নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যত ছোট , ঠিক তার থেকেও বিশাল গভীরতার গল্প নিয়ে জীবন ।

চৌদ্দগ্রামবাসী

আমি আধা শিক্ষিত তাই ব্লগে ঘুরে বিভিন্ন লেখা পড়ি।অনেক কিছু জানা যায়।

চৌদ্দগ্রামবাসী › বিস্তারিত পোস্টঃ

প্রেমের টানে ওমান থেকে চৌদ্দগ্রামে

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১


প্রেমের অধিকার প্রতিষ্ঠা করতে মধ্যে প্রাচ্যের ওমান থেকে বাংলাদেশে এসে অবশেষে স্বীকৃতি মিলল এক প্রবাসী নারীর। চৌদ্দগ্রাম থানার অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল জেলার বাকের গঞ্জ উপজেলার কলস কাটা গ্রামের কৃষ্ণকান্ত তালুকদারের মেয়ে রিনা রাণী তালুকদার দীঘ যাবত ওমানে ফার্ণিচার ফ্যাক্টরীতে কর্মরত ছিল। সেখানে তার সাথে পরিচয় হয় কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের উত্তর বেতিয়ারা গ্রামের দুলাল মিয়ার ছেলে মাঈন উদ্দিনের সঙ্গে। কিছুদিন পর তাদের মাঝে প্রেমে সম্পর্ক গড়ে উঠে মাঝ খানে দেয়াল হয়ে দাঁড়ায় ধর্মীয় অনুভূতি। রিনা রাণী প্রেমের অধিকার প্রতিষ্ঠা করতে সনাতন ধর্ম ত্যাগ করে চলতি বছরে জানুয়ারী মাসে ওমানে ইসলাম ধর্ম গ্রহন করে তার নাম পরিবর্তন করে ফাতেমা আক্তার। মাঈনউদ্দিন ও নবমুসলিম ফাতেমা আক্তারের উভয়ের সম্মতিতে আলোচনার ভিত্তিতে কর্মস্থলে ধর্মীয় রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক ঠাক চলছিল তাদের সংসার। গত ৩ মাস আগে ছুটি নিয়ে মাঈন উদ্দিন তার পিতা মাতার অনুরোধ রক্ষা করতে দেশের আসে এবং আগামী ২৩ নভেম্বর দেশে পাশের গ্রামের তার বিয়ে ঠিক হয়। ২৩ নভেম্বর বিয়ের বিষয়টি নব মুসলিম ফাতেমা আক্তার কৌশলে জেনে গেলে ১৩ নভেম্বর বাংলাদেশে এসে স্বামীর স্বীকৃতির জন্য চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। চৌদ্দগ্রাম থানা পুলিশ তাৎক্ষনিত অভিযোগের ভিত্তিতে মাঈন উদ্দিনকে থানায় নিয়ে আসে। বিষয়টি জানা জানি হলে আত্বীয় স্বজন ও স্থানীয় জনগন মিমাংশা করার পরামর্শে থানা পুলিশ অভিযুক্ত মাঈন উদ্দিনকে তাদের জিম্মায় ছেয়ে দেয়। তারই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর গভির রাতে উপজেলার বেতিয়ারা গ্রামে ৩ লক্ষ ৫০ হাজার টাকায় স্থানীয় কাজী ওবাদুল হকের কাবীন রেজিষ্টারের মাধ্যমে তাদের বিয়ে হয়। অবশেষে ফাতেমা আক্তার ফিরে পেল তার স্বামী কে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল সৃষ্ঠি হয়।-

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসীদের বদনাম এইসব মাঈন উদ্দিনদের জন্যই হয়।।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

চৌদ্দগ্রামবাসী বলেছেন: সঠিক বলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.