| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৌদ্দগ্রামবাসী
আমি আধা শিক্ষিত তাই ব্লগে ঘুরে বিভিন্ন লেখা পড়ি।অনেক কিছু জানা যায়।
চৌদ্দগ্রামে সোমবার সকালে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সুজাতপুর নামক স্থান থেকে জনার্দ্দন কর্মকার(২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে মহাসড়কের সুজাতপুর এলাকা সংলগ্ন ব্রীজের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে চৌদ্দগ্রাম থানার এসআই ত্রিনাথ ও শহিদুল্লাহর নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে আসে। নিহত জনার্দ্দন উপজেলার চিওড়া ইউনিয়নের পাতড্ডা গ্রামের মনমোহন কর্মকারের ছেলে।
নিহতের বাবা মনমোহন জানান, তার ছেলে জনার্দ্দন গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী চিওড়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে ছেলে হারানোর অভিযোগে গত রবিবার চৌদ্দগ্রাম থানায় এসে একটি অভিযোগ দায়েল করেন তিনি। এই অবস্থায় সোমবার সকালে লাশটি উদ্ধার হয়।
চৌদ্দগ্রাম থানার ডিউটি অফিসার জানান, নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের ঘটনার প্রকৃত কারন জানা যাবে।
২|
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১১
ইমাম হোসাইন শাকিল বলেছেন: ভাই আপনার বাডী চৌদ্দগ্রাম এর কোন ইউনিয়ন এ জানতে পারি কি?
২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫৭
চৌদ্দগ্রামবাসী বলেছেন: সরি ভাই, আগে আপনার পরিচায় দিন,পরে আমার টা দিবো।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩১
বাংলার ফেসবুক বলেছেন: দুখের খবর।