নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাসাফাদ্দৌজা নোমান

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

নোমান নমি

এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza

নোমান নমি › বিস্তারিত পোস্টঃ

গল্প: একটি সাদা হাতি এবং সায়ন্তি

০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:০৪



অসভ্য কোথাকার!

-তুই অনুমতি দিলে সভ্য হয়ে তোর হৃদয় এবং শরীরে সভ্যতার চাষাবাদ করবো

-ধুর হও বেয়াদব!

-ধন্যবাদ আবার আসবেন!

সায়ন্তি আজও বলল না কিছুই। হুমম আমি আসলে সায়ন্তির মুখ থেকে কিছু একটা শোনার ইচ্ছা করছিলাম। ইচ্ছেটা আজ না গত কিছুদিন ধরে করে যাচ্ছি। আমি চাইলেই বলে দিতে পারি আমি তোকে ভালোবাসি, তোকে চাই অজানা সন্ধ্যায় হাতের মুঠিতে। কিন্তু বলতে পারছি না।আসলে বলা যাচ্ছে না।মাঝে মাঝে ভাবি কি হয় যদি বলে দিই তোকে ভালোবাসি,অন্ধকার ঘরের কিছুটা আলগা আলোয় তোকে চাই। আমি জানি সায়ন্তি থমকে যাবে,চোখমুখ কালো করে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাবে। মুখে কিছুই বলতে পারবে না। বলতে পারবে না তোকে ভালোবাসিনা অথবা এটা হতে পারে না।

আবার সায়ন্তির ফোন “দোস্ত কাল তুই ফ্রি আছিস?

-আমিতো জন্ম থেকেই তোর জন্য ফ্রি আছি

-ফাজলামো না সত্যি করে বল আছিস?

-হুমম

-ওকে বিকালে তোকে নিয়ে নীলক্ষেত যাবো, কিছু বই কিনতে হবে।

-ওহে বেদনার রঙ নীল,চল আমরা বরং সবুজ,হলুদ কিংবা লালক্ষেতে গিয়ে প্রেম করি

খটাস করে ফোন রেখে দিল।যাই হোক বৈকালিক রিকশা ভ্রমনটাতো হবে,যতটুকু ছোঁয়াছুঁয়িতে পাপ নেই ততটুকু ছোঁয়াতো পাবো অথবা সায়ন্তির সতেজ শ্যাম্পুকৃত চুলের ঘ্রাণ। এসবে আমার অনুভূতি যাযাবরের মত ঘুরতে থাকে।



**

সায়ন্তির পাশে রিকশায় বসে আছি। ব্যাগ থেকে একটি বাটি বের করে দিয়ে বলল “নে এগুলো তোর জন্য,খেয়ে নে। আম্মু বানিয়েছে পিঠা”

-ওই ওই আমি সভ্য মানুষ এই রিকশাতে বইসা পিঠা খাই না

“ওরে আমার সভ্যতার ধারক রে খাইস না” বলেই সায়ন্তি বাটি ব্যাগে ঢুকাতো উদ্যত হল।“আরে করছিস কি,খাবোতো,একটু মজা করলাম আরকি!”

-আমি জানতাম তুই খাবি,যেই পেটুক তুই হাতি কোথাকার।

হাতি বলাতে আমি খুব বেশী রাগ করিনা। আশেপাশের অনেকেই আমাকে হাতি বলে। সায়ন্তিরতো রীতিমত অনুমোদন আছে।পিঠা খেয়ে বাটি ফেরত দেবার সময় সায়ন্তির হাতে একটু করে লেগে গেল।আমার শহরে তখন রিকশাটাই কেবল চলছিল। বাকি সবকিছু থেমে গেছে। থেমে গেছে বড়বড় বিলবোর্ড,কলাবাগান চৌরাস্তা,গ্রাম থেকে আসা পথচারী।

সিগারেট ধরালে সব মেয়েই ফুঁসলে উঠে। এটা হতে পারে প্রিয়জনকে ক্ষতির হাত থেকে রক্ষা করা অথবা নিতান্তই মেয়ে সুলভ ষ্টাইলিশ আচরন। কারন যেটাই হোক না কেন সায়ন্তি যখন আমার মুখ থেকে টেনে সিগারেট ফেলে দেয় আমার বেশ ভালো লাগে। প্রত্যেক ছেলেরই এমন ভালো লাগা উচিত।নিজের ভাবনাটা যাতে অপরপাশে না বুঝতে পারে সেজন্য প্রসঙ্গ পাল্টে বললাম “বিরানী খাওয়াবি?

