| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্পেনকর্পস
আল্পেনকর্পসরা হারিয়ে গেছে ইতিহাসের পাতা থেকে, তাদের বীরত্বগাথা মিশে গেছে ধুলোয়, কারন ইতিহাস যে বিজয়ীরা লিখেছিল !!
ওজন বাড়তে বাড়তে ৯০ কেজি ছুই ছুই ! আর ভুড়িখানাতো মাশআল্লাহ ! বিশ্বাস করুন - আমি খুবি দরিদ্র মানুষ। অর্থনৈতিক মন্দার এই যুগে আমি নিজেই আমার ভুড়ির এই "ষ্টেডি গ্রোথে" যার-পর-নাই বিস্মিত এবং ব্যাথিত
সবদোষ আমার এই ডেস্কজবের।
একটু আগে আম্মু ফাইনাল আলটিমেটাম দিয়ে গেল, ওজন কমাইতে না পারলে রান্নাঘরে লাগাতার হরতাল। সারাদেশ হরতালের তালে উন্মাতাল, তার জোয়ার দেখি আমার রান্নাঘরেও
শেষমেষ ঠিক করেছি একটা ট্রেন্ডমিল না কিনলেই নয়। কিন্তু কোথায় এই জিনিস পাওয়া যাবে সেটা নিয়ে তেমন কোন ধারনা নেই। উত্তরার আশেপাশে কোথায় পাওয়া যাবে আর সাধারন মানের ম্যানুয়াল মেসিনের কেমন দাম হতে পারে এই ব্যাপারে জানালে ব্যপক উপকৃত হই।
অগ্রিম ধন্যবাদ ![]()
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
আল্পেনকর্পস বলেছেন: মোতালেব প্লাজায় দেখেছিলাম। শুনেচি ষ্টেডিয়ামেও নাকি পাওয়া যাবে। আমি থাকি ঢাকার আরেক প্রান্তে উত্তরায়। এইদিকে কই পাব ?
২|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
আন্ধার রাত বলেছেন:
সারা বাংলাদেশের রাস্তাই এখন ট্রেডমিল--বর্তমানে জান-মাল লইয়া হামেশা দৌঁড়াইতে হয় বোম বা পুলিশের জন্য। টাকা খরচ করে দৌঁড়ানির কি দরকার!
ঘুষ খাইলেও কিন্তু পেট উঁচা হয়, সাবধান।
মাইন্ড লইয়েন না, মজা করলাম।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫১
আল্পেনকর্পস বলেছেন:
![]()
৩|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪২
মৈত্রী বলেছেন:
সম্ভবত আপনার মত মানুষদেরকেই বাংলা ভাষার পরিভাষায় বলা হয় **ল
ঘরের বাইরে না দৌড়াইয়া ঘরের ভিতরে দৌড়ানোর মাজেজা বুঝলাম না
একখানা বাইসাইকেল কিনিয়া যাতায়াত ভাড়া বাঁচানো যায় কিনা??
সাঁতার শিখিয়া সাতরাইয়া ওজন না কমানোর স্বপক্ষে যুক্তি কি??
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৩
আল্পেনকর্পস বলেছেন: ঘরেই থাকা হয় বেশির ভাগ সময়। আমি পেশায় একজন নগন্য ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। আমার মত পাবলিকদের জন্য ইনডোর এক্সারসাইজ ই ভরসা
আশেপাশে পার্ক টার্ক থাকলে দৌড়ানো যেত কিন্তু তাও নাই ![]()
৪|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
ব্লগার ইমরান বলেছেন: এশিয়ান স্কাই শপে দেখুন। বাসায় দিয়ে যায়।
ওদের ওয়েবসাইট লিঙ্ক - http://asianskyshop.biz/web/
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
আল্পেনকর্পস বলেছেন: এদের প্রাইসটা মনে হচ্ছে আকাশ ছোয়া! ১৫০০০ এর নিচে নাই!
৫|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২২
অসাধু বালক বলেছেন: একটা হাতলআলা চেয়ার কিনে ফালান আর যদি বউ থাকে তাহলে তারে চেয়ারের উপর বসাইয়া নিজে চেয়ারের হাতলের সাথে কেচকি দিয়ে শুয়ে বউরে চুমা খাওয়ার চেষ্টা করেন। প্রতিদিন ১০০ বার বউও খুশি আপনার পেটের চর্বিও গায়েব হয়ে যাবে অল্প টাকায়। আর যদি বিয়ে এখনও না করে থাকেন তাহলে আরো বেশি বেশি খেতে থাকেন।৯০ কেজি কোন ব্যপার না ১৫০ কেজি হলে তারপর পিকেটিং এ নামেন দেখবেন আপনি বেজায় কাহিল হয়ে গেছেন।
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫১
আল্পেনকর্পস বলেছেন:
![]()
৬|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
কঠিন বলেছেন: ম্যানুয়াল ট্রেডমিল কিনে লাভ নেই, কয়দিন পর হাঁটুতে বেথা শুরু হয়ে যাবে। পারলে অটো ট্রেডমিল কিনেন, না পারলে অপেক্ষা করে অটো ট্রেডমিল তাই কিনেন।
বিয়ের আগেই হাঁটুতে বেথা ভাল না
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
আল্পেনকর্পস বলেছেন: এই ব্যাপারটা জানতাম না তো ! আমারো অটো কেনার ইচ্ছা ছিল কিন্তু আপাতত বাজেট কম।
৭|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩
রাখালছেলে বলেছেন: একটা ভাল কথা বলি , আমিও তাই করি তাই আপনাকে বলি বাই সাইকেল কিনে নেন । অফিস এ যান আবার বাসায় আসেন । দেখবেন ভুড়ি নাই ।
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
আল্পেনকর্পস বলেছেন: আসলেই বাইসাইকেল অনেক ভাল এক্সারসাইজ। তবে আমি বাসা থেকেই কাজ করি আর তাই বাইরেও তেমন যাওয়া হ্য় না।
৮|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
ইকরাম বাপ্পী বলেছেন: উত্তরার জসীমউদ্দিনে মনে একটা স্পোর্টস এর দোকান আছে ... এগোরার আশে পাশে দেখতে পারেন পান কিনা...
আর যদি দৌড়াতেই ইচ্ছা হয় তাহলে বাসার বাইরে এসে দৌড়ান ভালো হবে... ... বাসা থেকে বাউনিয়া এয়ারপোর্ট এর বাধ পর্যন্ত যেতাম... ওজন ভালোই কমেছিল... কিন্তু আবার বেড়ে গেছে... আবার শুরু করব ভাবছি...
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪১
আল্পেনকর্পস বলেছেন: থ্যাংকস বাপ্পি ভাই
৯|
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৭
দি সুফি বলেছেন: একটা বাইসাইকেল কিনে নেন। অফিসে যাওয়ার ঝামেলা যেহেতু নেই, সকাল/বিকালে উত্তর অলিগলিতে ঘন্টাখানিক চালিয়ে আসুন! মজাও পাবেন, উপকারও হবে।
উত্তরার দিক থেকে প্রায় প্রতি সপ্তাহেই গ্রুপ রাইড হয়। এখানেও অংশগ্রহণ করতে পারেন।
এছাড়া বিডিসাইক্লিস্টও প্রতি শুক্রবার ভোরে সংসদ ভবনের সমানে থেকে প্রায় ২০-৩০ কিলোমিটার রাইডের আয়োজন করে।
সাইকেল কিনলে, হেলমেট কিনতে ভুলবেন না।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২
রানার ব্লগ বলেছেন: আমারও দরকার, কোথায় পাওয়া যায় জানাবেন।