নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আলাউল হক সৌরভ

যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!!

মোঃ আলাউল হক সৌরভ

একজন সৌরভ , তেমন কেউ না , অতি সাধারণদের মাঝে শুধুই একজন অসাধারণ ..। আমাকে মেইল করতে পারেন '[email protected]' এ । ফেসবুকে যোগাযোগ করতে পারেন 'http://www.facebook.com/alauls' সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ব্লগে প্রকাশিত সকল লেখার কপিরাইট লেখকের । কোন লেখা বা মন্তব্য সম্পূর্ণ , আংশিক , বা কোন লাইন কোনরুপ বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না । লেখা অন্য কোথাও প্রকাশ করার আগে লেখকের অনুমতি নিতে হবে এবং লেখকের নাম এবং ব্লগ লিঙ্ক উল্লেখ্য করতে হবে । আমার ব্লগ দেখার জন্য ধন্যবাদ । সাথেই থাকুন

মোঃ আলাউল হক সৌরভ › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদ – একজন বাজারি লেখকের অপূর্ণ রয়ে যাওয়া কিছু আশা , কিছু স্বপ্ন ।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১০

হুমায়ূন আহমেদ হচ্ছে একমাত্র লেখক , যার কপালে জুটেছিল বাজারি লেখকের তকমা । এই বাজারি লেখকই কিশোর কিশোরী ,তরুণ তরুণী সহ আরও অনেক প্রজন্মকে করেছিলেন বই মুখী ।

এই সস্তা বাজারি লেখকের ছিলকিছু আশা , কিছু স্বপ্ন । আসুন একটু চোখ বুলাই ।







হুমায়ূন আহমেদকে অনেক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছে । তাকে অনেকেই বলতেন তিনি একজন বাজারি লেখক , সস্তা লেখক । নানা ভাবে কটাক্ষ ও করতেন।

হুমায়ূন আহমেদ এতে বিচলিত না হয়ে উল্টো এসব সমালোচকদের সূক্ষ্ম খোঁচা দিতেন । উদাহরণ দেই ।



‘’ আমাকে অনেকে বাজারি লেখক বলেন । দাঁড়ান , বাজারি লেখক ব্যাপারটা ক্লিয়ার করা দরকার । যাদের বই বাজারে পাওয়া যায় , তারা বাজারি লেখক । আর যাদের বই নিজেদের ঘর ভর্তি হয়ে থাকে তারা মহান লেখক , কালজয়ী লেখক । তাদের ধারণা তারা বাংলা সাহিত্যে বড় কোন বিপ্লব ঘটিয়ে ফেলেছেন । প্রায় ই আমার সাথে এমন মহান লেখকদের দেখা কয় । কথাও হয় । কথাবার্তার নমুনা



- কেমন আছেন হুমায়ূন সাহেব

- জি ভালো । আপনি ভালো তো

- জি , তা ইদানীং কি নতুন কিছু লিখছেন

- একটা সস্তা প্রেমের উপন্যাস লেখার চেষ্টা করছি । তবে যতটা সস্তা হওয়া প্রয়োজন ততোটা হচ্ছে না । এ জন্য একটু শঙ্কিত । দুয়া করবেন যেন লিখতে পারি



কালজয়ী লেখক চুপ



- তা আপনি কি নতুন কালজয়ী কোন কিছু লিখছেন ?

- আপনার রসবোধ ভালো । পরে কথা হবে । ‘’



হুমায়ূন আহমেদ ই সেই সাহসী লেখক , যিনি সবার সামনে বলেছেন যে উনি টাকার জন্য লিখেন । লেখকরা হাওয়া খেয়ে বাঁচেন না । বাঁচার জন্য প্রোটিন , কার্বোহাইড্রেড দরকার হয় ।



আচ্ছা , আজ কই সে সব বিশুদ্ধ সাহিত্যিকরা , কোথায় সে সব সমালোচকরা যারা বারবার , প্রতিনিয়ত হুমায়ূন আহমেদকে সস্তা জনপ্রিয়তার অধিকারী , অপন্নাসিক বলে কটাক্ষ করতেন ।

