নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনন্যা_রহমান

অনন্যা_রহমান › বিস্তারিত পোস্টঃ

যেন রঙিন প্রজাপতি কোনো

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩



কাছে ডাকি তারে কি করে
এমন আপন লাগে যারে,
এমনতর আপন যেন
দিগন্তের আদিতেই সন্ধ্যা ঘনায়,
সূর্যস্নাত দিনের বদলে
মনের গহীন-অতলে রাত নেমে যায়।
আর পৃথিবী, এক প্রান্তে চুপটি মেরে থাকে,
ভীষণ শূন্য শূন্য লাগে।
কি করে কাছে ডাকি তারে!
প্রতি নিশ্বাসে যে আছে,
ধরনীর বুকে প্রবল অভিযোগে কখনো
অভিমানী গাছের মতন বাঁচে।
কখনো যেন রঙিন প্রজাপতি কোনো,
মুখোমুখি হলেই উড়ে যাবে, উড়ে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.