নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাহিম আল-মাহমুদ আশিক

আমি ফাহিম আল-মাহমুদ আশিক,খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সিএসই নিয়ে পড়াশুনা করছি। লাইফটাকে একটু অন্য দৃষ্টিতে দেখার চেষ্টা করি।ভাল লাগে ঘুরতে,আড্ডা মারতে।একটু আধটু লেখালেখি করার চেষ্টা করি (কিছুই হয়না)। জীবনের লক্ষ : অসাধারন কিছু করে আম্মু কে বলা,"শুধুই তোমার জন্য মা"।

ফাহিম আল-মাহমুদ আশিক › বিস্তারিত পোস্টঃ

চোরের উপর বাটপারি

১৪ ই জুন, ২০১৩ সকাল ৯:০৩

ক্লাস ৮ এর ঘটনা,সময়ে অসময়ে বৃষ্টি হচ্ছে আর এই সুযোগে আমরা কলোনির ছেলেপেলেরা আম চুরি করে সবার বাগান ফাঁকা করে দিচ্ছি।তো একদিন সন্ধ্যায় আমি আর কলোনির আর একটা ছেলে হাটছিলাম,হঠাৎ মনে হল,"অনেকদিন তো এম.ডি বাংলোর আম গাছগুলোয় হামলা দেওয়া

হয়না,যাই আজ কিছু নিয়ে আসি।তো যেই ভাবা সেই কাজ।এম.ডি বাংলোর পিছনের দিকে এক জায়গায় তারঁকাটা নাই (আমরাই ভাংছি ;)) ওই জায়গা দিয়ে পা টিপে টিপে কেবল ঢুকেছি।দেখি কি একটা ছেলে (আমাদের থেকে বয়সে ছোট হবে) একমনে আম কুঁড়িয়ে

যাচ্ছে আর বস্তায় ভরছে।বস্তার সাইজ দেখেই তো জিভে জল এসে যাচ্ছিলো আর ভাবছিলাম,"ধুর,আর একটু আগে আসলেই তো সব আমরা পেতাম। /:) হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো।আস্তে করে ওই ছেলের পিছনে গিয়ে ধমক দিয়ে বললাম,"এই ছেলে,গাছ থেকে আম

পাড়ছো কেন?"

বেচারা তো ভয়েই শেষ,জানতে চাইলো আমরা কারা।"আমরা এম.ডি বাংলোতেই থাকি,এই গাছ আমাদের।আমাদের গাছ থেকে আম নিয়ে যাবা মানে কি?দাড়াও এখনি গার্ডকে বলে দিবো (ছেলেটা এই কলোনির না বলেই বুঝতে পারেনি যে মিথ্যা বলছি)।"

মিনিটখানেক পর আবার বললাম,"আচ্ছা ঠিক আছে,এত কষ্ট করে যখন পেড়েছ অর্ধেক আম নিয়ে যাও আর বাকিটুকু রেখে যাও (আমরা কত্তো মহান :P )।" ছেলে তাতেই খুশিমনে চলে গেলো।আর ওদিকে আমরা বিনা পরিশ্রমে এতগুলো আম পেয়ে গেলাম। B-):);)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.