তাদের বলি , হে মূর্খ , পারলে নন্দিত নরকে , শঙ্খনীল কারাগারের মতো একটি উপন্যাস লিখে দ্যাখাও । সৃষ্টি কর এমন একটি কাল্পনিক চরিত্র যার মৃত্যুতে পুরো দেশ রাস্তায় নেমে পড়ে । মিসির আলি , হিমুর মতো চরিত্র তৈরি করে দ্যাখাও হে মূর্খ মানব ।

এটা যদি সস্তা জনপ্রিয়তা হয় , তাহলে দামী টা কি ?













হুমায়ূন আহমেদের ইচ্ছে ছিল তিনি প্রাণ ত্যাগ করবেন চান্নিপসর রাতে । জোছনা দেখে দেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন । আর তারপর এসআই টুটুল গাইবেন একটি গান ।



হুমায়ূন আহমেদের কথাতেই এই ব্যাপারটি তুলে ধরি ।



‘’ আমার জোছনাপ্রীতির বিষয়টা এখন অনেকেই জানেন । কেনইবা জানবেন না । জয়ঢাক পিটিয়ে সবাইকে জানিয়েছি । গান লিখেছি --



‘ও কারিগর দয়ার সাগর ওগো দয়াময়

চান্নিপসর রাতে যেন আমার মরণ হয় । ‘



শিল্পী এসআই টুটুল এই গানটির সুরকার । সে নানান অনুষ্ঠানে গানটা করে এবং গলা কাঁপিয়ে আবেগে জর্জরিত হয়ে ভাষণ দেয় --



‘আমার স্যার , হুমায়ূন আহমেদ , একদিন ডেকে বললেন , টুটুল , চান্নিপরস রাতে আমার মৃত্যু হবে । তখন তুমি এই গানটি আমার মৃতদেহের পাশে বসে গাইবে । ‘







আমি যুক্তিবাদী মানুষ হিসেবে জানি মৃত মানুষ গান বাজনা শুনতে পারে না । সেখানে আমার শবদেহের পাশে টুটুলকে এই গান কেন করতে বলেছি বুঝতে পারছি না । সে পরিস্থিতে টুটুল যদি গিটার বাজিয়ে গানে টান দেয় , তার ফল শুভ হবে বলে মনেও হচ্ছে না । মৃত্যু শোকে কাতর শাওন অবশ্যই টুটুলের গলা চেপে ধরবে । ‘



হুমায়ূন সাহেব , কাল কি চান্নিপসর রাত ছিল ? কাল কি জোছনা ছিল নিউইয়র্ক এর আকাশে ? তবে কেন চলে গেলেন ? আপনি তো কথা রাখেন নি । এসআই টুটুল কি রাখবেন আপনার কথা ? উনি কি গাইবেন গান ?



হে চাঁদ , অনন্তকাল আফসোস করবি , অনন্তকাল ।







হুমায়ূন আহমেদকে একবার এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল তিনি মৃত্যুকে ভয় পান কি না ।

তিনি উত্তর দিয়েছিলেন অনেকটা এমন ভাবে



‘ না । মৃত্যুনিয়ে আমার কোন ভয় নেই । তবে প্রবল বিদ্বেষ আছে । আমি কমপক্ষে এক হাজার বছর বাঁচতে চাই । ‘



‘ এক হাজার বছর বাঁচতে চান কেন ? ‘



‘ ওমা , একটা কচ্ছপ যদি হাজার হাজার বছর বাঁচতে পারে , তাহলে আমরা মানুষরা কেন ৫০/৬০ বছরে শেষ হয়ে যাবো ? আমি বিজ্ঞানের বড় বড় আবিষ্কার গুলো দেখে মরতে চাই । প্যান্ডোরার বক্স থেকে যা যা অশুভ জিনিস বের হয়েছিল বিজ্ঞান সব গুলোকে খেদিয়ে ভেতরে ঢুকাবে । পৃথিবীটা আবারো সুন্দর হয়ে উঠবে । ‘’



