নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সিদ

আবু সিদ › বিস্তারিত পোস্টঃ

আজ ও আগামী

২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের সীমা আর সক্ষমতা।

সময় ও বয়সের যে বিন্দুতেই তুমি থাক না কেন,
সে সময় খুব সন্নিকটে যখন
তোমাকে আর খোঁজা হবে না;
তোমাকে নিয়ে কেউ ভাববে না কিংবা
উদ্বিগ্নও হবে না ।
তোমার জন্য কোন সমাবেশে কোন আসন
বরাদ্দ রাখা আর হবে না ।
সেদিন তোমাকে শায়িত করে কবরে
হাঁপ ছেড়ে বাঁচবে অনেকে !
এমনকি তোমার ওয়ারিশরাও ভুলে যাবে,
দৃষ্টি তখন নিবদ্ধ তাদের
তোমার প্রস্থান-পথে নয়,
তোমার ফেলে যাওয়া অর্থ বিত্তের
মৌচাক মধুচক্রে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.