| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নক্সী কাঁথার ভাঁজে-ভাঁজে
যত্নে রাখা তোমার চিঠি,
হল্দে পাখি কেবল ডাকে
হিজল ডালে সারাটা দিন।
উঠোন ভরা লাউয়ের মাচায়
ফুটেছে ফুল তারার মতো
বুকের মধ্যে কাঁপে ছায়া
শূণ্য শয্যা- এক্লা আমি।
পাতার ফাঁকে কোকিল ডাকে
ক’দিন পরই বট্তলাতে,
জমবে আবার বোশেখ মেলা
তোমার কথা মনে পড়ে।
পিয়নটা আর আসে না-তো
সেই যে গেলো হতচ্ছাড়া,
এবার আমের আচার দেবো
নতুন গাছের, তুমি এলে।
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
আছমা পারভীন০০৭ বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ-- আপনাকে
২|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
নিয়েল ( হিমু ) বলেছেন: এটা কি কাব্য নাকি অনুকাব্য ?
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
আছমা পারভীন০০৭ বলেছেন:
জীবন চলার পথে-
কিছুটা বাস্তব অভিজ্ঞতা থেকেই এই লেখা।
ধন্যবাদ-- আপনাকে।
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
পথহারা সৈকত বলেছেন: আসমা তুমি ভাল থেক,
আকাশের ঠিকানায় চিঠি লিখ।
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
আছমা পারভীন০০৭ বলেছেন:
আকাশের ঠিকানায় চিঠি লিখার
সুযোগ হয়তো-বা পাবো না।
শুভ কামনার জন্য ধন্যবাদ-- আপনাকে।
৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
নেক্সাস বলেছেন: বাংলা ভাষার হারিয়ে যাওয়া লোক কবিতার মত হয়েছে।
ভাল লাগা জানিয়ে গেলাম
৫|
০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৭
এসএমফারুক৮৮ বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
মোঃ নজরুল ইসলাম বলেছেন: Very nice poem
Publisher