| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলম িসিিদ্দকী
হরিহর... এত জল তবু নিরাক শূণ্যতায় পোড়ে দশদিক কোন দিকে যাব বলো, একটি একটি করে দিন যায় তবু ফুরোয় না বাম হাতে গচ্ছিত বালিয়াড়ির ঢেউ গোনা আর ডান হাতে সবর্দা সদরদুয়োরে শিকল তোলা।
পিঠের চাবুক রেখা
পিঠ পুড়ে পৌঁছে গেলে হৃদয়ের কাছে
বেশি করে ভালোবাসি মোর সন্তানকে
সে আজলা ভরে জল দেয়
কপাল থেকে কেখে নেয় আগুন রেখা।
তিনি মানেন না নিয়তের অন্ধকার
নিষ্ঠুর ভূবণগ্রাস : প্রতিদানের দাবী তার
অযৌক্তিক নয়, অতএব ঘুণে খাওয়া হাত হতে
ঝুর ঝুর ঝরে যায় বিবিধ অধিকার
দাঁড়ানো বরের দানভার দিতে যদি নাই পারি
কী মূল্য পার্থিব প্রসার !
অসঙ্গের মানবাকার দিনভর তবু দাঁড়িয়ে
পিঠ ও কপালে নিয়ে পূর্বের দান :
দিঘী হাতে দন্ডায়মান আমার সন্তান।
মার্চ’১৪
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ সকাল ১১:০৬
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: পার্থিব চাওয়া পাওয়ায় কি মূল্য আছে, যা করতে হবে পরকালের জন্য। কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ভাবনার অবকাশ রাখে।