| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াদুদ সোহেল মোল্লা
Founder & Editor-in-Chief: priyobarishal.com | Journalist | Construction & Real Estate Expert

দেশটা আসলেই অদ্ভুত নিয়মেই চলতেছে। তেলের দাম বাড়বে—এই খবর বাতাসে ভাসতে না ভাসতেই দেখি আমাদের বরিশালের লঞ্চের কেবিনের ভাড়া বেড়ে গেছে বিশ পার্সেন্ট! অথচ কেবিন ছাড়া ডেকের যাত্রীদের অবস্থা দেখলে মায়া লাগবে। ঘাটে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে শুরু হয় টিকেটের জন্য হাহাকার আর টানাটানি। চারশ টাকার ডেক নেমে ঠেকে দেড়শ টাকায়।
একসময় ত্রিশটার মতো রুটে লঞ্চ চলত। এখন সেই রুটগুলো বলতে গেলে প্রায় শূন্যের কোঠায়। বড়জোর দশটা বা বারোটা লঞ্চ কোনোমতে টিকে আছে। ঘাটে যারা বসে থাকেন, তারা কেউ মুখ খুলে ভাড়া বাড়ানোর কথা সরাসরি বলবেন না। কিন্তু নদীতে লঞ্চ ছাড়ার পরেই শুরু হয় পকেট কাটার খেলা। তেলের দাম বাড়ার অজুহাতে সাধারণ মানুষের ওপর বাড়তি ভাড়ার খড়্গ নামিয়ে দেওয়া হলো। মালিকপক্ষ দাবি তুলছে আরও ত্রিশ পার্সেন্ট বাড়ানোর। এভাবে চলতে থাকলে নদীমাতৃক এই দেশের সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কে জানে!
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সরকার বলছে,
আর কটা দিন সবুর করো
রসুন বুনেছি ।