| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথা বলে পাহাড়েরা,
গান গায় পাতা -
জেগে ওঠে আপন মনে
ক্ষুদ্র তৃণলতা।
শুনতে কি পাও তুমি,
ঝিরি ঝিরি বৃষ্টিরা
ভালোবেসে ঝঞ্ঝাকে
দিন ভর রাত ভর
দিয়ে যায় সাড়া ?
চাঁদের মুগ্ধতা মেখে নিয়ে নিজ গায়ে
সারা রাত জেগে থাকে
জগতের জলধারা -
প্রেমোল্লাসে কল কল্লোলে
মুখরিত রয় তারা ।
অবিনশ্বর সেই প্রেমে
এ জগত চরাচরে তারা ফেলে যায় সাড়া ।
চুপচাপ এই বেলা
বন্ধ চোখে মগ্ন তুমি
হয়ে ওঠ একা।
ডুব দাও টুপ করে
হৃদয় গহীনে তোমার -
খোঁজ করে জেনে নাও
কোনটা আসল আর কোনটা মায়া;
কোনটা বা সংশয়, কোনটা আবার
তোমার আপন আত্মার ছায়া ।
©somewhere in net ltd.