নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশীষ পা ল

আশীষ পা ল › বিস্তারিত পোস্টঃ

ছিদ্রযুক্ত পানির পাত্র

৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০

একজন লোক প্রতিদিন বাঁকে করে বড়বড় দুটো পাত্রে নদী থেকে পানি বয়ে নিয়ে যেত বাড়ীতে। একটা পাত্রে একপাশে একটা ছিদ্র ছিল আর অন্যটা ছিল নিঁখুত। নিঁখুত পাত্রটি পূর্ন এক পাত্র পানি নিয়েই তার গন্তব্যস্থলে যেতে পারতো। অন্যদিকে ছিদ্রওয়ালা পাত্রটি নিতে পারত অর্ধেক। এই ভাবে দুই বছর গত হল। নিঁখুত পাত্রটির মনে খুব অহংকার কারন সে তার দ্বায়িত্ব সম্পুর্ন ভাবে পালন করতে পেরেছে। সে মনিবের বাড়ীতে যে পরিমান পানি বয়ে নিয়ে যেতে পেরেছে অন্যটি পেরেছে তার অর্ধেক।

আর ছিদ্রওয়ালা পাত্রটি লজ্জিত তার অপারগতার জন্য। তার যা করা উচিত ছিল সে সেটা করতে পারেনি। অবশেষে সে একদিন থাকতে না পেরে নদীর ধারে যাওয়ার পর তার মনিবকে দুঃখিত স্বরে বলল, আমার অপারগতার জন্য আমি লজ্জিত জনাব, আমাকে ক্ষমা করবেন। লোকটি তাকে জিজ্ঞাসা করলো, কেন, তুমি কেন লজ্জিত? তখন সে বলল, আপনার যে পরিশ্রম হওয়ার কথা তাই হচ্ছে কিন্তু আমি অন্য পাত্রটির মত সম্পূর্ন পানি বয়ে নিয়ে যেতে পারছি না। কিন্তু আমি সেটা পারতাম যদি ছিদ্রটা না থাকত। আর তখন আপনিও আপনার কষ্টের সম্পূর্ন মুল্য পেতেন। তার কথা শুনে লোকটি দুঃখ পেল। বলল, বাড়ী যাওয়ার পথে রাস্তার পাশের সুন্দর ফুলগুলি লক্ষ করো।

সত্যি সত্যি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিদ্রওয়ালা পাত্রটি লক্ষ করলো রাস্তার ধার দিয়ে হরেক রকম ফুল তারার মত ফুটে আছে। সূর্যের আলো লেগে ওগুলো ঝিকমিক করছে। এটা দেখতে দেখতে সে দুঃখের কথা কিছুটা ভুলে গেল।

কিন্তু পথের শেষে সে আবার দুঃখে ভারাক্রান্ত হল, কারণ তার ছিদ্র দিয়ে ইতিমধ্যে অর্ধেকটা পানি গড়িয়ে পড়ে গিয়েছিল। তাই সে আবার লোকটির কাছে দুঃখের কথা জানাল। আর বলল, সে যদি ছিদ্রটা মেরামত করে নেয় তাহলে সম্পুর্ন পানি আনতে পারবে। তখন লোকটি পাত্রটিকে বলল, তুমি কি আসার সময় লক্ষ করেছো, রাস্তার তুমি যে পাশে ছিলে সেই পাশেই সুন্দর সব বুনো ফুল ফুটে আছে? রাস্তার অন্যপাশে কিন্ত ওইরকম ফুল ছিল না, ছিল রুক্ষ প্রান্তর। আমি তোমার ছিদ্র সম্পর্কে প্রথম থেকেই অবগত এবং এই ছিদ্রটা আমার অনেক বড় উপকার করেছে। আমি রাস্তার পাশ দিয়ে ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি আর প্রতিদিন যখন আমরা পানি নিয়ে ফিরেছি, তুমি সারা রাস্তা ধরে গাছগুলিকে জলসিঞ্চিত করেছ। এই ফুলগুলিকে আমি প্রতিদিন দেবতার পুজায় লাগিয়েছি ও ঘরের শোখা বর্ধন করেছি। যদি তুমি অপর পাত্রটির মত নিঁখুত হতে, তাহলে এটা কখনোই সম্ভব হত না।



আমাদের প্রত্যেকের আছে নিজস্ব ধরন, নিজস্ব গতিপ্রকৃতি, সীমাবদ্ধতা। কিন্তু আমরা কেউই নিঁখুত নই বরং আমরা ছিদ্র পাত্রটির মত। আর এই ছিদ্র, এই প্রতিবন্ধকতা নিয়েই আমরা আমাদের জীবনকে আরও সুন্দর আরও অর্থবহ করে তুলতে পারি।

-সংগ্রহ, অনুবাদ ও সম্পাদিত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.