| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানভীর আহমেদ (Täñvîr Ähmêd)
জন্মেছি মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে।
ক্লাস থ্রী এর মাথায় ঝুটি করা মেয়েটা ইদানীং ভীষন বেড়েছে, যার তার উপর মাতব্বরি ফলায়! সেদিন আমার ব্যাগ টা পেছন থেকে সামনে এনে বলেছিল,
'এই খানেই তুই বসবি'
ওইদিন কিছু বলিনি শুধু চুপচাপ ব্যাগটা নিয়ে এসে আগের জায়গা টায় বসে পড়লাম কিন্তু মেয়েটাকে দেখে বুঝা যাচ্ছিল চোখ দিয়ে আগুন বের হচ্ছে :/
*****
আজ ক্লাসে ঢুকতেই মেয়েটির কান্না মাখা মুখ দেখতে হল :/
যা শোনে বুঝলাম,
মেয়েটার টিফিন বক্সে গতকাল কে যেন চুইংগাম লাগিয়ে রেখেছিল :v
কিন্তু মেয়েটা কোনো দিনও জানতে পারবেনা সেটা আমি লাগিয়েছিলাম
***
'এই তোর নাম কিরে?'
ঝুটিওয়ালা মেয়েটা জিজ্ঞেস করলো
'তার ছিড়া '
'কিহ? তোর নাম তার ছিড়া কি বিদঘুটে নামরে বাবা! আচ্ছা তার ছিড়াই হোক আর না হোক ওইদিন তুই আমার টিফিন বক্সে চুইংগাম লাগিয়েছিলি কেন? ম্যাম এর কাছে নালিশ দেব এক্ষুনি'
'আ আ আ আমি? কখন? নাহ ক ক কক্ষনো না'
'অই হারামী একদম মিথ্যা বলবি না আমি দেখেছি তুই টিফিন পিরিয়ড এ লাগিয়েছিস! :
'প্লিইইইজ, ম্যাম এর কাছে বলিস না '
'মাফ করতে পারি এক শর্তে, আমার বন্ধু হতে পারবি?'
'আ আ আমি? তুই ইচ্ছা করলেই তো অনেক কে বানাতে পারিস'
'হবি কি না বল? নয়তো ম্যামের কাছে গেলাম'
'ঠিক আছে বাবা ঠিক আছে
কিন্তু আমি তো তোর নামই জানি না :/ '
'নিতুনি! তুই আমকে নিনি ডাকবি ঠিকাচ্ছে? না ডাকলে ম্যাম এর কাছে বলে দিবোনে হুহ!! '
****
সেই ক্লাস থ্রী থেকে নিনির সাথে পরিচয় কখনো ক্লাসে বা কখনো মাঠে বা কখনো স্কুলের বারান্দায় দুষ্টামির কমতি ছিলো না আমার থেকে অনেক করতে পারত!! জেদী ছিলো অনেক! আমার উপর অধিকার আদায় করতো বেশি!
কিন্তু একদিন ওর বাবার পোস্টিং হল চলে গেল
যাওয়ার আগে স্টেশন এ দেখা হল
"শোন তার ছিড়া! এটা রাখ আর এটাও শোন তোকে কোন দিন ভুলব না! তখন নিনি আর আমি ৭ম এ পড়তাম!
নিনির কান্না মাখা মায়া মায়া মুখ টা দেখে আমারও খুব খারাপ লেগেছিল!
ট্রেন টা চলে যেতেই হাতের মুঠো টা খুললাম
একটা চিঠি,
শোন তারছিড়া,
তোকে কখনো ভুলব না রে! তুই আমার আছিস থাকবি! আমার উপর তোর অনেক জেদ তাইনারে? আমি চলে যাচ্ছি? চিঠি টা দিয়ে গেলাম মনে রাখবি, আমি সব সময় তোর সাথেই আছি!
ইতি,
তোর নিনি
**
ডায়রিটায় এর বেশি লিখা নেই অবশ্য চিঠিটা দেখলে বুঝার উপায় নেই এটা দীর্ঘ ১০৮ মাসের চিঠি এটা!
নিনিকে এখনো খুজি ডায়রি টায়! নিনি বলেছিল আসবে!
