| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইরিন
জানতে চাই ও জানাতে চাই যা কিছু অজানা। সবাইকে ভালোবেসে বিশ্বজনীন হতে চাই।
জীবন মানেই সুখের স্মৃতি বয়ে বেড়ানো। বেচেঁ থাকা মানেই দুঃখের সঙ্গে অজান্তেই সহবাস করা। অবিমিশ্রিত সুখ মানুষের ভাগ্যে কখোনই লেখা থাকে না। সুখ বাচিয়ে রাখতে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে মানুষ। যে কোন ছলছুতোয় সে দুঃখকে ডেকে নিয়ে আসে। সুখের চেয়ে দুঃখের সঙ্গে বাস করতে মানুষ বড় আরাম বোধ করে। কারণ অতি সুখে হাহাকার থাকে না। সন্দেহ, জ্বালা অথবা নিজেকে বঞ্চিত ভাবার যন্ত্রণা পাওয়া যায় না। কোন এক মুহূর্ত অথবা কিছু দিনের খুশির সূচিকর্ম সারা জীবন টাঙ্গিয়ে রাখতে মানুষ অভ্যস্ত।
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
আইরিন বলেছেন: যেখানে সুখ বাচাঁনো অস্বস্তিকর সেখানে স্বভাবত দুঃখটা আরামদায়ক। তবে এর মানে এটা নয় যে আমি দুঃখ কিনতে আগ্রহী।
ধন্যবাদ
২|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১
শাহিন বলেছেন: যেখানে সুখ বাচাঁনো অস্বস্তিকর ! এটা কিভাবে সম্ভব ?
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১
আইরিন বলেছেন: যখন একটুতেই মনটা বিষাদে ভরে যায়, তখন চাইলেও নিজেকে সুখী ভাবা যায় না। ঠিক তখনই একজন বুজতে পারে সুখ বাচানোঁ কতটা অস্বস্তিকর।।
৩|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
বিষণ্ণ বালক বলেছেন: বলা যেতে পারে "দুঃখ বিলাস"। মোরা দুঃখের মাঝেই সুখ হাতড়ে বেড়াই। দুঃখ নিয়ে আমরা বাঙ্গালীদের মধ্যে একধরনের অদ্ভুত, ব্যাক্ষাহীন Romanticism কাজ করে। নিজেকে সবচেয়ে দুঃখী, একাকী ভাবার মধ্যে একটা অন্যরকম অহংকার মিশ্রিত সুখ খুঁজে পাই।
২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
আইরিন বলেছেন: সত্যিটি বলেছেন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
শাহিন বলেছেন: আপনি বলছেন, "সুখের চেয়ে দুঃখের সঙ্গে বাস করতে মানুষ বড় আরাম বোধ করে" । বিষয়টির সাথে একমত হতে পারলাম না । জেমস্ এর ঐ গানটির সাথে আপনার মিল থাকতে পারে । "আমি এক দুঃখ ওয়ালা দুঃখ কিনতে চাই" । সুখেই থাকুন । শুভেচ্ছা রইল ।