নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

বাবা নামের ছাউনি

২১ শে জুন, ২০২৬ সকাল ১১:৫৬



বট ছায়া কিংবা
ঘর ছাউনির মতো দাঁড়িয়ে থাকে
একমাত্র দায়িত্ববোধ মানুষটি
কখন হয়ে ওঠে
বাবা নামের মহৎ ব্যক্তি;
দেহের রক্ত ঝরিয়ে
টিকিয়ে রাখে সংসার ধর্ম
রাগ অভিমান সেতো ভালোবাসা
পাহাড় শস্য শ্যামল মাঠ;
তোমার মতো হওয়া কঠিন
খড়স্রোত সময়ে বাবা
তোমার অভাবটা বুঝি;


এখন নিজেও বাবা ডাক শুনি
চমকে দেয় বাবার দায়িত্ববোধ;
সন্তানদের যন্ত্রণার মাঝে-খুঁজতে
থাকি- খুঁজতে থাকি আমার বাবার
ক্লান্তি ভরা কমল মুখ! স্মৃতির জোড়া
চোখে অশ্রুসিক্ত; বাবা তোমার অভাব
যে কত অসহায়- এখন গুমরে বুঝি;
আজ হয়তো ওরা বুঝতেছে না- বাবা
কি জিনিস-মাঝে মাঝে বাবা তোমাকে
বন্ধু মনে করতাম আবার ভয়ও পেতাম
লজ্জায় চোখ মুখ লাল কিন্তু ওরাও যে
আমার মতো হোক বাবা নামের ছাউনি;

২১-৬-২৬

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.