| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর জিঙ্গেস করলাম না কেমন আছো জানি তুমি মানুষ ঠকিইয়ে কষ্ট দিয়ে ভালোই থাক!
তোমাকে নিয়ে সম্পূর্ণ নয় কিছু কথা পূর্ণরায় লিখতে আসলাম
যখন তুমি এ এম সি তে চান্স পেলে, সত্যি আমি খুশি ছিলাম অনেকটা ভয়েও ছিলাম তোমার জন্য (ভয় টা তোমাকে হারাবার! আমি জানতাম এই নতুন জগত তোমাকে বদলে দেবে ঠিক তাই হলো তুমি হয়ে গেলে অন্য কেউ!
মনে হয়েছিল আমার মনের মানুষ তার স্বপ্নের এক ধাপ এগিয়ে গেল। তারপর থেকে ধীরে ধীরে তোমার আচরণে একটা অচেনা দূরত্ব অনুভব করলাম। তুমি আর আগের মতো করে, কথা বলতে না ইচ্ছে করেই!
আমি যা পছন্দ করতাম তুমি সেটা এড়িয়ে যেতে,ধীরে ধীরে কথা কমে গেল, হাসিগুলো কৃত্রিম হয়ে উঠল। যেটা আমি অপছন্দ করতাম, তুমি যেন সেটাই ইচ্ছে করে করতে শুরু করলে।
((তুমি অন্য পুরুষদের সাথে কথা বলতেও দ্বিধা করতে না) শুরু করে দিলে আমাকে আরো মরণ যন্ত্রণা দেয়া!
((অনেক দীর্ঘ সময় পরেও যখন তুমি সুযোগ পেলে দেখা করার তারপরেও দেখা করলে না)) তোমার কখনো ইচ্ছে করে নি তা স্পষ্ট! আমাকে দেখতেও চাও নি বরং তোমাকে ভিডিও কলে দেখতে চাইলে তুমি নিজেকে দেখাও নি (তুমি ভালোবাসো নি তা আর কিভাবে প্রমান করব বলো)??
আমি ভালোবাসি নি তার শুধু একটি প্রমান দেখাও? দেখাতে পারবে? জানি পারবে না!
যে সত্যিকার অর্থে ভালোবাসে সে জানে প্রিয় মানুষের সঙ্গে দেখা করার আকাঙ্খা, দুঃখ,কষ্ট কতো টুকু কতদিন অপেক্ষা করেছি সে হিসাব নেই! এভাবে এই যুগে কে বা কয় জনেই থাকবে! তাপরেও তোমার কথা ভেবে বাজে কিছু করি নি! তুমি যে আমার পৃথিবীর আলো,
এই আলোয় আলোকিত হয়ে আমি বেঁচে থাকতে চেয়েছিলাম, তার আগেই অনিবার্য নীল মৃত্যু হলো আমার!
ঝগড়াঝাঁটি কথা বললে, কাছে না থাকলে,, বহু বছর হলে দেখা না হলে,দীর্ঘ ফোন আলাপ না হলে ঝগড়াঝাঁটি হবেই অস্বাভাবিক কিছু নয়!
আমার দোষ বলতে ঝগড়া করা তোমার কল এড়িয়ে যাওয়া তাই"ত↓
এমনটা নয় যে অযথা ঝগড়া করছি কোন কোন কারণ থেকেই ঝগড়া হয়েছে! হ্যা আমি মানছি ঝগড়া করছি বেশি! চুন থেকে পান খসলেই আমার যে সহ্য হতো না,, তোমার ভুল গুলো,, তুমি কথার এদিক সেদিক করলেই আমি লেগে যেতাম!
আমার ভালোবাসার মানুষ এক চুল পরিমান এদিক সেদিক হতে দিব না এদিক থেকে আমি অটল! তুমিও নাছর বান্দা তুমিও ঝাপিয়ে পড়তে!
আর তুমি বার বার একই কথা তুললে
তোমার বোধগম্য হওয়া উচিত
তুমি আমার এ দোষ ছাড়া আর কোন দোষ দিতে পারবে? এই ঝগড়া করা আর কল রিসিভ না করা! কেন তোমার কলের রেসপন্স করি নি তা তুমি তা জানো(( আবার বলি তোমার বার বার ভুলের কারণে)) তুমি যতো বার কিছু অন্যয় কথার অবাধ্য হয়েছো আমি ঠিক ত'তবার এমন করছি! আমি চেয়েছিলাম তুমি যেন এক চুল পরিমাণও বিচ্যুত না হও!
((আবারও বলছিলাম সংশোধন হবে না কখনো?))এ কথার মানে কি বুঝাতে চাইছি তুমি বুঝেত পারছো কি না জানি না!
তুমি বলতে পারবে,
কখনো তোমার সঙ্গে চিট করেছি?
কখনো তোমাকে ছেড়ে গিয়েছি?
