| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারপর আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল নদীর ধারে। নাজিয়া, আমি বুঝিনি তুমি কেন হাতে হাত রাখলে। গল্প করলে সবুজ ঘাসের উপর বসে। কেন বারবার তাকাচ্ছিলে নদীর পানে। নাকি তুমিও নদী হতে চেয়েছিলে, এই বুকে চির বহমান হতে চেয়েছিলে- সত্যিই সেদিন আমি কিচ্ছু বুঝিনি। আজ শুধুই অনুভব করছি, অনেক অনেক মিস করছি।
আচ্ছা তুমি কি সেদিন মজা করছিলে, না সত্যি সত্যিই বলেছিলে অামাকে ?
ঐ যে ট্রলারে করে নব-বধু নাইওর যাচ্ছিল (বাপের বাড়িতে), সেটা দেখে আমাকে প্রশ্ন করেছিলে- "আচ্ছা তুমি আমাকে কবে বউ করে নিয়ে যাবে"?
আমি মজার ছলে বলেছিলাম - যেদিন আমি ট্রলার চালক হব, সেদিন।
আচ্ছা তারপর কেন তুমি রাগ করেছিলে? আজও বলনি।
আচ্ছা তুুমি সত্যিই কোন দিন ফেসবুকে আসবে না? ফোন ব্যবহার করবে না? আমার সাথে আর কোনদিন আড্ডায় বসবে না? এই জীবনের ক্যাম্পাসের কোন এক ছোট্র কোণে, নদীর ঘাটে কিংম্বা পড়ন্ত বিকেলে।
এটা কি শুধুই আমার জন্য? প্লিজ অনেক দেখতে ইচ্ছে হয় তোমাকে। একটু দেখা করবে? একটু গল্প করতে মন চায়- সময় দিবে?
প্রিয় নাজিয় , তোমাকে বলছি সত্যিই মনের অনেক গভীর থেকে। অনুভুতির ছোঁয়া থেকে, ব্যাকুলতা থেকে।
আজ এই দিনে আমার সব ভালবাসা শুধু তোমাকে, তোমার জন্য।
তোমার অভিমান ভাঙ্গার অপেক্ষায়- ইমু, তোমার ইমু।
©somewhere in net ltd.