| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলাল মোহাম্মদ
নিজেকে নিয়ে ভাবতে ইচ্ছে করে, যখন দু:খীদের সাথে নিজেকে তুলনা করি, মনে হয় অনেক সুখে আছি আমি। তাইতো সুখের পিছনে নয়, দু:খীদের নিয়ে লিখায় ব্যস্ত আমি।
জামায়াত শিবির নিষিদ্ধের কথা বলা হচ্ছে। আর এ জন্য সভা সেমিনার, সম্মেলন মহা সম্মেলন করা হচ্ছে। কিন্তূ একটা দল নিষিদ্ধ হওয়ার পর যা যা করা হয় ওই দলের প্রতি, জামায়াত নিষিদ্ধ হওয়ার আগেই তার চেয়ে কয়েক গুণ বেশী করা হচ্ছে। আজকে জামায়াত শিবির নিষিদ্ধের আগেই তাদের কে সভা সমাবেশ করতে দেয়া হচ্ছে না এমন কি মানব বন্ধন পর্যন্ত করতে পারছে না। মিছিল করতে গেলে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। ঘরের মধ্যে যদি কোন প্রোগ্রাম করে তাহলে সেটা হয়ে যায় গোপন বৈঠক।তাদের কেন্দ্র থেকে শুরু করে বেশীর ভাগ নেতা কর্মীকে গ্রেফতার করে জেলের মধ্যে রাখা হল। তাদের ছোট একজন ছেলেকে গ্রেফতার করা হলে তাকে রিমান্ডে নেয়া হচ্ছে। তার কাছ হতে গোপন তথ্য পাচ্ছেন যা কয়েক দিন পর পোকা মাকড় খেয়ে ফেলে। শিবিরের কোন কর্মীকে ক্লাস করতে দেয়া হচ্ছে না। রাত্রে বাসায় ঘুমাতে দেয়া হচ্ছে না।এর নাম কি নিষিদ্ধ নয়? নিষিদ্ধের সংগা কি? জামায়াত শিবির নিষিদ্ধ তখনি হবে যখন তাদের সব নেতা কর্মীকে একটি স্পেস ক্রাফটে করে মংগল গ্রহে পাঠায়ে দেয়া হবে। আর এটাই হবে নিষিদ্ধের সংজ্ঞা তাদের কাছে।
©somewhere in net ltd.