আপনি হাজার বছর বাঁচতে চেয়েছিলেন , দেখতে চেয়েছিলেন বিজ্ঞানের বড় বড় আবিষ্কার , কিন্তু আপনি পারলেন না । মাত্র ৬৪ বছরেই প্রাণ ত্যাগ করলেন । কেন স্যার ? এতো তাড়াহুড়া কেন ? আপনি তো দেখতে যেতে পারলেন না আবিষ্কার গুলো । পৃথিবী তো এখনো সুন্দর হয়ে উঠেনি । অশুভ জিনিস গুলো তো এখনো আছে ।



আপনার আশাটা অপূর্ণ থেকে গেলো স্যার ।



আপনার এই অপূর্ণতা আমাদের তাড়িয়ে বেড়াবে সারাজীবন ।



ক্যান্সারে আক্রান্ত হয়ে চেয়েছিলেন একটি হাসপাতাল গড়তে । যাতে আর কারো বাবা , আর কারো সন্তান , আর কারো ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা না যান । চেয়েছিলেন হাজারো ক্যান্সারে আক্রান্ত মানুষকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে । আপনার এই আশাটাও পূরণ হয় নি । পারেননি জীবদ্দশায় হাসপাতাল গড়তে ।

আপনার অনুজরা কি পূরণ করবে আপনার এই আশা ?





হুমায়ূন আহমেদ মারা যাওয়ার পর অনেকে উল্লাস করছেন , একজন নাস্তিক মারা গেছে । ভালো হয়েছে । তাদের বলি , শুনেন , অল্প বিদ্যা ভয়ঙ্করী । যা জানেন না , তা নিয়ে লাফাবেন না ।

আর উনি আস্তিক হোক আর নাস্তিক । উনি সবার আগে একজন মানুষ । কোন ধর্ম নিশ্চয় কারো মৃত্যু নিয়ে উল্লাস করা শেখায় নি । ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সঃ ও তো আবু জেহেলের মৃত্যুতে উল্লাস করে নি । তাহলে তার উম্মতরা কেন করে ?



আর সবার আগে হুমায়ূন আহমেদের জীবনী পড়ুন , তাহলে সব স্পষ্ট হবে । আর পড়ার কষ্ট করতে না চাইলে আমাকে বলতে পারেন । উনার ‘আমি’ আমার মুখস্ত আছে । ২৫ বারের অধিকবার পড়েছি আমি । গরগর করে সব বলে যাবো ।



কষ্ট করে এতো বড় পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ।





হুমায়ূন আহমেদের মৃত্যুর পর এই পোস্টটি লিখেছিলাম ।



সময় হলে এটি পড়ে আসতে পারেন একজন হুমায়ূন আহমেদ , একজন পাঠক , কিছু অব্যক্ত কথা আর কিছু প্রশ্ন

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২১

কামরুল হাসান শািহ বলেছেন: কে কয় উনি নাস্তিক??
মৃত মানুষ নিয়া আস্তিক নাস্তিক বাল প্যাচানোদের জুতানো উচিত।

লেখাটা ভালো লাগছে

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩০

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: কে কয় ?

ফেসবুক ও ভইর‍্যা গেছে । আর কাল ব্লগেও তো দেখলাম ।


ধন্যবাদ কামরুল ভাই

২| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৪

মাহমুদা সোনিয়া বলেছেন: আমরা গর্বিত এই যে আমরা হুমায়ুন আহমেদ আমলে জন্মেছিলাম!! আমরা দেখেছি, জেনেছি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরুষ কে।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩০

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: :) :)

অনেক দিন পড়ে আইলেন সোনিয়া আপা

৩| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৫

ক্লান্ত জীবন বলেছেন: ভাই, আপনার লেখাটা পড়ে যখন আপনাকে অনেক বড় মনের মানুষ ভাবতে শুরু করেছিলাম তখনি আপনারই কমেন্ট আপনাকে ধপাস করে মাটিতে ফেলে দিল। বড় লজ্জা পাইলাম। যদি সত্যি ই ভালো হন তবে আমার আর আপনার কমেন্ট দুইটা মুছবেন না। দেখি আপনি কেমন।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমার প্রথম কমেন্টটা তো ?