-আচ্ছা তুই সারাদিন এত খাই খাই করিস কেন? নিজের শরীরের দিকে তাকাইছিস? সাদা টিশার্ট পরা তোকে ঠিক সাদা হাতির মতই লাগছে,এরকম হলেতো বিয়েও করতে পারবি না।

সুযোগটা ছেড়ে দিবো কেন? আমিতো সুযোগ খুঁজি কেবল। সুযোগ বুঝেই বললাম “তুই আছিস না? আমিতো তোকেই বিয়ে করতে চাই”

সায়ন্তি অন্য আট দশবারের মত ছি বলেই উড়িয়ে দিল। সে বুঝে এটা আমি বুঝি,কিন্তু কতটা বুঝে সেটা ঠিক বুঝতে পারি না।



রাত-বিরাতে সকাল সন্ধ্যায় মুঠোফোন মুখর থাকে আমাদের আলাপচারিতে । আমি মুঠোফোনে যতটা হতচ্ছাড়া সামনা সামনি ঠিক ততটা না। মুঠোফোনে অবলীলায় সায়ন্তি ঠোঁটে চুমু আঁকার অনুমতি চাই।একদিন বলেছিলাম “সায়ন্তি আমি রং পেন্সিল নিয়ে বসে আছি, তোর ঠোঁটের গোলাপী ক্যানভাসে একটা চুমু আঁকতে দিবি?

উত্তরে সায়ন্তি চুপ থাকে, বলে এত সুন্দর করে বলিস কিভাবে? আমার বুক ততক্ষনে ঢিবঢিব করে ভায়োলিন বাজাচ্ছে। সায়ন্তি আবার বলে “মানুষ এত সুন্দর করে এত অসভ্য কথা কিভাবে বলতে পারিস?

বলতে ইচ্ছা করছিল “অশ্লীলতার দায়ে মৃত্যূ দন্ড দে, তবুও তোর ঠোঁটে একবার গান গাইতে দে”। বলিনি শেষ পর্যন্ত।



বেশ ক’দিন দেখা হয় না আমাদের। ইচ্ছা করেই বলি না চল দেখা করি অথবা অভিমান আছে বলেই বলি না। সেও বলে না।সায়ন্তি আমাকে ভালোবাসে কিনা? অথবা আমাকে চায় কিনা এ প্রশ্ন একেবারে অযৌক্তিক। ভালোবাসলেও আমার কাছে আসার কোন উপায় নেই তার। কতটা ভালোবাসলে নিজের প্রেমিকে ছেড়ে আমার কাছে আসবে? হুমম সায়ন্তির প্রেম দীর্ঘ দুবছরের।



আমি কিছুটা থমকে আছি, সায়ন্তি এবং সায়ন্তিকেন্দ্রিক সকল ভাবনা একান্তই আমার করে চুপসে গেছি। সায়ন্তি বোধহয় আগের আমাকে মিস করা শুরু করেছে।দিন যেতে থাকে,মাঝে মাঝে দেখা হয়,রিকশা ভ্রমণ হয় ধানমন্ডির রাস্তায়। সায়ন্তি আমাকে হাতি বলে,বলে আমার বিয়ে হবে না আমি সায়ন্তিকে বলি না তোকে বিয়ে করবো। আমি বুঝতে পারি সায়ন্তি পুরানো আমাকে মিস করা শুরু করেছে। এটা ভাল লক্ষন।আমি আবার সুযোগ নিয়ে ফেললাম। জিজ্ঞেস করলাম “তোর প্রেমিকের খবর কি? আছে কেমন?

-আর প্রেমিক?

