| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের জানাশোনা থেকেই বলি, আমাদের গ্রামে এক হিন্দু ডাক্তার আসে। পল্লী চিকিতসক , কিন্তু ইনকাম ভালই করতো। আমাদের ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক। আরো আগে, স্কুলে থাকতে, যখন 'হিন্দুরা জল বলে, তাই জল বলা যাবে না, পানি বলতে হবে', না হলে গুনাহ হবে' এই টাইপ মানসিকতা (default) ছিল, তখনকার কথা। একদিন ছোট চাচার সাথে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম ওই ডাক্তার কাকার কথা। ছোট চাচা তখন বললেন, ওই ডাক্তার কাকার ইন্ডিয়াতেও বাড়ি আসে। আমি জিজ্ঞেস করলাম, কেন? চাচা তখন বলল, এই কথা সবাই জানে না, আমার সাথে ঘনিষ্ঠতা, তাই আমি জানি, আমিও একদিন উনারে এই কথা জিজ্ঞেস করছিলাম। ডাক্তার কাকা ছোট চাচারে যা বলছিলেন তার সারাংশ হল, এখানে নিরাপত্তার অভাব, কখন সম্পত্তি বেদখল হয়, পরিস্থিতি যদি খারাপ হয়, এই চিন্তা থেকে ইন্ডিয়া তেও এক পা দিয়ে রাখা।
আর এই কথাতো সবার জানা, দেশে দেড় কোটি হিন্দু থাকলে তাদের অন্তত দেড় কোটি আত্মীয় অইপারে আসে। তাহলে তাদের ইন্ডিয়ার প্রতি টান তো থাকবেই। তাও আবার ইন্ডিয়া হিন্দু প্রধান দেশ। আমরা যেমন মিডল ইস্টএর দিকে একটা আলগা টান অনুভব করি, এতে দোষের কি আছে?
আমরা তাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তারা অনবরত ওই দিকে 'এক পা' দিতে চাইবেই। কিছু হিন্দুর যে উগ্র ভারত প্রেম আছে, সেটা ব্যতিক্রম। সাধারন ভাবে হিন্দু মানেই ইন্ডিয়া যাওয়ার জন্য 'সদা প্রস্তুত' এমনটা মোটেই না। হিন্দু বন্ধু আমারও আছে, তাদের মানসিকতা তো বুঝি।
দেশ একটা রাজনৈতিক বিষয়, দেশের বাইরে আসার পর এখানে অইপার বাংলার কিছু বন্ধু পাইছি, আমার তো মনে হয়, অইপার বাংলার ওরা, বন্ধু হিসেবে সাউথ ইন্ডিয়ান দের চেয়ে বাংলাদেশী দের ভালো পায়।
পরিমল ও অন্য যারা একসাথে ভিকারুন্নেসা তে চাকরি পাইছে, তাদের খুঁটির জোর ছিল, কারণ তারা লীগ করতো প্লাস ওই বিশেষ এলাকায় বাড়ি , এটার সাথে হিন্দু ধর্ম মেশানোর কোন মানে নাই।
যদিও এই কথা সত্য বাংলাদেশে চাকরি বাকরি তে হিন্দুরা বেশ ভালো অবস্থানে আছে, তার কারণ শিক্ষা। অইপার বাংলাতে মুসলিম দের ভালো না থাকারও কারণ এটি, শিক্ষার হার মুসলিমদের মধ্যে কম।
হিন্দুরা লীগের ভোট ব্যাংক, অইপারে মুসলিমরা কংগ্রসের ভোট ব্যাংক, এটা রাজনৈতিক বাস্তবতা, যতদিন না বিরোধীরা ভালো কিছু দেখাতে না পারছে...
আরও কথা হইলো, পরিমলের ঘটনায় আপনি সাম্প্রদায়িক রঙ লাগাবেন? লাগান, কয়দিন পরে যখন আরেক শ্রেণীর পরিমল রা অন্য কোন ঘটনাতে একি রকম ভাবে সংখ্যালঘু নির্যাতন এর রঙ লাগাইব, ইসলামরে গালি দিব, তখন ভালো লাগব?