ধপাস করে মাটিতে পড়ে তেমন ভয় পাই নি ।


কমেন্ট মুছা না মুছা দিয়ে কি ভালো বা খারাপ চিহ্নিত করা যায় ?

লজ্জা দেওয়ার জন্য আমি লজ্জিত

৪| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:২৯

এইযেদুনিয়া বলেছেন: Click This Link

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: /:) /:)

৫| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৬

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: মনে আছে, যখন "কোথাও কেউ নেই" নাটকের শেষ পর্বে লেখক হুমায়ুন আহমেদ ঠিক করলেন বাকের ভাইকে ফাসিতে চড়াবেন, পুরা বাংলার মানুষ উন্মাদ হয়ে গিয়েছিল। হুমায়ুন আহমেদের কুশপুত্তলিকা দাহ, তার বাসা ঘেরাও কোন জিনিসটা হয়নি! উদ্দেশ্য একটাই, লেখক যেন তার স্ক্রিপ্ট পরিবর্তন করেন, বাকের ভাইকে ফাঁসি দেয়া যাবে না।মানুষজন এতটাই ক্ষেপে গিয়েছিল, লেখককে তার স্ত্রী কন্যার নিরপত্তার খাতিরে পুলিশের স্মরনাপন্ন হতে হয়। কোন লেখকের বাচ্চার এই ক্ষমতা আছে, নাটকের চরিত্রকে এভাবে জ্যান্ত করে তুলে মানুষের মধ্যে ঢুকিয়ে দেবার, মানুষের ভিতরের পাগলা ঘোড়াটাকে এইভাবে জাগিয়ে দেবার???? হুমায়ুন আহমেদের ধার কাছ দিয়ে যাবার যোগ্যতা কারো নেই কারো নেই, এমনকি রবীন্দ্রনাথেরও নেই

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৭

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হুমায়ুন আহমেদের ধার কাছ দিয়ে যাবার যোগ্যতা কারো নেই কারো নেই, এমনকি রবীন্দ্রনাথেরও নেই

একমত ।

তবে আমি উনার সাথে কারো তুলনায় যাবো না ।

উনি উনার নিজ জায়গায় সেরা ।

৬| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৭

ক্লান্ত জীবন বলেছেন: মনে কিছু নিয়েন না ভাই, নিজের পোস্ট নিজে স্টিকি করার দাবি করা যেতেই পারে, সেই বলে অন্যের পোস্ট সরিয়ে?

আপনার লেখাটা পড়ে আসলেই মুগ্ধ হয়েছিলাম বলে বলছি। আপনার ঢোল অনেক ভালো, আমিই বাজানোর চিন্তা করতে যাচ্ছিলাম, মানে বলতাম যে নির্বাচিত করা হউক। তার আগেই দেখলাম আপনি নিজেই বাজিয়ে দিয়েছেন, তাই কষ্ট পেলাম।

আশা করি বুঝতে পারবেন। আপনার লেখার হাত কিন্তু চমৎকার।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৩৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: মনে নেওয়ার কিছু নেই ।

আপনার কথা ঠিক আছে ।

আমি বুঝতে পেরেছি । কমেন্ট টি দেওয়া উচিত হয় নি । তাও মডুকে না বললে উনি ক্যান জানি শুনেন না ।

আমি উপরের টা সরিয়ে দিচ্ছি

৭| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪১

নীল ফিউজিটিভ বলেছেন: সংস্কৃতি অঙ্গনে এমন অহংকারী অথচ প্রতিভাধর ২ জনই ছিল বাংলাদেশে...সমান জনপ্রিয়ও...কাকতালিয়ভাবে দুজনের নামই এক...টাইটেল শুধু ভিন্য...একজন আহমেদ...অন্যজন ফরিদি...এবং তারা সেটা করার অধিকারও রাখেন...আর এক কাকতালিয়ভাবে দু জনই প্রায় কাছাকাছি সময়ে চলে গেলেন...