***
'এই দূর্জয় উঠ, দেখ তো আমার ফোনটার কি হইছে? কাজ করতেছে না!'
'কি, মা? এই সকাল সকাল! ঘুমুতেও দিবে না? অফ ডে তো আজ'
'দেখ না বাবা! ফোন টা বেসিনে পড়ে গিয়েছিল এখন আর অন হচ্ছে না!'
'নষ্ট হয়ে গেছে মনে হয়, বিকেলে বের হলে আরেকটা দেখে নিয়ে আসবো! '
'যাহ বাবা! নষ্ট হয়ে গেলো? থাক আনা লাগবে না! এমন ফোন এর দরকার নেই!'
'দরকার না হলে যখন আমার আসতে দেরি হবে তখন কি করবে? ফোন দিবানা? যাও যাও নাস্তা দাও!'
***
অনেক্ষন সময় নষ্ট করে মায়ের জন্য একটা ফোন নিলাম!
কথায় আছে না 'অভাগা যেদিকে যায় সেদিকেই পানি ফূড়ায়"
এত সময় নষ্ট করে মা'য়ের জন্য একটা ফোন নিলাম তা নাকি স্টকে একটা আছে মাত্র আবার তাও আবার কোনো এক মহিলা নাকি অ্যাডভান্সড করে গেছে!
'দেখুন না, আমি ওই মহিলার অ্যাডভানস এর টাকার বেশি দেব কিন্তু এটাই আমার চাই '
'স্যরি স্যার, আমাদের এই নিয়ম নেই! যদি বলেন আমরা ওই মহিলা ম্যাম এর সাথে কথা বলে দেখতে পারি কিছু করা যায় কিনা!'
'আচ্ছা দেখুন! '
কিচ্ছুক্ষণ পরই সেলসম্যান টি কারো সাথে ফোনে কথা বলে রাখার পরই আমাজে বলল,
'স্যার, কষ্ট করে ডান দিকের এই রাস্তাটায় গিয়ে বামের প্রথমেই একটা রুম আছে ওখানেই অই ম্যাম টা আছে, কিছুক্ষন আগেও এখানে ছিল! আপনি উনার সাথে কথা বলতে যেতে পারেন!'
'জ্বি ধন্যবাদ এতটুকু করার জন্য!'
'আপনাকেও ধন্যবাদ স্যার!'
***
সেলসম্যান এর কথা অনুযায়ী রুম টা তে গেলাম!
রুম বললে ভুল হবে বিশাল হল রুম!
ছড়িয়ে ছিটিয়ে টেবিল চেয়ার রাখা! কোনো মহিলা চোখে পড়লো না! ভাবলাম সেলসম্যান হয়তো ভুল বলেছে! ফিরে আসতেই বিশাল হল রুমের এক কোনায় এক মহিলা নিবিড় মনে কিছু একটা লিখছে!
মহিলা বললে ভুল হবে! একটা অসম্ভব সুন্দরী তরুণী!
বুঝলাম এটাই!
মেয়েটার সামনে গিয়ে কিভাবে শুরু করবো ভেবে পাচ্ছিলাম না!
'এই যে শুনছেন?'
মেয়েটা চমকিয়ে উঠে বলল,
'আমাকে বলছেন?'
।'হ্যা আপনাকেই, আমি দূর্জয়! বলেই আমিই আগে হাতটা বাড়িয়ে দিলাম!
মেয়েটা হাত টা বাড়িয়ে দিল! কিন্তু কি যেন অজানা এক আকর্ষনে মেয়েটার কব্জিতে নজর গেল!
সস্তা দামি পুতি দিয়ে বানানো একটা ব্রেসলেট যা মেয়েটার হাতে মানায় না!
কলিজা টা ধক করে উঠলো আর অস্ফুটভাবে মুখ থেকে বলতে পারলাম এতটুকুই,
"নিনি?"
মেয়ে টাও বুঝতে পারলো কিনা জানি না! কিন্তু শুনেছি নিনিও আমাকে বলল '
"তার ছিড়া"।
২|
০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
তানভীর আহমেদ (Täñvîr Ähmêd) বলেছেন: পাওয়া আর কি
স্বান্তনা
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭
জনৈক অচম ভুত বলেছেন: নিনিকে পাওয়া গেল তাহলে!
ভাল লেগেছে।