| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোতল বন্ধী সুখ আর আকাশ ভরা দুঃখ কোনটা নেবে
খুব করে তো বল, যদি আকাশে উড়ে যেতাম, পাখা মেলতাম
সব দুঃখরা উড়ে উড়ে আকাশে ঠাই নেয় , জানো কি?
দুঃখ মানুষ ধরে রাখতে চায় না , ছেড়ে দেয়
তাই দুঃখদের ঠাই দেয় বিশাল ওই আকাশ , যার বুক হাহাকার
বোবাকান্নায় , বিষণ্ণতায় ভরা
সুখ গুলো মানুষ ছাড়তে চায় না , আঁকড়ে ধরে রাখে
পাষাণের মত ……………
মানুষ সুখের হিসেবটা করে কৃপণের ন্যায়, খুব হিসেবীর মত
দুঃখের খরচ করে উড়নচণ্ডীর ন্যায় , একবারে অগোছালো
কিন্তু বাস্তবতা ভিন্ন , খুব সত্য
সুখটা বায়বীয়, কৃপণের খুব সূক্ষ্ ফুটো দিয়েও দ্রুত
ফুরিয়ে যায় ……...।।
আর দুঃখ সে ইস্পাত কঠিন, বয়ে বেড়াতে হয়
উড়নচণ্ডীটাও দুঃখ নামক কঠিন পদার্থটাকে খুব বেশি ঘষতে থাকে
বোকাটা বুঝে না………………
শুধু শুধু দুঃখগুলো উপতপ্ত হয়, বাড়ে !!
২|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬
রিফাত খোন্দকার বলেছেন: ভালো হয়েছে বস
৩|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । +++
৪|
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৫
আসিফ খোন্দকার বলেছেন: ধন্যবাদ সবাইকে ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০
ইউর হাইনেস বলেছেন: ভালো হয়েছে।