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: এক বছরের ব্যাবধানে দুই দুইটি নক্ষত্রের , দুই দুইজন হুমায়ূনের মৃত্যু

৮| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অবশ্যই হুমায়ূণ বাজারি কারণ বইয়ের বাজার টিকেই আছে উনার জন্য

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: ভাই , আপনি আমার ফেসবুকে আছেন না ?

একটু নক দিন তো

৯| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৪

নীল ফিউজিটিভ বলেছেন: অসামাজিক ০০৭০০৭ বলেছেন: হুমায়ুন আহমেদের ধার কাছ দিয়ে যাবার যোগ্যতা কারো নেই কারো নেই, এমনকি রবীন্দ্রনাথেরও নেই.........


......একটু বেশী হয়ে গেলো না কী...!!!

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: লেখক বলেছেন: হুমায়ুন আহমেদের ধার কাছ দিয়ে যাবার যোগ্যতা কারো নেই কারো নেই, এমনকি রবীন্দ্রনাথেরও নেই

একমত ।

তবে আমি উনার সাথে কারো তুলনায় যাবো না ।

উনি উনার নিজ জায়গায় সেরা ।

১০| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৫৫

ক্লান্ত জীবন বলেছেন: ধইন্যা, ব্রো। আপনারে ভালা পাইলাম। আমার আগের টাও মুছে দেন তাইলে।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:০০

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: উহু । মুছবো না । থাকুক

দেখতে ভাল্লাগে :)


আর ওই কমেন্ট টা আসলে তাড়াহুড়াতে 'সরিয়ে' লিখেছি । চেয়েছিলাম 'সহ' লিখতে ।

উনাকে নিয়ে লেখা অনেক পোস্ট স্থান পেয়েছে ।

তাই বললাম আমারটাকেও যেন দেওয়া হয় ।

দেখলেন , এখনো কিন্তু নির্বাচিত পাতায় আসে নি :) :)


আপনাকে অনেক অনেক ধন্যবাদ

১১| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১২

অবান্তর অন্ধকার বলেছেন: আবাল নাস্তক আর ছাগুদের গাদামের উপর রাখেন। একমাত্র এরাই হুমায়ুন আহমেদ নিয়া উল্টা পাল্টা কথা কয়।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: গদামের উপর কথা নাই

১২| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৬

শিপু ভাই বলেছেন:
মাহমুদা সোনিয়া বলেছেন: আমরা গর্বিত এই যে আমরা হুমায়ুন আহমেদ আমলে জন্মেছিলাম!! আমরা দেখেছি, জেনেছি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরুষ কে।

সহমত।

পোস্টে++++++++

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:১৮

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমিও সহমত ।

ধন্যবাদ ভাই

১৩| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: মডু ভাইয়া ।

পোস্ট টা নির্বাচিত পাতায় যাওয়ার ছিল বলে মনে করি ।

কিন্তু আপনার এমন টা মনে হয় নি ।


এখন আমার এই ক্ষুদ্র পোস্ট তিন নম্বর পাতায় অবস্থান করছে ।


ভেবে দেখবেন ।

২০ শে জুলাই, ২০১২ রাত ৮:৫৩

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: বাহ । বেশ ভালো । বেশ ভালো

৮/১০ লাইনের পোস্ট নির্বাচিত পাতায় আসে

আর আমার এটা না ।

পোস্ট হওয়ার ৩০ মিনিটে আবার ৪ নাম্বার পাতায় চলে যায় ।


ধন্যবাদ মডু

১৪| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৫

ধূসরধ্রুব বলেছেন: থাবড়াইতে মুনচায় যারা বলে হুমায়ূন আহমেদ নাস্তিক । গাধাগুলা হুমায়ূন না পড়েই বলে নাস্তিক । হুমায়ূন কঠিন আস্তিক । উনি উনার অনেক বই এবং সাক্ষাতকারেই এই কথা বলছেন

