নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের জন্য কবিতা

কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে...............

হেলাল মোহাম্মদ

নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করে, যখন দু:খীদের সাথে নিজেকে তুলনা করি, মনে হয় অনেক সুখে আছি আমি। তাইতো সুখের পিছনে নয়, দু:খীদের নিয়ে লিখায় ব্যস্ত আমি।

হেলাল মোহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

এরশাদ- খালেদা সিঙ্গাপুরে যাচ্ছেন, রাজনীতিতে নতুন গুঞ্জন

১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫৬

গুঞ্জনটা এরশাদ বলেই উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বোদ্ধারা। তারা মনে করছেন, মহাজোটের টানাপোড়েনে ‘আনপ্রেডিক্টেবল’ এরশাদ রাজনীতির পালে নতুন হাওয়া লাগালেও লাগাতে পারেন।



জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সিঙ্গাপুর যাচ্ছেন বলে তার দল সূত্রে জানা গেছে।



সব ঠিকঠাক থাকলে চিকিৎসার জন্য আগামী ১৬ জুন রাতে একটি ফ্লাইটে খালেদা জিয়া সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন। চিকিৎসা শেষে আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।



এর আগে গত ১৯ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন খালেদা জিয়া। তারই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন।



এদিকে, গত সোমবার নয়দিনের সফরে সিঙ্গাপুরে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। বেলা পৌনে একটায় বিমানযোগে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। ১৮ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।



জাপা সূত্র জানায়, সিঙ্গাপুর যাত্রার উদ্দেশ্য সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা। তার সঙ্গে রয়েছেন বেগম রওশন এরশাদ, পুত্র রাহাগির আলমাহী এরশাদ (সাদ) ও একান্ত সচিব খালেদ আখতার।



সূত্র জানায়, ১৬ জুন বিএনপি চেয়ারপারসন সিঙ্গাপুর গেলে শুধুমাত্র ১৭ তারিখ সময় পাবেন। সেক্ষেত্রে জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে তার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম।



তাছাড়া তারা একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিষয়টি এমনও নয়। তবে ফোনে তাদের মধ্যে যোগাযোগের বিষয়টি দুদলের জ্যেষ্ঠ নেতারা উড়িয়ে দেননি।



তারা জানিয়েছেন, দেশের দুটি জনপ্রিয় রাজনৈতিক দলের শীর্ষ দুই নেতা একই সময়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। এ সময়ে তাদের মধ্যে কথা হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয়। বরং তা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেই পড়ে।



বিএনপি এবং জাপার জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়া এবং এরশাদের মধ্যকার আনুষ্ঠানিক বৈঠকের কথা অস্বীকার করেছেন। তারা জানান, এ ধরনের বৈঠক হলে দেশের মাটিতেই হতে পারে। সেজন্য সিঙ্গাপুর হবে বিষয়টি এমন নয়।



তবে হঠাৎ করে একই সময়ে খালেদা জিয়া এবং এরশাদের এই সিঙ্গাপুর সফর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নানা গুঞ্জন শুরু হয়েছে। চাউর আছে সিঙ্গাপুরে তারা আগামী জাতীয় নির্বাচন ঘিরে সরকারবিরোধী আন্দোলন এবং জোটের রাজনীতি নিয়ে আলোচনা করবেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ রাত ১২:৩০

সাবু ছেেল বলেছেন: ধর শালারে,ধর শালীরে!!

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৮

হেলাল মোহাম্মদ বলেছেন: ভাই এরা সব সময় ই ধরা ছুয়ার ভাইরে থেকে যায়, ধরতে পারলেতো বুযাতাম কত ধানে কতো চাল।

২| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫০

মাইন রানা বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
ক্ষমতার জন্য রাজাকার, স্বৈরাচার সবার সাথেই জোট করা যায়। তখন রাজাকার, স্বৈরাচার ভাল হয়ে যায়।

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:১০

হেলাল মোহাম্মদ বলেছেন: ঠিক বলেছেন ভাই, আমরা এমন অবস্থা থেকে পরিত্রান চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.