লা

Founder & Editor-in-Chief: priyobarishal.com | Journalist | Construction & Real Estate Expert

ওয়াদুদ সোহেল মোল্লা › বিস্তারিত পোস্টঃ

দিনশেষে আমরা তো একটু শান্তিতেই বাঁচতে চাই

১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩২


মানুষের জীবনের নিরাপত্তা আসলে কিসে? বড় বড় বিল্ডিংয়ে, নাকি বিপদের সময় কেউ একজন পরম নির্ভরতায় হাত বাড়িয়ে দেবে সেই ভরসায়?

আজ সকালে খবরটা পড়লাম। আমাদের বরিশালের লেবুখালীতে যে সেনানিবাস আছে, সেটাকে আরও অনেক বড় করা হচ্ছে। এক হাজার একশ তিপ্পান্ন কোটি টাকার প্রজেক্ট। বেশ বড় অংক!

আমাদের এই দক্ষিণাঞ্চল এমনিতেই নদীমাতৃক। একটু এদিক সেদিক হলেই বন্যা, জলোচ্ছ্বাস। সিডর, আইলার ক্ষত তো এখনো অনেকে বুকে বয়ে বেড়াচ্ছে। যখন চারদিকে পানি থইথই করে, তখন ওই সেনাবাহিনীর ছেলেরাই কিন্তু সবার আগে স্পিডবোট নিয়ে আমাদের কাছে ছুটে আসে।

নতুন এই প্রকল্পে অনেকগুলো আবাসিক ভবন হবে, আধুনিক সব সুবিধা থাকবে। ৩টি পদাতিক ব্রিগেড থাকবে। তার মানে লোকবল বাড়বে। সাধারণ মানুষের বিপদে তারা আরও দ্রুত রেসপন্স করতে পারবে।

টাকা তো কত জায়গায়ই খরচ হয়। কিছু টাকা তো অন্তত এমন জায়গায় খরচ হোক, যেটা সাধারণ মানুষের জীবন বাঁচাতে কাজে লাগবে। দিনশেষে আমরা তো একটু শান্তিতে, একটু নিরাপদে বাঁচতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.