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:২৬

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: থাবড়াইয়া হাত ব্যথা করার ইচ্ছা নাই । /:) /:)


তোরা থাক তোদের মতো । তোরা নাস্তিক আস্তিক ট্যাগ দেওয়ার কে

১৫| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩০

শিপু ভাই বলেছেন:
নির্বাচিত পোস্ট নিয়া পেরেশান হওয়ার দরকার নাই। আমি "সকল পোস্ট" সাবস্কাইব করি।

"নির্বাচিত পোস্ট" প্রহসন মাত্র।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৩

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: পেরেশান না ভাই ।

দেখে অবাক হলাম । যে পোস্ট গুলো ওই পাতায় আছে , তাদের কয়েকটার চেয়ে আমারটা কম না ।

এতো দ্রুত হারিয়ে গেলে কারো ই ভালো লাগে না ।

'' "নির্বাচিত পোস্ট" প্রহসন মাত্র। ''

মডু এবং সকল ব্লগারের দৃষ্টি আকর্ষণ , নির্বাচিত পোস্টের নামে প্রহসন কি চলতেই থাকবে ? সব কিছুর ই কিন্তু একটা সীমা আছে ।

১৬| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩১

লিন্‌কিন পার্ক বলেছেন:

অন্য আরেক হুমায়ূন এর জন্ম আমাদের দেশে আর হবে হবে মনে হয় না


স্যার আপনাকে নিয়ে আমরা গর্বিত

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: স্যার আপনাকে নিয়ে আমরা গর্বিত

১৭| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৬

শিপু ভাই বলেছেন:
আমার ১০০+ কমেন্ট আর ৩০+ লাইক ওয়ালা পোস্টও নির্বাচিত পাতায় যায় না।

আমার একটা পোস্টও নির্বাচিত পাতায় নাই। হাহাহ


আপনার এই পোস্টটা অবশ্যই নির্বাচিত পাতায় যাওয়ার মত। এর চেয়েও দুর্বল পোস্ট ভূরি ভূরি আছে নির্বাচিত পাতায়।


লিখে যান নিজের আনন্দে। আমরা পড়বো, মন্তব্য করবো।
শুভকামনা~

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: নির্বাচিত পাতা নিয়ে আরও একটি পোস্ট লিখতে যাচ্ছি ।

এসব আর ভাল্লাগেনা ।


আরও একটি পোস্ট পাতা খুলোন আর নয়তো নির্বাচিত পাতায় ভালো পোস্ট দিন ।



ভাই , জনপ্রিয় , পুরান ব্লগার রা যাইই পোস্ট দেক না ক্যান , ১০ মিনিটের মাঝে নির্বাচিত পাতায় চলে যায় ।


আনন্দেই লিখি । কিন্তু আনন্দে ভাটা পড়ে যখন দেখি পোস্ট কেউ পড়ছে না । হারিয়ে যাচ্ছে , আড়াল হচ্ছে সবার চোখের সামনে থেকে ।


আপনার জন্য ও শুভ কামনা

১৮| ২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৪৭

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার এলাকার সন্তান বলে সবসময় ই একটু বেশী গর্ব করতাম উনাকে নিয়ে।উনার সামান্য থেকে সামান্য প্রাপ্তিকেও আমার কাছে আমাদের এলাকার মানুষেরা নিজেদের প্রাপ্তি বলে মনে করতো।উপন্যাস পড়া শুরু করেছিলাম উনার লেখা দিয়েই।মাঝে মাঝে ভাবতাম একদিন নুহাশ পল্লিতে গিয়ে এই মহামানবের পায়ে হাত দিয়ে সালাম করে দুটো কথা বলবো।সেই সুযোগ খোদা আমাকে দিলেন না।যেখানেই থাকুন না কেনো ভালো থাকুন,খোদা আপনাকে জান্নাত নসিব করুন।

২০ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৫২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: উনার সাথে দেখা করার ইচ্ছে আমারও ছিল ।