View this link
১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৩
অ-বুদ্ধিজীবী বলেছেন: ভারত তো পুণ্য ভুমিই হিন্দুদের কাছে, মনে করার কি আছে? আর সেটা দোষের ও বা কি? সউদি আরব যেমন আমাদের কাছে.।।
২|
১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:৩৭
নিরঞ্জন বলেছেন: ভালো লিখেছেন। +++
৩|
১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:৪০
গেদু চাচা বলেছেন: বাহ আপনার এই গু'বেষনার জন্য তো আপনার নোবেল পাওয়া দরকার।
ভারতের মুসলিমদের শিক্ষা কম তাইনা? তা এই গু'বেষনা কিভাবে করলা?
ইন্ডিয়ানরা বাংলাদেশীদের বন্ধু ভাবে ... হাসতে হাসতে পরে গেলাম।তা মামু দেশের বাহিরে কোন দেশে থাকো যেখানে ওপার বাংলার মামুরা তোমারে এত পিরীত করে?
বংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ বলে হিন্দুরা এদেশে ভাল আছে এই কথা স্বীকার করতে কি সমস্য হয়?আর বাংলাদেশে হিন্দুদের পর্যাপ্ত নিরাপত্তা নাই সেটা কে বলছে তোমাকে? আরে নিরাপত্তা তো এদেশের সংখ্যাগুরু মুসলিমদেরও নাই। তাই বলে কয়টা মুসলিম বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে?
আর ভারতের মুসলিমরা শিক্ষিত নয় এসব ফালতু কথা না বল্লে ভাল। ভারত এমন এক দেশ যে দেশ থকে মকবুল ফিদা হুসেনের মত লোক কে চলে যেতে হয়েছিল শুধু মাত্র ধর্মীয় কারনে।
ফালতু গু'বেষনা।
২০ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫২
অ-বুদ্ধিজীবী বলেছেন: বংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ বলে হিন্দুরা এদেশে ভাল আছে এই কথা স্বীকার করি।
মকবুল ফিদা হুসেনরে সাপোর্ট করি না, কারণ কোন ভাবেই দেবীর নগ্ন ছবি আকা সমর্থন করি না।
ভারতে মুসলিমদের শিক্ষার হার হিন্দুদের চেয়ে কম। সরকারি চাকরিতে মুসলিমদের হার আরও অনেক কম।
আমি অস্ট্রেলিয়া থাকি, নিজের দেখা থেকে বলছি যে অইপারের বাঙালিরা সাউথ ইন্ডিয়াদের চেয়ে বাংলাদেশী দের ভালো পায়। আমার পর্যবেক্ষণ ভুল হতেও পারে।
৪|
১৯ শে জুলাই, ২০১১ রাত ৩:২১
সকাল ও সারিকা বলেছেন: আমার কিছু সাউথ ইন্ডিয়ান বন্ধু আছে। ওরা আমাদের নর্থ ইন্ডিয়ান থেকে ভাল জানে।
২০ শে জুলাই, ২০১১ দুপুর ১:৫৩
অ-বুদ্ধিজীবী বলেছেন: ভাল পয়েন্ট ।
নিজের দেখা থেকে বলছি যে অইপারের বাঙালিরা সাউথ ইন্ডিয়াদের চেয়ে বাংলাদেশী দের ভালো পায়। আমার পর্যবেক্ষণ ভুল হতেও পারে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১১ রাত ১১:২৩
হা...হা...হা... বলেছেন: মোসলমানের মধ্যে কিছু আছে অতি ধার্মিক (ছাগুপন্থী, যারা পাকিস্তানকে পূন্য ভূমি মনে করে।) আছে। হিন্দু দের মধ্যে কিছু ভারতপন্থী আছে, যারা ভারতকে তানের পূন্য ভূমি মনে করে। এরা তারা।