| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নয় ত রূপকথা ,
সে তো কেবল বাস্তবতা
মিছে সুখের গল্প গাঁথা
জীবন চলে গৎ বাঁধা
জীবন হয়তো নির্ঘুম রাতি,
বেদনায় মাখা মাখি
জীবন দেখ ক্লাসের মাঝে
তন্দ্রালস্যা আঁখি
জীবন মানে বিরহ
হোক সে সাদা কিংবা কালো
জীবন মানে বন্ধু-
হাসির জোৎস্না প্রপাত ঢাল
জীবন আর হিংসা লালসা
বাধা পড়ে সাত পাকে
মানুষ জীবন চালায়?
নাকি জীবন চালায় তাকে?
জীবন মানে ভুল বোঝাবুঝি,
মন্দ-ভালোর দ্বন্দ্ব
সত্যের ক্ষয়ে মিথ্যের জয়,
জীবন সেখানে অন্ধ ।
জীবন মানে মিথ্যে প্রলেপে
কষ্টকে প্রশমন
জীবন জড়তা, জীবন বহতা
নিয়মিত অনিয়ম
জীবন মানে ফুলেল স্বপ্ন,
কাঁটা আছে তাতে ভরে,
সেই কাঁটা তোলা শেষে দেখা যায়
স্বপ্নেরা গেছে ঝরে ।
জীবনটা জুড়ে অপমান
আর হতাশার চোরাবালি
ডুবে যাই ফের ভেসে উঠি
দেই বিবেক জলাঞ্জলি
এত কানাগলি ঘুরে মরে আজ
হারিয়েছি ঠিকানা
আঁধারের মাঝে দাঁড়িয়ে করি
সালোকের প্রার্থনা
জীবনটা কি কেবল ফাঁকি?
হল না এখনও জানা...
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
বেঁচে মরা প্রতীতি বলেছেন: thanks !
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: awesome