বুঝলাম অবস্থা বেশী ভাল।সুযোগ সন্ধানী তরুন-তরুনীরা সদা তার প্রেমিক প্রেমিকার সম্পর্কের দুঃসময় বর্ণনা করে। সায়ন্তি সেটা করছে কিনা বুঝলাম না। তবে বুঝলাম আমার অবস্থার উন্নতি হচ্ছে।শীত ঝাপটে পড়েছে,চাদরে মোড়া সায়ন্তি আজও আরও বেশী সুন্দরী। “আচ্ছা সায়ন্তি আমি যদি একবার তোর হাত ধরি,তুই কি মাইন্ড করবি? ধর সামনের মোড় পর্যন্ত তোর হাত ধরে যাবো?

সায়ন্তি উত্তর দিল না। তবে হাতটাযে একটু বাড়িয়ে দিল তা বুঝলাম। সায়ন্তির হাত আমার মুঠোবন্দী। তবে সত্যি বলতে কি এই সন্ধ্যায় আমার ভিতর থেকে সায়ন্তির হাত ধরার কোন বায়না ছিল না। সুযোগ নেয়ার একটি উপায় বোধহয় হাতধরা।হঠাৎ আমি অনুভব করলাম নাহ! আমার বুকে সায়ন্তির জন্য কিচ্ছুই নেই। সায়ন্তির হাত ধরে আমার বুক কাঁপছে না,কান ভনভন করছে না। নিতান্তই সুখে মরে যাবার কোন ইচ্ছাই হচ্ছে না।বাসের হাতল ধরে দাড়িয়ে থাকলে যেমন কোন অনুভুতি হয়না আমারও সেরকম হচ্ছে।আসলে বোধহয় সায়ন্তিকে আমি ভালোবাসি না।



রাত দু’টা। সায়ন্তি বিষয়ক কোন চিন্তাই ছিল না। হঠাৎ সায়ন্তির ফোন। কিছুটা বিষন্ন গলা।“আবীর তুই বিরানী খাবি?

-ওমা এত রাত্রে বিরানী? হঠাৎ?

-কাল আমি তোকে বিরানী খাওয়াবো

-কিরে তোর বিয়ে ঠিক হয়েছে নাকি?

-নাহ! তুই না বলতিস বিরানী খেয়ে তুই মোটা হবি,আমাকে বিয়ে করবি?

আমি বুঝলাম! আসন্ন বিপদ,চুপ থাকলাম। সায়ন্তিই বলা শুরু করল “আবীর আমি সাদা হাতির হতে চাই,কেবল সাদা হাতির”



সে রাত একটা টর্নেডো রাত ছিল।নিজেকে জাহির কিংবা নিতান্তই কোন মেয়েকে কষ্ট দেয়ার পাশবিক আনন্দ নেবার জন্য আমি সায়ন্তির ডাকে সাড়া দিইনি।সায়ন্তির ভাষ্যমতে সায়ন্তি আমাকে ভালোবেসে ফেলেছে,এজন্য সে তার প্রেমিককে ত্যাগ করেছে। অবশ্য প্রেমিকের সাথে অনেকদিন যাবত এমনিতেই তার সম্পর্ক ভালো যাচ্ছিলো না।আমি সায়ন্তিকে প্রাণপনে বুঝলাম,প্রেমপ্রার্থী প্রেমিক থেকে এক মিনিটেই অভিভাবক বনে গেলাম। তাকে বুঝালাম। কিন্তু সারারাত পার করেও ব্যার্থ হলাম।সব সম্পর্ক চুকিয়ে দেয়ার শপথ করে ফোন রেখে দিল সায়ন্তি।আর কখনও ফোন দিতে মানাও করল। এটা নিতান্তই রাগের কথা। কাল সকালেই যখন ফোন দিয়ে বলবো দোস্ত বিরানী খাওয়া, বলবে সাদা হাতি কোথাকার কম খা।





