| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠোর বাস্তববাদী।
উৎসর্গঃ ভার্চুয়াল গুরু মাওলানা কৌশিক চন্দ্র ব্রহ্মানন্দ
আলোচ্য জীন অত্যন্ত শক্তিশালী জীন। এর আছরে মানব জাতি অস্বাভাবিক কথাবার্তা এবং আচরন করতে শুরু করে। কবে থেকে এ জীন মানব জাতির উপর আছর করে চলেছে তা আমার জানা নেই। এ জীন সাধারনত রাজা বাদশা, উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্তদের উপর বেশী আছর করে থাকে। এর আছরে মানব জাতি অনেক সময় বেহুস হয়ে পরে, বাঙ্গালিকে দেখা যায় হিন্দি, উর্দ্দু বা কখনো ইংরেজীতে প্রলাপ বকছে সাথে নানা রকম মজাদার শারিরীক অঙ্গভঙ্গি, আছর তীব্র হলে মানব জাতি বমি করতেও শুরু করে।
পৃথিবীর প্রায় সবদেশের মানুষের উপর এ জীন আছর করে থাকে। এ জীন জন্মের পর থেকে বোতলে বন্দি থাকে। বোতলের মুখ খুললে বাতাসে উড়তে শুরু করে শরীরের গন্ধ ছড়াতে ছড়াতে, তারপর মানব দেহে প্রবেশ করে রক্তের সাথ মিশে যায়, তখন দেহের সমস্ত স্নায়ু এবং মস্তিস্কে আছর করে। আর তখনই শুরু হয়ে যায় জীনের কারিশমা।
পৃথিবীতে বহুকাল পূর্ব থেকেই জীনের কারিশমা নিয়ে নানা রকম গপ্পো প্রচলিত আছে, যা লিখে শেষ করা যাবে না। একবার দুই ভাই নিতাই এবং বলাই এর উপর মাঝরাতে এ জীন আছর করলো, তখন দুই ভাই গলাগলি ধরে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, একটা ছোট বাজারের মধ্যে গিয়ে বলাই ধপাস করে মুখ থুবরে পরে গেল, গেল তো গেল আর উঠে না। নিতাই ডাকে - বলাই উঠ, বাড়ী চল, সন্ধা হয়ে এলো। নিতাই কোনো সাড়া দেয় না। নিতাই আবার ডাকে, বলাই চুপ। হঠাৎ বলাই হাই তুললো, নিতাই বললো- বলাই তোর কি খিদা লাগছে? বলাই কোনো কথা বলে না, নিতাই পাশের দোকান থেকে একটা ঠান্ডা পরাটা কিনে রোল বানিয়ে বলাই এর পায়ুমুখে ধরে বলছে - নে বলাই খা, খেয়ে বাড়ী চল, সন্ধা হয়ে এলো যে। বলাই চুপ। নিতাই আবার বলছে - নে বলাই খেয়ে নে। হঠাৎ বলাই ফুস করে বায়ু নির্গত করলো, নিতাই তখন বলছে - বলাই ফুয়াইচ না, ফুয়াইচ না, পরাটা ঠান্ডা আছে।
এটা এক প্রকার বদজীন। মানব জাতি এ জীনকে নিয়ন্ত্রনে রাখতে পারলে বেশ উপকার পায়। এ জীনের আছরে ক্লান্তি, অবসাদ দুর হয়ে জীবনী শক্তি বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় যৌন আকাঙ্খা এবং ক্ষমতা (৬০, ৭০ এমনকি ৮০ বছর পর্যন্ত ধরে রাখা যায়, যেমন আমাদের প্রাক্তন প্লেবয় প্রেসিডেন্ট)। আর নিয়ন্ত্রনে না রাখতে পারলে নির্ঘাৎ সর্বনাশ।
আমি এযাবৎ কালে দুই প্রকার জীনের সাক্ষাৎ পেয়েছি - ১) ড্রাই ২) লেমন।
আরো হয়তো থাকতে পারে, জানা নেই।
এ জীনের সমগোত্রীয়রা হলো - ব্রান্ডি, হুইস্কি, ভদকা, রাম, স্যাম্পেন ইত্যাদি।
জিন সম্পর্কে আরো জানতে নিচের লিংকে ক্লিক করুন।
জিনের গপ্পো-১ (সত্যি ঘটনা)
Click This Link
জিনের গপ্পো-২ (সত্যি ঘটনা)
Click This Link
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৬
আজনবী বলেছেন: মিথ্যা কোথায় পেলেন? যাহোক, ধন্যবাদ।
এর পরের পর্ব ভন্ডজ্বিন (আগামী রবিবার), আমন্ত্রন রইলো।
২|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৯
ত্রিভুজ বলেছেন:
হায় হায়.. ভন্ড জ্বিনও আছে নাকি? ফকরুদ্দিন জ্বিন বা হাসিনা/খালেদা জ্বিনও কি আছে? আমার অবশ্য দুইটা স্পেশাল জ্বিন দরকার.... ১) মুক্তিযোদ্ধা জ্বিন ২) রাজাকার জ্বিন... থাকলে আওয়াজ দিয়েন...
