| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আজ আমি প্রথম লিখছি । ব্লগ সম্মন্ধে আমার ধারণা খুব বেশী দিনের নয়। আমি যখন সামহয়্যার ---এর কথা শুনলামও এর ভীতরে ঢুকলাম আমার সামনে একটা নতুন কমুউনিটি ধরা দিল। যেটা আমার একেবারেই অজানা ছিল। এটা যেন অনেক গুনী মানুষের সান্নিধ্যে আসা ও তাদের তাৎক্ষণিক চিন্তা-ভাবনার ভাগীদার হওয়া। যারা ব্লগ লিখেন তাদের মধ্যে অনেকেই আছেন সত্যিই চিন্তা-ভাবনায় অনেক পরিণত। আমি জ্ঞানী মানুষ নই কিন্তু জ্ঞানের পুজারী। ছোটবেলায় আমার মুখ অনেক সময় হা হয়ে থাকতো। বন্ধুরা বলত, আমার মুখে মাছি ঢুকবে। এখন জ্ঞানী মনেুষের কথা হা হয়ে না শুনলেও মুগ্ধ হয়ে শুনি আর ভারি আমি কত কম জানি! ভাবি ইন্টারনেটতো কম ঘাটাঘাটি কারিনা। এটা সেটা তো কম পড়ি না। এর পরেও যেন কিছু মনে থাকে না। সম্ভবত আয়োডিনের অভাব।
যাহোক যেটা বলছিলাম, ব্লগ সম্মন্ধে না জানলেও ইন্টারনেটে আমার আগ্রহের বিষয় ছিল অন্যকিছু। আমি খুজতাম বিভিন্ন গল্পের সাইট। আমি বিভিন্ন সাইট থেকে গল্প সংগ্রহ করি পরে পড়ব বলে; কিন্তু পড়া হত কিঞ্চিত কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচীর পরিবর্তন হয়। এখানে সামহয়্যার--- এর পাঠকদের সামনে আমি কিছু গল্প অনুবাদ করে তুলে ধরতে চাই। যে গুলো কোন বিখ্যাত লেখকদের লেখা নয়। বেশীরভাগক্ষেত্রে লেখক অজানা, যেখান থেকে সংগ্রহ সেখানেও সংগৃহীত। গল্পগুলো আমার খুব ভাল লেগেছে আশাকরি অনেকেরই লাগবে। কারণ ভাল ভাল কথা আছে। কিন্তু একটা বিষয়, ভাল কথা কেউ শুনতে চায় না, কারন ভাল কথা সবাই জানে। তারপরেও ধৃষ্টতা।
যাহোক এই ব্লগের প্রথম পরিকল্পনাকারী, কলাকুশলী, সমস্ত ব্লগার ও পাঠকদেরকে আমার নমস্কার।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৫
আশীষ পা ল বলেছেন: আমার লেখাটার ভাগ্যে কি আছে জানি না। আগ্রহসহকারে বারবার ইন্টারনেট খুলে দেখছি কি হল। যেহেতু একেবারেই নতুন ব্লগার, আগ্রহ স্বভাবতই একটু বেশী। কিন্তু আমার লেখাটা যেখানে ছিল সেখানেই অবস্থান করছে। ”অপেক্ষা করুন যথাসময়ে আপনার লেখা প্রকাশ করা হবে বা প্রকাশের উপযুক্ত নয়।” এরকম কিছু একটা মেসেজ পেলে ভাল ছিল। হয়তবা দেখার সময় হচ্ছে না লোকবলের অভাব। যাহোক ধৈর্য্য ধরে আছি এবং আবার একটা পোস্ট করছি। এবার গল্প। দুটোর জন্য অপেক্ষা করবো। আশাকরি ফল পাবো।