| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকফাটা কান্না যেন
বুকফাটা খুশির মতন
শ্বাসরুদ্ধ করে দেয় বোধ
মস্তিষ্কের রক্তক্ষরণ
বড্ড বেশি ইদানিং
চোখে পড়ে
অথচ ভাগাভাগি
হলো কত্ত কিছু
মন শুধু রইলো অগোচরে।
কখনও বা বয়ে চলা নদী
খরা কিংবা বর্ষায়
বাঁধ দিলে হয়তো পাবে
শক্তি নিস্তব্ধতায়।
মরে যায় যৌবনা নদী
নির্লিপ্ত কামুক পূর্ণিমায়।
মন তুমি বয়ে চলে যাও
ভাঙো তীর ভাঙো যত পারো
সব কিছু ভাঙা শেষ হলে
আমাকে নূতন করে গড়ো।
©somewhere in net ltd.