আজ তিন বছর কেটে গেল সায়ন্তি ফোন ধরেনি।প্রথম প্রথম ফোন বাজতো ধরতো না। সপ্তাহ খানেক পর ফোন চিরতরে বন্ধ হয়ে গেল।এতবার ফোন দিয়েছি ফোন কোম্পানীর রোবটিক কন্ঠের প্রেমে পড়ে যাচ্ছিলাম প্রায়।এমন কেউ নাই যে যার কাছ থেকে সায়ন্তির খোঁজ রাখবো। আশায় আছি কোন এক বর্ষামুখর সন্ধ্যায় সংসারী সায়ন্তির সাথে দেখা হবে। হয়ত কোলে কেউ থাকলে থাকতে পারত। আমি তন্ময় হয়ে দেখতাম আর ভাবতাম ইশ! যদি তোকে সাদা হাতির বানাতাম তবে সময়টা প্রাক্তন প্রেমিকা হয়ে যেত না।এ



মন্তব্য ১০০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১০০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১০

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: নিজের লেখা সুন্দর গল্পকে বাজে ট্যাগ (লুতুপুতু লুতুপুতু গল্প!) দিয়ে হালকা না করে দিলে হয়না?


+++++++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:১২

নোমান নমি বলেছেন: বাজে ট্যাগ নাতো। গল্পটা একটু লুতুপুতু ধাঁচের তাই।
যাই হোক আপনার ভালো লাগাতে ভালো লাগছে। ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:১১

হারিয়ে যাওয়া কেউ বলেছেন: নিজের লেখা সুন্দর গল্পকে বাজে ট্যাগ (লুতুপুতু লুতুপুতু গল্প!) দিয়ে হালকা না করে দিলে হয়না?


+++++++++++

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

মামুন হতভাগা বলেছেন: ইশ,যদি একটিবার সুযোগ পাওয়া যেত।

এই কথাটি কতবার যে মনে করেছি,হিসাব নাই।আপনার লেখা পড়ে আবারও একবার কথাটা স্মরণ করলাম।
খুব ভারাক্রান্ত মনে পিলাচ দিয়ে গেলাম :( :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:১৩

নোমান নমি বলেছেন: আরে মামুন ভাই অনেকদিন পর। আছেন কেমন?
একটিবার সুযোগ প্রতিটি মানুষের হৃদয়ের স্লোগান।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩০

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধুর ! একটু মিলমিশ টাইপ গল্প লিখবি ! মন খারাপ হয়ে গেলো ! :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:১৭

নোমান নমি বলেছেন: কেউতো মিলমিশ করে না! গল্পকারের কুন দুষ নাই।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩২

নিমা বলেছেন: অনেক সুন্দর গল্প

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:১৮

নোমান নমি বলেছেন: ধন্যবাদ নিমা।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৬

শাকিলা জান্নাত বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:২১

নোমান নমি বলেছেন: থ্যাংকস শাকিলা।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৯

মামুন রশিদ বলেছেন: লেখায় ডুবে ছিলাম, ভাবছিলাম কমেন্ট অনেক মজা করে দিব । কিন্তু শেষটা এমন হলো কেন ? হ্যা এমনইতো হয় । :(


অনেক সুন্দর করে লিখেছেন, ঝরঝরে । গল্পকারের কাজতো শুধু গল্প বলা নয়, দৃশ্যগুলো ফুটিয়ে তোলা । আর এই জায়গাটিতেই আপনার জন্য প্লাস+++++

আর হ্যা, ঐ না বলা কথাটাও ভালো লেগেছে । অশ্লীলতার দায়ে মৃত্যূ দন্ড দে, তবুও তোর ঠোঁটে একবার গান গাইতে দে”।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৯

নোমান নমি বলেছেন: ভালো লাগা কথাটি সময় করে কাউকে বলে ফেলুন। মাইর খাইলে আমি দায়ী না।

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪০

অচিন.... বলেছেন: :( sundor hoise noman vai, kichu ongso amar sathe mile geche, majhkhaner ongso ta :(

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৬

নোমান নমি বলেছেন: পুলাপাইন এত রোমান্টি। খালি মিল খায়।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৪

আধখানা চাঁদ বলেছেন: লুতুপুতু খারাপ লাগে নাই। /:)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৭

নোমান নমি বলেছেন: লুতুপুতু লুতুপুতু ভালু।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৫

রাতুল_শাহ বলেছেন: সুন্দর গল্প নোমান ভাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

নোমান নমি বলেছেন: থ্যাংকস রাতুল ভাই।

১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপচুস :( একটু মিল দিলে কি হৈতো ?

