| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকষ আঁধারে ডুবে আছে আকাশ,
হয়নি এখনো ভোর,
তাকিয়ে দেখোনা ফিরে এসেছি আমি,
দাওনা খুলে দখিন পাশের দোর।
ভাল করে দেখো বকুল গাছের তলে,
দাঁড়িয়ে রয়েছি আমি,
শত রাত্রির কষ্টের জলে,
সময় গিয়াছে থামি।
জানি কভু আসোনাই তুমি,
আমার আকুতি শুনে,
দাঁড়িয়ে থেকেছি নির্বোধ তবু আমি,
স্বপ্নের জাল বুনে।
©somewhere in net ltd.