| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন সে পথে হাটছো তুমি,
কোন পথে বা যাত্রা?
কোথায় গিয়ে থিতু হবে,
কার সাথে বা বিরাম নেবে?
চলবে আবার কার বা সাথে,
কোন সুদূরকে বেছে নেবে?
কেমন হবে স্বপ্ন তোমার,
করবে তুমি কেমন জীবনযাত্রা?
নাকি গড্ডালিকার দলের মতো
লোভী হবে ধূর্ত হবে,
নষ্ট অসত মানুষ হবে?
হাজার কোটি হাতিয়ে নিয়ে
সবার থেকে সংগোপনে
নিজের মতো পালিয়ে যাবে?
২|
১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৫
আবু সিদ বলেছেন: ধন্যবাদ, সেজুতি_শিপু ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২
সেজুতি_শিপু বলেছেন: ভালো প্রশ্ন, সময়োপযোগী যৌক্তিক প্রশ্ন।