পিলাচ

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৮

নোমান নমি বলেছেন: কেউ কারো লগে মিলে না আমি কি করুম?

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১

মাক্স বলেছেন: ধুর শেষে আইসা মনডাই ভাইংগা গেল :( :( :(
+++++++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

নোমান নমি বলেছেন: মন গড়ে ফেলুন।

১৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:২৫

ভিয়েনাস বলেছেন: সব প্রেমে যেমন মিল হয়না তেমনি সব গল্পে মিল না হলেও খারাপ লাগে না।
ভালো লাগা জানালাম :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৯

নোমান নমি বলেছেন: এইটা সত্য।থ্যাংকস ভিয়েনাস।

১৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৩১

অপু তানভীর বলেছেন: :( :( :(
কি মিয়া প্রেমের গল্প লেখেন কম তার উপর যদি আবার কষ্টের লেখা লেখেন তাইলে কেমনে হইবো !!
আপনার লেখা পড়ে কষ্ট পেলাম ! ফোনটা ধরালে কি এমন হত !!



+++

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩১

নোমান নমি বলেছেন: প্রেমের গল্প লিখতে কেমুন জানি লাগে। কষ্টইতো জীবন।চারিদিকে দেখবেন সবাই খালি ছ্যাকা খাইতাছে। ফোন ধরে নাই সায়ন্তির সমস্যা। গল্পকার জানেনা।

থ্যাংকস।

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ২:৩৯

মুক্তিকামী বলেছেন: রাইত আড়াইটাই এহন বিরানি কই পাই। দিলেন তো থিদা লাগাইয়া, ;( এই জন্যি আপনেরে মৃদু ধিক্বার। ;)
গল্প ভালো লাগছে, এই জন্যি ত্রিব্য ভালোবাসা

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯

নোমান নমি বলেছেন: সকালে উইঠ্যাই খাইয়া নিয়েন।ধন্যবাদ।

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ ভোর ৪:৩৪

আহনাফ শাহরিয়ার বলেছেন: অসাধারন + + +

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৯

নোমান নমি বলেছেন: থ্যাংকস আহনাফ।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৯

মুশাসি বলেছেন: যদি বলি তোকে ঘৃনা করি তবে
পৃথিবীতে আর কেউ থাকবেনা
যাকে ভালোবাসি বলতে পারি

আমাকে ভালোবাসার উপায় নেই
তোর। তবু ভালোবাসতে
ভালো লাগে। তাই ভালবাসি।

কি হইলো এইটা জানি না। নিজের লাইফের সাথে মিলায় কিছু একটা লিখলাম। প্লাস নেন নোমান ভাই। প্রিয়তে নিলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩০

নোমান নমি বলেছেন: কিছু একটা বলাই আসল কথা। কি হইল ওইটা ব্যাপার না।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৮:৩৭

ডট কম ০০৯ বলেছেন: অসাধারণ সুন্দর গল্প হইছে নোমান ভাই।

সকল ছেলেই জীবনে একবার না একবার সাদা হাতি হতে চায়।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩১

নোমান নমি বলেছেন: সকল ছেলেই সাদা হাতি হতে চায়। তাহলে যারা শুকনা তারা কি হবে?

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৭

আশিকুর রহমান অমিত বলেছেন: নোমাই ভাই কি গল্প পড়ালেন মনটা আনচান হয়ে গেল।প্লাস নেন

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩২

নোমান নমি বলেছেন: মনটাকে হাতি বানিয়ে দিন।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:২৬

চারু৩২ বলেছেন:


লাভ নাই

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

নোমান নমি বলেছেন: লস!

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪৪

রুপ।ই বলেছেন: হুম গল্প ভাল লিখেছেন, যারা হিশেব নিকেশ করে প্রেম করেন তারা আসলে ভালবাসতেই জানেন না ।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৪

নোমান নমি বলেছেন: প্রেম হিসাবের বাইরে,খরুচে

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৭

জামান তালুকদার বলেছেন: অনেক সুন্দর লিখেছেন !!!