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১২
আজনবী বলেছেন: জ্বীনের বাদশার কাছে খোজ করেন।
৩|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০৯
মুহিব বলেছেন: জিনের গপ্পো আবার সত্যি !!!
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:১৩
আজনবী বলেছেন: ভাই আমার তিনটা গপ্পের কোনোটাই মিথ্যা না। আগামীটাও কিন্তু সত্যি। আমন্ত্রন রইলো।
৪|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৩
জেন সাধু বলেছেন: পচা
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৭
আজনবী বলেছেন: একটু টেস্ট কইরো, তখন বুঝবা।
৫|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৪
ত্রিভুজ বলেছেন:
আরে ভাই আমি তো কৌশিক দা যে জিন খায় সেইটা নিয়া বলি নাই... কে যেন ঐদিন সত্যিকার জ্বিন নয়া আলোচনা করছিলো। মনে হয় অন্য আরেকজন....
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৮
আজনবী বলেছেন: সে হলো "চির সবুজ"। তার থেকেই এ সিরিজের অনুপ্রেরনা পেয়েছি।
৬|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩১
ত্রিভুজ বলেছেন:
আপনি ভাই কয়জনের কাছ থেকে অনুপ্রেরনা নিয়ে পোস্ট করেন? এই পোস্ট উৎসর্গ করছেন দেখি ভার্চুয়াল গুরু মাওলানা কৌশিক চন্দ্র ব্রহ্মানন্দ কে। দাদা ইদানিং একটু জিনের আসরে বেশীই পড়ছেন, তাই বলে এহেন রসিকতা! ঠিক্না.... একদম ঠিক্না!
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৯
আজনবী বলেছেন: শুধু এই পোষ্টাটা উৎসর্গ করছি ভার্চুয়াল গুরু মাওলানা কৌশিক চন্দ্র ব্রহ্মানন্দ কে। আর সিরিজের অনুপ্রেরনা পেয়েছি "চির সবুজ" এর কাছ থেকে।
৭|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৬
শঙ্খচীল বলেছেন: হেভি হইতেছে বস, চালাইয়া যান।
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৩৯
আজনবী বলেছেন: ধন্যবাদ, সাথে থাকেন।
৮|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৪০
কানা বাবা বলেছেন:
আমি ভাবলাম আপ্নে বুঝি বোতলভূত টাইপের কিছু ল্যাখবেন; অহন দেকি পুরা পাগলা পানির কারবার...
দ্বিতীয়ডার চায়া ভালা হৈছে; পিলাচ...
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:৫৩
আজনবী বলেছেন: ধন্যবাদ। এইডাতো বোতল বন্দি জীন, ঠিক কিনা কন।
৯|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৬
মাইনুল বলেছেন: ওয়েল ডান। কিপ ইট আপ।
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৪
আজনবী বলেছেন: থ্যাংস
১০|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:০৭
কৌশিক বলেছেন: পুরা উরাধুরা হইছে। এ+ এর বেশি।
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৩
আজনবী বলেছেন: গুরু, আপনার চরন ধুলি দেন।
১১|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৯
সামী মিয়াদাদ বলেছেন: হাহাহহাহাহাহ...দুর্দান্ত
পেলাচ দিয়া দাত তুললাম
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৫
আজনবী বলেছেন: হাহাহহাহাহা.............. ধন্যবাদ
১২|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৩
নিয়ান্দার্থাল বলেছেন: কৌশিক দা @ আপনারে মনে হয় কিছু কয়?
তয় কইলাম দুর্দান্ত হইতেছে.......................
জিন continue....
০৩ রা এপ্রিল, ২০০৮ বিকাল ৪:০২
আজনবী বলেছেন: আগামী রবিবার "ভন্ডজ্বিন" আমন্ত্রন রইলো।
১৩|
০৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
মারুফডি বলেছেন: ৪র্থ জিনের জন্য ওয়েট করছি
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০০৮ দুপুর ১২:০২
ত্রিভুজ বলেছেন:
ভাই, এইগুলি সত্য ঘটনা হয় কিভাবে? আমার তো এরাবিয়ান নাইটসের কথা মনে পড়ছে আপনার লেখা পড়ে.....
যাই হোক, চলুক... মজা পাওয়া যাচ্ছে...