নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি তর্ক বিশ্বাস

কহেন কবি কালিদাস

কহেন কবি কালিদাস › বিস্তারিত পোস্টঃ

সরকারি চাকুরীজীবীদের বেতন বৃদ্ধি এবং কিছু কথা

১৩ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

সরকারী চাকুরীজীবীদের বেতন বাড়ছে এটা ভালো কথা ।কারন সরকারি চাকুরীজীবীদের যে বেতন এটা দিয়ে চলা অনেক কঠিন (যারা ঘুষ খান না)। সম্ভবত বেতন দ্বিগুণ হবে ২০১৫ অর্থ বছর থেকে ।

নতুন বেতন কাঠামোর ফলে সবকিছুর দাম বাড়বে । এর সবচে বড় ভুক্তভোগী হচ্ছে যারা প্রাইভেট জব করেন,কারন তাদের বেতন কাঠামো তো বাড়ছে না । অনেকে হয়ত বলবেন,প্রাইভেট চাকুরীজীবীদের বেতন তো অনেক বেশী । অনেক বেশী বেতন পান অল্প কিছু মানুষ ।বেশিরভাগই পান গড়পড়তা বেতন ।

প্রাইভেট জব এর মার্কেট এখন খারাপ,সব সেক্টরের ।অনেক শিক্ষিত মানুষ কিন্তু জব নেই ।এখন যারা প্রাইভেট চাকুরী করেন তারা যদি বস কে বলেন বেতন বাড়াতে হবে,বস মুখের উপর বলে দেবে থাকলে থাকেন নয়ত অন্য কোন জব দেখেন ।প্রাইভেট চাকুরীজীবীদের শুধু প্রভিডেন্ড ফান্ড,গ্রাচুইটি সম্বল ।তাও আবার অনেক ফার্মে শুধু প্রভিডেন্ড ফান্ড।যারা প্রাইভেট জব করেন তারা জানেন নতুন বেতন কাঠামোর ফলে কি দুর্ভোগ অপেক্ষা করছে তাদের জন্য ।

আসা করি সরকার জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখবে। কারন বেতন বাড়ছে মাত্র অল্প কিছু মানুষের ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

ক্ষতিগ্রস্থ বলেছেন: কখনও দ্বিগুন হবে না, নতুন পে-স্কেল দেয়ার পর আবার আমার কমেন্ট দেখে নেবেন. এ পর্যন্ত যত পে-স্কেল হয়েছে তাতে যেসব সুপারিশ ছিল, ঘোষনার সময় দেখা গেছে তার সর্বনিম্ন সুপারিশের চেয়েও কম পাশ করা হয়েছে, এটা এবারও হবে, নিশ্চিত. এই বাড়তি বেতন ব্যবসায়ীরা এক বছরের মধ্যে দাম বাড়িয়ে খেয়ে ফেলবেন. আবার ৭-৮ বছর পরবর্তী পে-স্কেল পর্যন্ত তেল-নুনের হিসাব করেই চাকুরিঅলাদের চলতে হবে, আর শেষের কয়েক বছর ধারকর্জ করে চলতে হবে, এটাই নিয়তি. এই পে-স্কেলের ঘোষনা দেশের অর্থনীতির জন্য একটা পেইন. আমি মনে করি প্রতি বছর টাকার অবমূল্যায়নের সমান করে বেতন অটো বাড়ানো হলে এই পেইন কমবে.

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৫

কহেন কবি কালিদাস বলেছেন: "এ পর্যন্ত যত পে-স্কেল হয়েছে তাতে যেসব সুপারিশ ছিল, ঘোষনার সময় দেখা গেছে তার সর্বনিম্ন সুপারিশের চেয়েও কম পাশ করা হয়েছে "

- সেটা আমিও জানি তবে এবার কিন্তু পরিস্থিতি ভিন্ন । কারন কোন সরকার পে-স্কেল দিচ্ছে সেটা খেয়াল করুন ।আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনি বুঝতে পেরেছেন।তবে যাই হোক লাভবান হবে ব্যবসায়ীরা।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৪

মহান অতন্দ্র বলেছেন: হূম বাড়লেই হয়। আমার ধারনা বাড়লে সরকারী পর্যায়ের দুর্নীতি গুলো কিছুটা রোধ করা যাবে ।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: নতুন বেতন কাঠামোর ফলে সবকিছুর দাম বাড়বে । এর সবচে বড় ভুক্তভোগী হচ্ছে যারা প্রাইভেট জব করেন,কারন তাদের বেতন কাঠামো তো বাড়ছে না । অনেকে হয়ত বলবেন,প্রাইভেট চাকুরীজীবীদের বেতন তো অনেক বেশী । অনেক বেশী বেতন পান অল্প কিছু মানুষ ।বেশিরভাগই পান গড়পড়তা বেতন ।

কথা ঠিকই বলেছেন

৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫

অমিয়েন্দ্র বলেছেন: হক কথা.... প্রাইভেট আর সরকারি চাকুরি'র মধ্যকার বেতন বৈষম্য তো কোনদিনই দূর হবে না। তাই সরকারের খেয়াল রাখা উচিত যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.