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ জামান।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:২১

মাসুদ হাসান_২৯ বলেছেন: শূন্যতার মাঝে প্রাপ্তিকে খূঁজি
প্রাপ্তিকে যে আমি হারিয়েছি।


অনেক ভাল লিখেছেন।খুব ভাল লেগেছে।

প্রিয়তে রাখলাম।আর ভাল লাগা দিয়ে গেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫

নোমান নমি বলেছেন: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৪

সায়েম মুন বলেছেন: মুটামুটি লাগলো। :P

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৫

নোমান নমি বলেছেন: থ্যাংকস সত্যিকার কমেন্টস করার জন্য।

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৭

চন্দ্রা৯২ বলেছেন: গল্পের ট্যাগ দেখে আমি হাস্তে হাস্তে শেষ =p~

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৬

নোমান নমি বলেছেন: ট্যাগ দেখে কেউ হাসিসনে কেউ
আড়ালে তার কষ্ট হাসে :p

২৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: যতটুকু ছোঁয়াছুঁয়িতে পাপ নেই ততটুকু ছোঁয়াতো পাবো অথবা সায়ন্তির সতেজ শ্যাম্পুকৃত চুলের ঘ্রাণ


ইস আমার শখ আছিলো কতো একটু "জিএফ" নিয়া রিসকায় গুরুম, :(

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৭

নোমান নমি বলেছেন: তো সমস্যা কি? রিসকাওয়ালা পাইতাছেন না ?? ;p

২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:৩৪

সালমাহ্যাপী বলেছেন: ট্যাগ টা পড়ে হাসি পাইলো

মাঝে মাঝে এই লুতুপুত গল্পও অনেক ভালো লাগে।

সুন্দর একটা গল্প

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৩৮

নোমান নমি বলেছেন: প্রত্যেক লুতু গল্পের পিছনে কিছু পুতু থাকে :D
ধন্যবাদ হ্যাপী।

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:১৩

সমুদ্র কন্যা বলেছেন: হু ভালই লুতুপুতু হইসে গল্প :P

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

নোমান নমি বলেছেন: ধন্যবাদ আপু।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২৯

নক্ষত্রচারী বলেছেন: গল্পের কথোপকথন ভালোই লাগসে ।

তবে সায়ন্তি আবার বলে “মানুষ এত সুন্দর করে এত অসভ্য কথা কিভাবে বলতে পারিস? এই লাইনটাতে মনে হয় একটু ঘাপলা আছে ।

শুভকামনা :)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪০

নোমান নমি বলেছেন: হুমম লাইনটাতে একটু ভুল আছে।ঠিক করে নিচ্ছি।
ধন্যবাদ।

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৮

রাইয়ান মনসুর বলেছেন: কি হইল কিছুই বুঝলাম না... :P :P :P শেষে আইসা তো পুরাই উলটা দিকে ঘুরায়া দিলেন... এর লেইগা মাইনাচ... তয় গপ্পে পিলাচ... :) :) :)

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৪

নোমান নমি বলেছেন: ঘুরাইয়া দিই নাই। ঘুইরা গেছে। সব দুষ পুলাডার।

৩১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৯

আমি তুমি আমরা বলেছেন: হায়, যদি একবার সুযোগ পাওয়া যেত ... ... :( :(

০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৫

নোমান নমি বলেছেন: তাহলে নতুন গল্প হত

৩২| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ***
খটাস করে ফোন রেখে দিল।যাই হোক বৈকালিক রিকশা ভ্রমনটাতো হবে,যতটুকু ছোঁয়াছুঁয়িতে পাপ নেই ততটুকু ছোঁয়াতো পাবো অথবা সায়ন্তির সতেজ শ্যাম্পুকৃত চুলের ঘ্রাণ। এসবে আমার অনুভূতি যাযাবরের মত ঘুরতে থাকে।

