নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর ॥

অর্ক

...

অর্ক › বিস্তারিত পোস্টঃ

আর্কাইভ থেকে: প্রতিবন্ধী ফুটবল কোচ

৩০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫



তারপর কতো শুক্রবার এলো-গেলো। শেষ কবে আমাকে ভেবে দীর্ঘশ্বাস ফেলেছিলে—আমি জানি না। তবে ঠিক জানি যে, আসছে শুক্রবার আমাকে মনে পড়বে। যদি পারো, সেদিন ভোরে উঠে বাড়ির নিকটবর্তী রাস্তায় দাঁড়িয়ো। দেখবে, ভীষণ নির্জন চারপাশ। গুটিকয় লোক ইতিউতি। দুয়েকটি রিক্সা-ভ্যান অতর্কিত সা ক'রে ছুটে যাচ্ছে। ফুটপাত ধ’রে হেঁটো কিছুক্ষণ। ভালো লাগবে। সেদিন নির্ঘাত খুব শীত থাকবে শহরে। শীতে জবুথবু হবে সুদূর কুনমিং শহরও। তুষারপাত হবে অলিম্পিক ভিলেজে। টিভিতে দেখাবে বিস্তারিত। জুম্মার নামাজের সময় বাইরে থেকো না। নেহায়েত দরকার হলে পর্দা ক’রো। বিকেলে মাঠে যেয়ো। শুক্রবার সাধরণত দু’দলে ম্যাচ হয়। মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে উপভোগ ক’রো খেলা। ভিড়ের মাঝে এদিক-সেদিক তাকালেই চোখে পড়বে, সেই প্রতিবন্ধী ফুটবল কোচকে। ভদ্রলোকের একটি হাত নেই। দেখবে, গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছে। অনুমেয় যে, নিজেও ফুটবলার ছিলো। ওই মাঠেই কিশোর ফুটবলারদের প্রশিক্ষণ দেয়। পরিশ্রমী লোক। ষাঁড়ের বেগে ছুটতে পারে। আরও নানান কসরত দেখেছি। বড্ড জানতে ইচ্ছে করে, হাতটা কাটা পড়লো কি ক’রে। কোনওদিন হয়তো জিজ্ঞেসও করবো। যাই হোক বিকেলে মাঠে যেতে ভুলো না। রোমাঞ্চকর ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ফিরবে। সন্ধ্যা হয়ে আসবে। যানবাহন দেখে সাবধানে হেঁটো। তারপর ঘরে ফিরে টিভিতে দেখে নিয়ো, কী ভীষণ শীতকাল পৃথিবীতে। কী ভীষণ শীতকাল!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.