| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াদুদ সোহেল মোল্লা
Founder & Editor-in-Chief: priyobarishal.com | Journalist | Construction & Real Estate Expert

আজকাল যান্ত্রিক শহরে থাকতে থাকতে মনটা বড্ড ক্লান্ত হয়ে পড়ে। কংক্রিটের দেওয়াল ভেদ করে তাই মন চলে যায় দক্ষিণের সেই নদী-খালের জনপদে। যাকে আমরা সবাই ভালোবেসে বাংলার ভেনিস বলি।
বরিশাল কেবল একটি নাম নয়, এটি এক অদ্ভুত ভালোলাগার অনুভূতি। চারপাশে নদী, খাল আর শস্যভরা মাঠ। ভাবা যায়? সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, আর চোখের সামনে থাকবে সবুজ মাঠের হাতছানি। এই তো জীবন! এখানকার মানুষগুলোর মনও তেমনি নদীর মতো সহজ-সরল। কোনো প্যাচঘোচ নেই, একদম খাঁটি বাঙালি আতিথেয়তা। পেয়ারা, আমড়া, নারিকেল আর ধানের গন্ধে এখানকার বাতাস সবসময় ম ম করে।
ইতিহাস বলে, এই মাটিতে জন্ম নিয়েছেন বহু কীর্তিমান মানুষ। গড়ে উঠেছে কতশত ঐতিহাসিক স্থাপনা। অথচ আমরা কজন আর সেই ইতিহাস মনে রাখি? আধুনিকতার ছোঁয়া লাগলেও এর সেই গ্রামীণ স্নিগ্ধতা একটুও হারায়নি। নদীপথে একটা ইঞ্জিনচালিত নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর যে আনন্দ, তা বড় বড় শহরের এসি গাড়িতে পাওয়া অসম্ভব।
মাঝে মাঝে ভাবি, সব কোলাহল ছেড়ে যদি চিরদিনের মতো এমন একটা জায়গায় হারিয়ে যাওয়া যেত! যেখানে প্রকৃতি দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরে। বরিশাল তেমনই এক অনন্য জনপদ, যেখানে গেলেই মন জুড়িয়ে যায়। সবাই একবার ঘুরে আসুন, ভালো লাগবে নিশ্চিত।
©somewhere in net ltd.