নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু নাসের চৌধুরী নেয়ামুল

লেখালেখি করতে ভালবাসি ।

আবু নাসের চৌধুরী নেয়ামুল › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর নামে বাজে পেজ খুলে সেখানে আজেবাজে পোস্ট শেয়ার করছে ইসলাম বিরোধীরা । আমরা তাদের শাস্তি চাই ।।

১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৮

অনেকেই হয়ত জানেন । তবুও আমি লিখছি । সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর নামে কিছু বাজে পেজ খোলা হয়েছে । এই পেজ গুলোতে যে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছে তা আমি লিখতে পারব না । তবে আপনারা যারা পেজটি দেখতে চান তারা 'নবী মোহাম্মদ' লিখে ফেসবুকে সার্চ দিলেই পেজগুলো পাবেন । মুসলমান হিসাবে আমাদের উচিত এই পেজ গুলোর বিরুদ্ধে রিপোর্ট করে পেজ গুলো বন্ধ করে দেয়া । এটা আমাদের ঈমানি দায়িত্ব । অনেকেই ভাবতে পারেন আমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছি । তবে আমি স্পষ্ট বলতে পারি, বাড়াবাড়ি আমি করছি না । বরং যারা পেজ গুলো খুলেছে এবং যারা লাইক দিয়েছে তারা বাড়াবাড়ি করছে । যার যার ধর্ম তার তার কাছে । তাহলে তারা কেন আমাদের নবী (সঃ)'র সম্পর্কে বাজে কথা প্রচার করবে । দেখুন যারা আমাদের ধর্মের না তাদেরকে বিধর্মী বলে ছোট করতে চাই না । কারন সে আমার ধর্মের না হতে পারে কিন্তু তার একটা ধর্ম অবশ্যই আছে । কিন্তু যারা অন্যের ধর্ম সম্পর্কে অপপ্রচার করে বেড়ায় তাদেরকে কি বলা যেতে পারে ? আমাদের দেশে মুসলমানের পরই সংখ্যা গরিষ্ঠ হিসাবে দ্বিতীয়তে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস ।বাংলাদেশে আরো অনেক ধর্মের লোক আছে । কিন্তু ঐ পেজ গুলোর পোস্টে যারা লাইক দিয়েছেন তারা সবাই হিন্দু । যে যেই ধর্মেরই হোক না কেন আমরা তাদেরকে সাধ্য মত সম্মান করার চেষ্টা করি । কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করি । তাদের ধর্ম নিয়ে কিছু বলার ইচ্ছা আমার নেই । কিন্তু যেসব অমানুষেরা এই কুকর্ম করে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে দুয়েক কথা না লিখলেই নয় । তবুও লিখব না ।।



শুধু ধর্মপ্রান মুসলমান ভাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি - আপনারা আপনাদের ধর্মের প্রতি ভালবাসা থাকলে ঐ পেজ গুলোর বিরুদ্ধে এখনই রিপোর্ট করুন । যেন চিরতরে পেজ গুলো বন্ধ করে দেয়া হয় । এবং এসব পেজের এডমিনদের উপযুক্ত শাস্তি দেয়া হয় । আপনার আমার একটু সতর্কতাই পারে আমাদেরকে কলঙ্ক মুক্ত করতে । তাই সবাইকে অনুরোধ করছি দয়া করে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে এগিয়ে আসুন ।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

আবু নাসের চৌধুরী নেয়ামুল বলেছেন: লেখাটি কোন ধর্মের বিরুদ্ধে নয় । বরং যারা ধর্মের নামে অপপ্রচার করে বেড়ায় , তাদের বিরুদ্ধে ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.