| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৮ই ফাল্গুন
আমি মানুষ না। কিন্তু কি তাও জানি নাহ ...।
কিছুদিন আগে ফেবুতে chat শেষে এক বন্ধুর কাছ থেকে বিদায় নেবার সময় বন্ধুটি লিখল, “TC”। ওই মুহূর্তে TC এর মর্মার্থ বুঝতে ব্যার্থ হলাম, আর ছোটবেলার কথা মনে পরল।
যখন ক্লাস থ্রী/ফোর এ পড়তাম, ক্লাসের শিক্ষক আর সহপাঠীদের মুখে শুনতাম যে অমুক ক্লাসের অমুক ভাই ক্লাসে দুষ্টুমি করে অমুক দিন অমুক স্যারের হাতে ধরা পরে টিসি(TC ) খাইসে।
এই আতংকে ক্লাসে দুষ্টুমি করতাম না। এমনকি টাইগার স্যারকে দেখলে যতদ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করতাম। আর আঃ রহমান স্যারের কথা না বলাই মনে হয় ভালো।
আরেকটু বড় হয়ে, মানে সেভেন/এইট এ উঠে TC-র জন্য
দরখাস্ত/application লিখতে হত।
যে জিনিসের ভয়ে চুপ থাকতাম, আজ সে জিনিসের জন্যই দরখাস্ত?
আমি আবার ওই ক্লাসের ফার্স্ট বা সেকেন্ড ?
জীবনে কেবল এই দরখাস্ত লিখতে গিয়েই ফার্স্ট বা সেকেন্ড হইসিলাম, আর কখনই পারি নাই।
শেষ পর্যন্ত বড় আপার সাথে কথা বলে TC বিষয়ে পরিষ্কার ধারণা পাই, আর ভীতিটাও দূর হয়।
যাই হোক, কুহু’র ওই TC এর অর্থ পরে বুঝলাম, TC = Take Care.
ভাগ্য ভালো যে আপাকে বিষয়টা নিয়া কিছু জিজ্ঞাসা করি নাই। নইলে ইজ্জত ভর্তা দিয়া ভাত খেতে হত (সাথে মাইর ফ্রী!)
শেষ পর্যন্ত TC নিয়া ভালই আছি। দোয়া করবেন যেন এই জীবনে আর TC র কোনও নতুন অর্থ না জানতে হয়।
(যদি কেউ আরও অর্থ জানেন, তাহলে জানালে খুশি হতাম।)
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
৮ই ফাল্গুন বলেছেন:
গরীবের ব্লগে চেয়ারম্যানের পদধূলি। ধন্য হয়ে গেলাম।
ভালো আছেন তো?
২|
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
আসির মোসাদ্দেক সাকিব বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
৮ই ফাল্গুন বলেছেন: হাসির বদলা হাসি। ![]()
ধন্যবাদ।
৩|
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
রীতিমত লিয়া বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
৮ই ফাল্গুন বলেছেন: হাসি হৃদরোগের জন্য ভালো। ![]()
কিন্তু ওইভাবে তাকালে আঃ রহমান স্যারের কথা মনে পরে।
ভালো থাকবেন।
৪|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: আহারে কি ভয় টাই না পাইতাম টিসি'র নামে !!!
দারুন লেখসেন।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
৮ই ফাল্গুন বলেছেন: ধন্যবাদ।![]()
ভয় না পেলে কি এমন লিখা বের হত?
৫|
২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: টেক কেয়ার।
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮
৮ই ফাল্গুন বলেছেন:
তাও ভালো টিসি দেন নাই।
৬|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
মফিজউদ্দিন বলেছেন: টাইগার স্যারকে দেখলে যতদ্রুত সম্ভব ওই স্থান ত্যাগ করতাম।
আর আঃ রহমান স্যারের কথা না বলাই মনে হয় ভালো।
![]()
টিসি খাইতে নয় কারও টিসি (বিপরীত লিঙ্গ আব্যশক) পাইতে মুনচায়
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩
৮ই ফাল্গুন বলেছেন: মুঞ্চাইলেই তো সব হয় না।
৭|
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
সপ্নাতুর আহসান বলেছেন: কি ভয়টাই না পাইতাম।
TC
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০
৮ই ফাল্গুন বলেছেন: এখনও ভয় পান নাকি?
আমাকেও TC দিলেন নাকি??
৮|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬
মাক্স বলেছেন: একটা পোস্টে লিংকু পাইয়া আপনের লেখাটা পড়লাম। দেরীই করে ফেল্লাম বোধহয়।
আমাদের স্কুলে টিসি জিনিসটা ছিল ডালভাতের মত প্রত্যেকবছরই কিছু পোলাপান টিসি খাইত।![]()
পরে টিসি নিয়া আর বেশী ভয় পাইতাম না। তখন স্যারেরা নতুন জাতের এক টিসি বাইর করল এইডা ছিল লাল টি সি![]()
![]()
![]()
![]()
এই টিসি খাওয়া ছাত্ররা আর অন্য কোন স্কুলে ভর্তি হইতে পারত না ![]()
৯|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
৮ই ফাল্গুন বলেছেন: লিঙ্কুটা আপনের জন্যই দেওয়া।
মজা পাইছেন কিনা আগে সেইটা বলেন।
দেরীটা খুব কম হয়নাই।
টিসিটা আসলেই ডালভাত ছিল।
লাল টিসি বিষয়টা জানতে পারি অনেক পরে, বড় আপার কাছ থেকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: