| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলম িসিিদ্দকী
হরিহর... এত জল তবু নিরাক শূণ্যতায় পোড়ে দশদিক কোন দিকে যাব বলো, একটি একটি করে দিন যায় তবু ফুরোয় না বাম হাতে গচ্ছিত বালিয়াড়ির ঢেউ গোনা আর ডান হাতে সবর্দা সদরদুয়োরে শিকল তোলা।
যেতে চাই।
যেতে চাই বলে
পাথরে পাথর ঘষে
ঘরমুখো পথ বানাই।
পথেরও জীবন থাকে
থাকে দিগন্তে হারাবার অধিকার ;
আমিও মানুষ হলে
মানুষের মতো
পথে পথে বেড়াই ঘুরে।
ধিক্কারে স্বাধীন বেলা।
পরাধীন জীবন বলে
পাথর কে পথ বলি :
মৌণ পৃথিবীর সংবিধি।
ফেব্র“য়ারি’১৪
©somewhere in net ltd.