নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউন্টার এটাক

কাউন্টার এটাক › বিস্তারিত পোস্টঃ

বাংলা মুভির কাহিনী নকল করল ফাস্ট এন্ড ফিউরিয়াস ৬

২১ শে মে, ২০১৩ রাত ৮:১৭

fast and furious 6 দেখে শেষ করলাম...



শালার হলিউড ও আজকাল বাংলা সিনেমা থেকে কাহিনী নকল করা শুরু করছে... পার্থক্য হইল বাঙ্গালী রা টাকার অভাবে বস্তা পচা জিনিস দেখায় আর আর তারা টাকা খরচ কইরা বস্তা পচা কাহিনী নুতুন বস্তায় ভইরা বিক্রি করে... এই আর কি...



টরেটো তাহার হারানো নায়িকা কে এই সিনেমা তে খুজে পাইছে... সেই নায়িকা আবার আঘাত প্রাপ্ত হওয়ার কারণে স্মৃতি ভ্রষ্ট... তার অতীতের কিছু স্মরন নাই... তার উপর সে এখন ভিলেনের সহকারী... চরিত্রের খাতিরে সে নায়ক কে একবার গুলিও করে দিছে... যথারীতি সিনেমার শেষ দিকে নায়িকার জীবন বাচায় নায়ক ডোম টরেটো... ফলাফল সেইম বাংলা ছবি... নায়িকার স্মৃতি ফিরত...



অন্যদিকে অরেক নায়ক টরেটোর বোন কে বিয়ে করছে কিনা জানি না তবে তাদের একটা বাচ্চা হইছে... এখানেও বাংলা সিনেমা... টরেটো আর আমাদের রক ভাইজান অনেক কাহিনী কইরা ভিলেন রে আটকাইল... তখনি ফোন আসল ভিলেনের হাতে তার বোনের একমাত্র সন্তান সহ বন্দী... সেই পরিচিত বাংলা সিনেমার সংলাপ "বাচাও"... নায়কের চিৎকার করে ঝাঁপিয়ে পড়া "খাইছি তোরে শয়তান"...



সব সময় বাংলা সিনেমা তে পার্শ্ব নায়ক নায়িকাদের কপাল ই খারাপ থাকে এখানেও তাই... জাপানিজ পোলা দার জানে মান নিহত বিমান থেকে পরে...



আফ্রিকান টার কপালে বার্গার ছাড়া কিছু নাই...



যাই সবশেষে স্যাকা খাইল গত পরবের পুলিশ কর্মকর্তা যাহার সাথে টরেটো কিছুদিন টাইম পাস করছিল সে...



অতপর, ফলাফল সবাই বাংলা সিনেমার মত সুখে শান্তিতে বসবাস শুরু করল...



মন্তব্যঃ খালি বাঙ্গালী রা নকল করলেই দোষ... আমেরিকান রা করলেই ক্রিয়েতিভিটি...

যাই হোক কথা আছে না... " সব মাছে গু খায় ঘাউরা মাছের দোষ"



ব্যাপারটা আসলে সেই রকম ই..;)



আমাকে ফলো করুনঃ https://www.facebook.com/shopnoo.pothik

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.