নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pops arnesto

হাতীর ডিম

মূর্খ মানব, হতে চায় দানব

হাতীর ডিম › বিস্তারিত পোস্টঃ

কালো আইনের বিপক্ষে অবস্থান নিন।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৬

আমার ছোট বেলা কাটছে অনেক গুলো ভাইয়ের সাথে (এখনো সম্পর্ক আছে)।

বাসার সামনে মোটামুটি বড় একটা উঠান থাকায় প্রায় সারাদিনই ক্রিকেট খেলা হত। একবার সবার ব্যাট ভেঙ্গে যাওয়ায় খেলার মত ব্যাট ছিলনা আমাদের কাছ। এদিকে কারো বাসা থেকেই ব্যাট কিনে দেয়ার জন্য রাজি হচ্ছিল না। আর ব্যাট কেনার মত এতো টাকাও থাকতো না আমাদের কাছে। তাই বলে তো ক্রিকেট খেলা আর বন্ধ থাকতে পারে না। বাসায় নারিকেল গাছ ছিল। নারিকেল গাছের ডাল কেটে ব্যাট বানিয়ে খেলা শুরু করলাম। আমার মত অনেকেই আছেন যাদের জীবনেও এরকম ঘটনা ঘটেছে।



প্রিয় আইসিসি, বিসিসিআই। আমাদের ছেলেরা টাকার জন্য খেলে না। তারা খেলে দেশের প্রতিনিধিত্ব করার জন্য। প্রতিটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে লাল বলে সাদা পোশাকে খেলার। আমাদের ছেলে গুলোর স্বপ্ন নষ্ট করবেন না প্লিজ।



প্রিয় বিসিবির পরিচালকগন। আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী। আমার মত একটা অপদার্থ যদি বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব, বিশ্বের অনেক বাঘা বাঘা বোলারদের নাকের পানি চোখের পানি এক করে দেয়া তামিম, ছোট খাট মানুষ যে সবসময়ই দলের পাশে থাকে সেই আমাদের ক্যাপ্টেন মুশফিক কিংবা সেই পাগলা ছেলেটা, যে বারবার ইঞ্জুরি থেকে ফিরেও নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে- নড়াইল এক্সপ্রেস মাশরাফির উপর যদি আমি ভরসা রাখতে পারি আপনারা কেন পারবেন না? কেন আপনাদের মনে হবে আমরা আগামী ১০ বছরেও ৮ এ উঠতে পারবো না? আমাদের টেস্ট খেলার যোগ্যতা নেই? প্লিজ এই কাল আইনের বিপক্ষে ভোট দিন। আমরা টেস্ট খেলতে চাই। আমরা টেস্ট দেখতে চাই। আমরা টেস্টেও নাম্বার ১ হতে চাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১০

বেঈমান আমি. বলেছেন: এটা কালো আইন না এইটা কালো ব্যাবসা।

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৮

হাতীর ডিম বলেছেন: আসলেই এইটা কালো ব্যবসা।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৭

পাঠক১৯৭১ বলেছেন: কালো আইন, সাদা আইন, গোলাপী আইন সবগুলোর বিপক্ষে অবস্হান নিয়ে বসে আছি!

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

হাতীর ডিম বলেছেন: সব আইনের বিরুদ্ধে অবস্থান নিলে তো বেআইনি কাজ করতে হবে।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

কলাবাগান১ বলেছেন: পাপনকে ভারতের বোর্ড প্রধান হোক... বাংলাদেশে তার দরকার নাই.....

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

হাতীর ডিম বলেছেন: তাই নাকি? পাপন কিন্তু পাকিস্থান যাওয়া থেকে দল কে থামিয়েছিল।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পাপন কুত্তার বাচ্চারে লাথি মেরে ভারতে পাঠানো হোক

২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

হাতীর ডিম বলেছেন: উনি উনার অবস্থান পরিবর্তন করেছেন। এখন মনে হয় আপনার গালি প্রত্যাহার করে সাধুবাদ জানানো উচিৎ। ধন্যবাদ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: না ভাই গালি প্রত্যাহার করতে পারলাম না। অবস্থান পরিবর্তন করেছেন চাপে পড়ে, নিজের ইচ্ছাই না।

২৭ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

হাতীর ডিম বলেছেন: যেভাবেই করুক করেছেন। আর ভাই গালি দিয়ে এই প্রস্তাব কিন্তু বন্ধ করা যাবে না। আমরা কেউ কিন্তু ওখানে ভোট দিতে যাব না। সো আমাদের প্রতিনিধি কে তার প্রাপ্য সম্মানটা দিন। কাঁধে ভরসার হাত রাখুন। সাহস দিন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.