***
সত্যি বলতে কি এই সন্ধ্যায় আমার ভিতর থেকে সায়ন্তির হাত ধরার কোন বায়না ছিল না। সুযোগ নেয়ার একটি উপায় বোধহয় হাতধরা।হঠাৎ আমি অনুভব করলাম নাহ! আমার বুকে সায়ন্তির জন্য কিচ্ছুই নেই। সায়ন্তির হাত ধরে আমার বুক কাঁপছে না,কান ভনভন করছে না। নিতান্তই সুখে মরে যাবার কোন ইচ্ছাই হচ্ছে না।বাসের হাতল ধরে দাড়িয়ে থাকলে যেমন কোন অনুভুতি হয়না আমারও সেরকম হচ্ছে।আসলে বোধহয় সায়ন্তিকে আমি ভালোবাসি না।

***
আমি সায়ন্তিকে প্রাণপনে বুঝলাম,প্রেমপ্রার্থী প্রেমিক থেকে এক মিনিটেই অভিভাবক বনে গেলাম।


***

আমি তন্ময় হয়ে দেখতাম আর ভাবতাম ইশ! যদি তোকে সাদা হাসির বানাতাম তবে সময়টা প্রাক্তন প্রেমিকা হয়ে যেত না। (বানান ভুলটা বোল্ড করে দেখালাম)


***

খুব ভালো লাগলো নোমান ভাই।


***
আচ্ছা, সায়ন্তীর প্রেমিকের নাম কী?



০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:১৬

নোমান নমি বলেছেন: দারুন কমেন্টস!
সায়ন্তির প্রেমিকার নাম জানেনা ছেলেটি! ভালোবাসার মানুষের প্রেমিকের নাম জানতে হয় না।

৩৩| ০৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:১৪

দি অপু বলেছেন: ধুর মিয়া,দিলা মনটা খারাপ কৈরা।

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

নোমান নমি বলেছেন: :(

৩৪| ০৫ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: ২১ তম ভালোলাগা :)

দারুন লিখেছেন +++++++

ভালো থাকবেন :)

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

নোমান নমি বলেছেন: থ্যাংকস।

৩৫| ০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৩২

রংটাণর্ বলেছেন: অনেক ভাল লাগছে ভাইয়া

০৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

নোমান নমি বলেছেন: ভালো থেক।

৩৬| ০৬ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:২০

হাসান মাহবুব বলেছেন: লুতুপুতু গল্প হৈলেও হিউমার এবং কাব্যিকতার জন্যে ভালো লাগসে।

০৬ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০১

নোমান নমি বলেছেন: থ্যাংকস হামা ভাই।

৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ৩:০০

সেলিম আনোয়ার বলেছেন: তটুকু ছোঁয়াছুঁয়িতে পাপ নেই ততটুকু ছোঁয়াতো পাবো অথবা সায়ন্তির সতেজ শ্যাম্পুকৃত চুলের ঘ্রাণ। এসবে আমার অনুভূতি যাযাবরের মত ঘুরতে থাকে।


ভাললাগা দিলাম।
শুভকামনা থাকলো
আমার ব্লগে আপনার নিমন্ত্রণও থাকলো। :) :) :)

০৮ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:২৯

নোমান নমি বলেছেন: থ্যাংকস আনোয়ার। আমন্ত্রন রক্ষা করবো।

৩৮| ০৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৩১

কাওছার০ বলেছেন: ভালো লেগেছে

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩০

নোমান নমি বলেছেন: থ্যাংকস।

৩৯| ০৮ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৬

সিলেটি জামান বলেছেন: নষ্টালজিক হয়ে গেলাম নোমান ভাই। সে আমাকে ৫ বছর পর ফোন দিয়েছিল। কোন কথা বলেনি প্রথম দিন। ভাবছিলাম রং নাম্বার। দুইদিন পর আবার ফোন। তার একটা ছেলে হয়েছে আমার নামে নাম রেখেছে। সুখি পরিবার :) :)

গল্পটা পুরোই আমার জন্য লিখা মনে হলো। ++++

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১

নোমান নমি বলেছেন: আপনার গল্প লেখার জন্য আমাকে চা খাওয়ান।

৪০| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৮

বাউন্ডুলে শিকু বলেছেন: অনেকদিন পরে এসে পড়লাম । ভাল লাগল । এখন পিঠা খেতে ইচ্ছে করছে, আর সকালে বিরিয়ানী । কারে ফোন দেয়া যায় ভাবছি :P :P :P :P :P

