| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮ই ফাল্গুন
আমি মানুষ না। কিন্তু কি তাও জানি নাহ ...।
[পূর্বকথন: যদিও লিখাটা পোষ্ট করলাম ২০১৩ তে, তবু সামনের বছর বলতে ২০১৩ ই বুঝানো হয়েছে।]
সামনের বছরটা কেমন যাবে তা নিয়ে সবার ভাবনা চিন্তার কোন শেষ নাই।
এর মাঝে আজাইরা ভবিষ্যৎবাণী নিয়া হাজির হলাম।
যদিও আমার মতো নামধারী লোকের সব চিন্তা বাংলা বছর নিয়ে থাকা দরকার, কিন্তু পরিবেশ দেখে আর তর সইল না।
সামনের বছর নিয়ে ভবিষ্যৎবাণী যখন করবই তখন বিশেষ লোকদের নিয়ে শুরু করি।
বিশেষ লোক বলতেই আগে মডু মিয়ার কথাই মনে পড়ল। মডু মিয়া আগের বছরগুলির মতই তেল খাবে আর আমার মতো অযোগ্যদের (যোগ্যদের ও) জেনারেল আর সেফ করবে। কিন্তু মিষ্টি কপালে জুটবে না।
তারপর যারা সামুর রুই-কাতলা আছেন তারাও বরাবরের মতো ব্যান খাইলাম বলে চিৎকার করতে থাকবেন, আর মডু সবসময় চুপ। ![]()
এরপরই লুল ভাই (বোনরা আসেন কিনা শিওর না। থাকলে এইখানেই পড়ুন)। আপনারা আপনাদের পছন্দমতো পোষ্ট খুঁজে এই বছর হয়রান হবেন।
তবে চেয়ারম্যান ভচ থাকতে টেনশন কিসের। ধ্রুবতারা বলে উনি আরও লুল পোষ্ট দিবেন।
এরপর আসি দেশের মন্ত্রী আর নেতা (নেতা কই সব তো নেত্রী
)দের কথায়। সামনের বছর ও আশা করা যায় উনারা নিজেদের লজ্জা সবাইকে দেখিয়ে বেড়াবেন।
নতুন রেকর্ড হবার সম্ভাবনা কম। জুতা খাওয়া শুভ।
গার্মেন্টস মালিকদের কথা বলি। সামনের বছর গার্মেন্টসে আগুন লাগার সম্ভাবনা কম। তাই ক্ষতির সম্ভাবনা বেশী। বেতন-বোনাস বৃদ্ধি শুভ নয়।
এবারে দেশের মাঙ্গো পিপলদের কথায় আসি।
যাদের মানিব্যাগ আমার মতো ফাঁকা, তারা নিশ্চিন্ত থাকেন যে, টাকা এ বছরও আসবে না।
(টাকারে.. তুই সময়মতো আইলি না)। রেশনের লাইনে দাঁড়ানো শুভ।
প্রেমিক ভাইদের বলি, গত বছর ১২/১২/১২ চলে যাওয়ায় এ বছর প্রেমে বিয়ের সম্ভাবনা কম। তাই দিনকাল ভালো যাবে বলেই আশা রাখি। দুরের প্রেম শুভ..(পালানো সহজ হবে তাই আর কি)।
প্রেমি আপুরা বাদ যাবেন কেন?
তবে বেশি কিছু বললে আবার জেনারেল থেকে ডিমোশন হতে পারে।
মোবাইলের প্রেম শুভ নয়। তবে চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেন শুভ।
শেষ করি আমার মতন যারা স্টুডেন্ট (ছাত্র বললে আপুরা আবার মাইন্ড খাবেন)
। সামনের বছর ও আমরা এইরকম হরতাল আর সেশন জটের মতন তুচ্ছ বিষয় নিয়া বাস্ত থাকব আশা করি। প্রেম শুভ, কিন্তু বিয়ে শুভ নয়।
কেও বাদ পরলেন কিনা বুঝতেছি না। বাদ পরলে আওয়াজ দিয়েন।
বাদ যাবে না কোনও শিশু
থুক্কু কোনও মানুষ।
০১ লা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
৮ই ফাল্গুন বলেছেন: জলিল ভচের কথা আর কি বলব,
উনি যেভাবে কর্মকাণ্ড শুরু করছেন.. :#> (ক্লোজআপ-১) উনার বিষয় নিয়া না বলাই ভালো। সবাই তো জানেনই।![]()
তয় ভচের নতুন বছর ভালো কাটুক সেটাই কামনা করি।
লগে আম্নেরও। থাঙ্কু। ![]()
আম্নে কোন গ্রুপ? কিছুই তো কইলেন না।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
ভাসমান বলেছেন: অনন্ত জলিলের কথা না কইয়া থাকতে পারলেন: