| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলম িসিিদ্দকী
হরিহর... এত জল তবু নিরাক শূণ্যতায় পোড়ে দশদিক কোন দিকে যাব বলো, একটি একটি করে দিন যায় তবু ফুরোয় না বাম হাতে গচ্ছিত বালিয়াড়ির ঢেউ গোনা আর ডান হাতে সবর্দা সদরদুয়োরে শিকল তোলা।
সোনার সংসার ফেটে
উথলে পড়ে কৃষ্ণগহবর।
নেশার আতুড় ভেঙ্গে
যবে পোড়ে বিবিধ মান
ঈশানে বিষাণ তার
সাধ্যে দোজখের দাম।
যোজন যোজন দূরে
তব প্রতিবেশসাথ
আলোরেখা ক্রমশঃ নেভে :
দৃশ্যান্তে রাতের প্রপাত।
©somewhere in net ltd.