নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রজাপতিরা ঢুকবেন না।

ভালোবাসি স্বাধীনচেতাকে.....

প্রজাপতি২

কিছুটা অপ্রাসঙ্গিক .........

প্রজাপতি২ › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতির আকাশ.........

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

কেন জানি এই নিথর রাতে তাহাকে খুব মনে পড়িতেছে। মনে পড়িবার কথা নই। কারন সেগুলা অনেক পুরানো কথা। আমার মেমোরি অতটা শার্প না। তাহার পরও কেন মনে পরিতেছে, কেন জানি না।



শেষ বারের মতো তাহাকে দেখিয়াছি সেই ১৭/০৭/২০১০ তারিখে।শুধু সেই খনের কথা গুলি আমি আজও স্পষ্ট মনে করিতে পারি। আর কোন দিন তাহার দেখা পাইব কিনা জানি না। হইত পাইব না । আবার হইত পাইব। ছোট্ট এই দেশ। তাহার চাইতে ছোট্ট যশোর শহর। একই শহরে যেহেতু বাস। পাইব বোধ হই তাহার দেখা কোন দিন।



আজি এত দিন হইল, তাহার দেখা একবারও না পাইলেও তাহাকে আমি দেখি। যখন খুশ দেখি। তাহার সেই নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমা চেহারাটা আজও আমি দেখিতে পাই। যখন খুশি দেখিতে পাই। আচ্ছা তুমি কি আমাকে ভুলিয়া গিয়াছ? আমার কথা কি তোমার মনে পড়ে? আমি যেমনি ভাবে তোমাকে দেখি তুমি কি আমাকে দেখিতে পার? তোমার দেওয়া দুইটি কলম,একটি প্যাড কিন্তু আমি তুলিয়া রাখিয়াছি। মাঝে মাঝে ওগুলাতে চোখ বুলাইতে কিন্তু আমি ভুলিনা। ঐ সামান্য জিনিস ( তোমার ভাষাতে) গুলো যে আমার কাছে কতটা মূল্যবান তাহা তুমি জানিবে না।



তোমাকে ভালোবাসি এই কথাটা তোমাকে কোন দিন বলিতে পারি নাই। বলিতে পার ভয়েই বলি নাই্ব। বলিলে যদি তুমি অন্যভাবে নাও। যদি তোমার সাথে যে সামান্য সখ্যতা গড়িয়া উঠিয়াছিল তাহ নষ্ট হইয়া যাই। তাহার চেয়ে বরং তোমাকে না জানাইয়া ভালবাসিলাম। তোমার সাথে সামান্য দূরত্বও যে আমি সইব না। এ জন্য নিজের সাথে যতটা সম্ভব লড়াই করিয়াছি। আমি না হই বলিতে পারিনাই কিন্তু তুমি কি কিছু বুঝ নাই? যদি না-ই বুঝ তবে কেন যে একবার ভুল করিয়া বলিয়াছিলা " আমার চোখের সপ্নটা যদি তোমার চোখে দিতে পারিতাম তবে বুঝিতে।"



তখন না হই বুঝি নাই। কিন্তু এখন আমি বুঝিতে পারি তুমি কে? কিন্তু কাউকে যে বুঝাইতে পারি না। জানি না তুমি কোথাই আছ। ভাল থাকিও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.