নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু নাসের চৌধুরী নেয়ামুল

লেখালেখি করতে ভালবাসি ।

আবু নাসের চৌধুরী নেয়ামুল › বিস্তারিত পোস্টঃ

চলছে সর্ভার ব্লক করে দেয়া সব সামাজিক যোগাযোগ মাধ্যম।

২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

সরকার নিরাপত্তার জন্য ফেসবুক, হোয়াটস এপ, ভাইবার, ইমো বন্ধ করে দিয়েছে। আর মানুষ নিরাপদেই ভিপিএন/প্রক্সি সাইট ব্যবহার করে খুব আরামসে ফেসবুক চালাচ্ছে!

ভেবেছিলাম ফেসবুকের হোম পেজটা বুঝি খালি পরে আছে। দেশের মানুষগুলো কত সময় ফেসবুক থেকে বাহিরে! সরকারী নির্দেশ। দেশের নাগরিক হিসেবে আমিও সরকারী লোক, তাই সরকারী নির্দেশ পালন আমার নাগরিক দায়িত্ব!

আপনি নিশ্চয় বলবেন- " ব্যাটা বেশতো দায়িত্বের কথা বললি। এখনোতো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি, নির্দেশ ভঙ্গ করেইতো ফেসবুক চালাচ্ছিস!"

খাবার না পেলে পোষা বিড়ালও হাড়িতে মুখ দেয়। দেশের সার্বিক নিরাপত্তা তথা জনগণের নিরাপত্তা তথা সরকারের নিরাপত্তা মাত্রেই সরকারী দলের গোটা কতেক নেতা কর্মীর নিরাপত্তা! নিরাপত্তাটা সবার জন্য হলে সবাই সরকারী নির্দেশ মানতে বাধ্য থাকতো। কিন্তু এতে জন সাধারণের কি নিরাপত্তা আছে সেটাই জানতে পারলামনা। আর আদৌ যদি নিরাপত্তা থেকেও থাকে, কোথায় সেই নিরাপত্তা? সবাইতো ফেসবুক, হোয়াটস এপ চালাচ্ছে!

রাস্তায় চলার নিরাপত্তা নেই, আমরা ফেসবুকে নিরাপত্তা খুজি! ফেসবুকের সার্ভার ব্লক করে কি হয়েছে? পাবলিক সবকিছুই চালাচ্ছে। যদি বন্ধ করতেই হয়, এমন ভাবেই বন্ধ করুক যেন কোন উপায়েই চালানো না যায়। তা নাহলে এই লোক দেখানো নিরাপত্তার কি দরকার আছে?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০

চলন বিল বলেছেন: তাও বটে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.