০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৩১

নোমান নমি বলেছেন: পিঠাদাতাকে খুজে নাও। :D

৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৮

সিলেটি জামান বলেছেন: [img|http://ciu.somewherein.net/ciu/image/68633/small/?token_id=3276061f45f7118274db8c368aa49a19

লন শ্রীমঙ্গলের সাত রংয়ের চা খান। ঠান্ডার মধ্যে শরীরটা গরম করেন :) :)

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪০

সিলেটি জামান বলেছেন:

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৪

নোমান নমি বলেছেন: বাস্তবে না পাইলে মাইনাস।

৪৩| ১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪১

শ্রাবণ জল বলেছেন: ছেলেটার ডায়ালগ গুলো মজার।

গল্পে ভাল লাগা।

ভাল থাকবেন।

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৫

নোমান নমি বলেছেন: ধন্যবাদ জল।

৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৭

মারুফ মুকতাদীর বলেছেন: আমার কাছে অসাধারণ লাগছে ।
কথোপকথন অনেক মজার ছিল ।

আর কাব্যিক কথা গুলো দারুণ ।

বেশির ভাগ কাব্যই এখন মাথার উপর দিয়ে যায়, লালশাকের সাথে ফুটপাত, আর ওবামার সাথে রমনার ঘাসফুল আর সাংবাদিক মুন্নী সাহার চুলের তুলনা টাইপ উচ্চমার্গীয় কাব্য বুঝি না ।

আপনার সহজ ভাষার লেখা গুলো বুঝেছি বলেই ভাল লেগেছে ।

শুভকামনা রইলো ভাইয়া :)

১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৫৮

নোমান নমি বলেছেন: আপনার উপমা দেইখা টাসকিত। আপনিও শুরু কইরা দেন ভাই।
ধন্যবাদ মারুফ।

৪৫| ২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২১

তাসজিদ বলেছেন:
আরও একটি মন খারাপ লেখা।

সত্যি ই ভালবাসা অদ্ভুত। বিচিত্র এর রঙ বিচিত্র এর রূপ

২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪৭

নোমান নমি বলেছেন: মন খারাপের মঙ্গল হোক।

৪৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

সোমহেপি বলেছেন: লুতুপুতু ভাল লাগে।

আরেকটু নাড়া দিলে মনে হয় লুতুপুতু ভাব কেটে যাবে।

ভাল লাগা।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

নোমান নমি বলেছেন: লুতুপুতু গল্পের ব্যাপার আছে। একটা লুতুপুতু গল্প লিখলে হাত পরিস্কার হয়। যখনই আমি থিম সংকটে ভুগি একটা লুতুপুতু গল্প লিখি। এর পর অটোমেটিক অন্যগল্প লিখতে পারি। এর পরের গল্পটা দেখতে পারেন।
ধন্যবাদ সোমহ্যাপি।

৪৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

জেমস বন্ড বলেছেন: :#> আরেকটু সময় যদি ইসসসসসস ।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

নোমান নমি বলেছেন: হা হা হা হা।

৪৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

hasin82 বলেছেন: পিঠা খেয়ে বাটি ফেরত দেবার সময় সায়ন্তির হাতে একটু করে লেগে গেল।আমার শহরে তখন রিকশাটাই কেবল চলছিল। বাকি সবকিছু থেমে গেছে। থেমে গেছে বড়বড় বিলবোর্ড,কলাবাগান চৌরাস্তা,গ্রাম থেকে আসা পথচারী।

এই অংশটা এত সুন্দর বর্ণনা করেছেন!

অসাধারণ!

পোস্টে প্লাস।

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

নোমান নমি বলেছেন: থ্যাংকস।

৪৯| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৪

আল-ফু বলেছেন: চরম লাগল :)

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ।

৫০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২

অণুষ বলেছেন: ভাই গল্পের মোড় কোথা থেকে কোথায় নিয়ে যান বুঝতে বুঝতে গল্প শেষ হয়ে যায়। শেষের অংশটা না থাকলে মনটা ভালই থাকতো দিলেন তো কস্টিত বানিয়ে।

২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯

নোমান নমি বলেছেন: বুঝার জন্য কষ্ট ভালো।

৫১| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: মন খারাপ কইরা দিলেন মিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.