ভাবছি জানাজায় যাবো ।

দেখি । কি হয় ।

১৯| ২০ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮

দিগন্ত নীল বলেছেন: কিচ্ছু বলার নাই ।পোস্ট প্লাস ।

২০ শে জুলাই, ২০১২ রাত ৮:৪২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: :( :( :(

২০| ২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০০

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: মাহমুদা সোনিয়া বলেছেন: আমরা গর্বিত এই যে আমরা হুমায়ুন আহমেদ আমলে জন্মেছিলাম!! আমরা দেখেছি, জেনেছি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরুষ কে।

চরমভাবে পেলাস...

আজ দেশের কোটি কোটি পাঠকের মনের মধ্যে নিরবে ঝরে যাওয়াই অশ্রুই মনে করিয়ে দেয়.... কে কালজয়ী লেখক আর কে বাজারী লেখক.....

২১ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আজ দেশের কোটি কোটি পাঠকের মনের মধ্যে নিরবে ঝরে যাওয়াই অশ্রুই মনে করিয়ে দেয়.... কে কালজয়ী লেখক আর কে বাজারী লেখক.....

২১| ২১ শে জুলাই, ২০১২ রাত ৮:২৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: ভালো লিখেছেন

২১ শে জুলাই, ২০১২ রাত ৯:১৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: :( :( :(

২২| ২১ শে জুলাই, ২০১২ রাত ৯:২৯

rudlefuz বলেছেন: মাহমুদা সোনিয়া বলেছেন: আমরা গর্বিত এই যে আমরা হুমায়ুন আহমেদ আমলে জন্মেছিলাম!! আমরা দেখেছি, জেনেছি আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সাহিত্য পুরুষ কে।

সহমত

২১ শে জুলাই, ২০১২ রাত ৯:৪৯

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: :| :| :| :( :(

২৩| ২২ শে জুলাই, ২০১২ রাত ১:৩৩

শামীম আরা সনি বলেছেন: পোস্ট ভালো হলে মানুষজন কেমনে জানি খুঁজে নিয়ে ঠিকি পড়ে। স্টিকি বা নির্বাচিত না হলেই কিছুনা।
নিজের পোস্ট নিয়ে ঢাক আর ভুলেও পিটিয়েন না ইন ফিউচার। ব্লগাররা এটা কখনোই ভালো নজরে নিবে না, এটাই স্বাভাবিক।
লেখা অনেক অনেক ভালো হয়েছে:)

২২ শে জুলাই, ২০১২ ভোর ৫:৫১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: :( :( :( :( :(

২৪| ২২ শে জুলাই, ২০১২ রাত ২:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: চমত্‍কার লিখেছেন, হিমুও বেঁচে থাকবে আমাদের লেখনীতে। 'হিমু আছে! এইতো হিমু ' শিরোনামে সামুতে লিখলাম

২২ শে জুলাই, ২০১২ ভোর ৫:৫১

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হিমু , মিসির আলি বেঁচে থাকবে আমাদের মনে

২৫| ২২ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪৫

নষ্ট ছেলে বলেছেন: বাজারী লেখক হওয়া কি এতই সহজ?
আগডুম- বাগডুম-ঘোড়াডুম লেখলেই কি বই বাজারে চলে নাকি?
যারা হুমায়ূন আহমেদকে বাজারী লেখক বলে অপমান করতে চাইছেন তারা মনের অজান্তেই হুমায়ূন আহমেদকে উঁচতে তুলছেন :D

২২ শে জুলাই, ২০১২ সকাল ৭:৫২

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: :( :( :( :( :|


হি ওয়াজ দ্যা বেস্ট

ওয়াজ লিখতে ইচ্ছে হয়না : :(

২৬| ২২ শে জুলাই, ২০১২ সকাল ৯:০৫

অভি৯১৭৫ বলেছেন: ঠিক আমার কথা গুলো বলেছেন। +++

২২ শে জুলাই, ২০১২ সকাল ৯:৩৫

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমাদের সবার এক ই কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.