কখনো তোমার কাছে কিছু লুকিয়েছি?
কখনো মিথ্য বলেছি?
কখনো কথা দিয়ে কথা রাখি নি?
তুমি কাছে না থেকেও তুমি ছাড়া অন্য কিছু করেছি?
বলতে পারবে?
সম্পর্কে থেকেও আমার একা একা অনেক প্রহর গুণতে হয়েছে!এমন ভালোবাসা পাবে না কখনো কোথাও তুমি,, পাবে না সৃষ্টি করতে
আর এই সবকিছু মিলিয়ে সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছে নিয়ে গেলে যেখানে আর কিছুই অবশিষ্ট থাকলো না।
(((তোমাকে কখনো অভিশাপ দিই নি রাশবু তা তুমি নিজেই জানো,আমি অভিশাপ দিতে শিখিনি)) আর আমি কোনোদিন তোমার খারাপ চাইনি। শুধু চেয়েছিলাম একটা সুন্দর, শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক, যেখানে ভালোবাসার পাশাপাশি বোঝাপড়াও থাকবে। আমি চেষ্টা করেছি, নিজের দিক থেকে সৎ থেকেছি, কিন্তু তারপরেও শেষরক্ষা হলো না।
আর তুমি?????
জানি জবাব দিতে পারবে না!
ভালোবাসা কখনো শেষ হয় না, যদি তা সত্যিকারের হয় আমি বিশ্বাসকরি!
তোমাকে দোষ দিচ্ছি না রাশবু! দোষ ভুল সব ত আমার ভালোবাসটা আমার দোষের! আমি বুঝাতে চাইছি শুধু ভালোবাসার কথা আর ভুলের কথা ইতিপূর্বে ৫ টা পর্বে অনেক লিখেছি
আমি জানতাম না এভাবে কাউকে কোদিন ভালোবাসব,, কাউকে নিয়ে দিন রাত সর্বক্ষণ ভাবতে থাকব, স্বপ্ন সাজাব,অনবরত কল্পনা করব!
তোমার ভালো থাকার কথা আর নাই বা বলি জানতেই পারলাম তুমি সুখে থাক ভালোই থাক!
আর আমার কথা বললে,, আমি যেন ভালো থাকি
আমি কিভাবে ভালো থাকতে পারি?
প্রতি বার ধোকা দিয়ে, প্রতিবার ছলনা করে, প্রতিবার আমাকে ঠকিয়ে কিভাবে ভালো থাকা যায় যাবে বলো!? আমার সারাটি জীবন কষ্টে থাকতে হবে, তোমার শূন্যতা নিয়ে থাকতে হবে!
তোমাকে ছাড়া, ভালো থাকা আমার কখনো হয়নি, হয়না বর্তামান ভবিষ্যৎ এও ভালো থাকতে পারব না!
ভালো, খারাপ মিলেমিশে যে তুমিময়! আমার সব সবকিছু যে তোমাকে কেন্দ্র করে ঘুরে
তবে এটা সত্যিই আজও বলি তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। যত দূরেই থাকো তুমি, মন যেন বারবার তোমার দিকেই ছুটে যায়। তুমি ছিলে আমার পৃথিবী, আর এখন তুমি না থাকায় সেই পৃথিবীটা যেন ফাঁকা হয়ে গেছে। নিঃস্ব হয়ে পড়েছি আমি ভেতরে এক অপূর্ণতা, এক শূন্যতা বাসা বেঁধেছে।
তবুও আজও একটিই প্রার্থনা করি, যেন তুমি একদিন ফিরে আসো, সত্যিকার অর্থে, আগের সেই ভালোবাসা নিয়ে। আমি চাই না কষ্ট দিয়ে তোমাকে ফিরে পেতে, চাই শুধু তুমি নিজেই একদিন বুঝে ফেলো কার ভালোবাসা ছিল নিখুতত কার মন ছিল তোমার জন্য পবিত্র।
আমি আজও অপেক্ষা করি সেই দিনের জন্য, যেদিন তুমি সত্যিকারের এক পরিপূর্ণ মানুষ হয়ে, এক ভালো মনের সুন্দর মেয়ে হয়ে আমার সামনে এসে দাঁড়াবে চোখে থাকবে অনুশোচনা নয়, বরং থাকবে এক শান্ত ভালোবাসা, থাকবে বোঝার চেষ্টা, আর থাকবে আমাদের হারিয়ে যাওয়া সেই সহজ সম্পর্কটা আবার ফিরে পাওয়ার আন্তরিক ইচ্ছা।
আমি এখানেই থাকবো ভালোবাসা নিয়ে, প্রার্থনা নিয়ে, আর অগাধ আশার আলোয় তোমার অপেক্ষায়।
ভালো থেকো সবসময়
২৪-০১-২৬
©somewhere in net ltd.