নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আছমা পারভীন০০৭

আমি খুব সাধারণ।পড়তে আর লেখতে ভালো লাগে।

আছমা পারভীন০০৭ › বিস্তারিত পোস্টঃ

চক্ষু মেলে- আছমা পারভীন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

বাড়ী ফিরতে অনেক দেরী-

চিঠি পড়ে চিঠির গায়ে

ঝরতো কাজল মুক্তা হয়ে

হাসতো লোকে,

হঠাৎ দেখি- দুপুর বেলা

নৌকা ভেড়ে নদীর ঘাটে

রোদ্দুর মাথায় আসছো তুমি

চশ্‌মা চোখে।



অবুঝ ছোট বোনটি আমার

চেঁচিয়ে পাড়া এক দৌড়ে

ঊড়িয়ে ধুলা ছুটতো একা

নদীর চরে।

বুকের মধ্যে দুরু-দুরু

ভীষণ লজ্জা, কাছে এসে

ডাকলে আমায়, অমনি জলে

দু’চোখ ভরে।



রাত্রি জেগে বলেছিলাম-

একলা থাকা কি-যে জ্বালা

নিঘুম চোখে মনের কথা

প্রদীপ জ্বেলে,

এখন তুমি চোখের সামনে

অষ্ট প্রহর একটি বারও

হয় না দেখা আগের মতো

চক্ষু মেলে।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

মোঃ নজরুল ইসলাম বলেছেন: আপনার পোস্টটি খুই ভাল হয়েছে। ধন্যবাদ ভাল লেখা উপহার দেওয়ার জন্য।

Library

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

আছমা পারভীন০০৭ বলেছেন: লেখক বলেছেন:

আমার কবিতাটি আপনার ভাল লেগেছে-
জেনে ভাল লাগলো।
অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

মেঝদা৬১ বলেছেন: অবুঝ ছোট বোনটি আমার
চেঁচিয়ে পাড়া এক দৌড়ে
ঊড়িয়ে ধুলা ছুটতো একা
নদীর চরে।

এমন একটা বোনের জন্য কার না মায়া হয়।
ভাল লাগলো আছমা আপার লেখা কবিতা।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

আছমা পারভীন০০৭ বলেছেন: মেঝদা:
আপনার সুক্ষ্ণ অনুভূতিটাই
সহজেই প্রকাশ পেলো
ছোট একটা বোন-
ভাইদের কাছে কত আদরের।

অনেক-অনেক- ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.