নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

নদীর টানে, সবুজের গানে

২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায় যে স্নিগ্ধতা লুকিয়ে থাকে,
নদী যেন তার বুকে জড়িয়ে রাখে।
সবুজ পাতা আর বহমান জল,
জুড়িয়ে দেয় এই তৃষ্ণার্ত তল।
প্রকৃতি এখানে রূপসী বেশে,
নদীর স্রোতে ছড়ায় মৃদু হেসে।
এই জল, এই সবুজ প্রকৃতির বুক,
খুঁজে দেয় আমায় আসল সুখ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৬ সকাল ৭:০৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: .................................................
বাতাস বয়ে যায় চুপিচুপি,
প্রকৃতি পরেছে সবুজ টুপি।
এই তো সুখ, এই তো প্রাণ,
মনে জাগে এক নতুন গান।

২| ২৭ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলে কবিতা

৩| ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.