নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোনালী দিনের প্রত্যাশায়

চাতক

চাতকপাখি

চাতকপাখি › বিস্তারিত পোস্টঃ

সাহায্যমূলক পোস্ট: ক্রেডিট কার্ড কোনটা ভালো

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭

আমি একটা ক্রেডিট কার্ড নিতে চাই । কোনটা ভালো বুঝতে পারছি না । ধারনা দিয়ে একটু সাহায্য করুন ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৬

মোঃ জুম্মা বলেছেন: ক্রেডিট কার্ড কোনটাই ভালো নয় আপনি ডেবিট কার্ড ব্যবহার করুন ।

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩

চাতকপাখি বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: আগের কালে কোন লোকের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাইলে শত্রুপক্ষ সেই লোককে যেভাবেই হোক দ্বিতীয় বিয়ে করিয়ে দিত ... আর এইসময়ে একটা ক্রেডিট কার্ড ধরিয়ে দেয়া ....মোটামুটি নিজের জীবনের সব শান্তি নষ্ট করার জন্য এর থেকে ভালো আর কিছুই নাই ... :(

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৭

চাতকপাখি বলেছেন: ভয় পাইছি ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৭

শেরশাহ০০৭ বলেছেন: মোঃ জুম্মা বলেছেন: ক্রেডিট কার্ড কোনটাই ভালো নয় আপনি ডেবিট কার্ড ব্যবহার করুন

ঠিক........। :|

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

চাতকপাখি বলেছেন: সন্দিহান অবস্থায় পড়লাম ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: নিয়ন্ত্রিত খরচ আর নির্ধারিত সময়ের মধ্যে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারলে ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে।

আপনি কোন্ ব্যাংকের কার্ড কিনবেন আর আপনার মাসিক আয়ের ‘পরিমাণ ও ধরণ’ মোতাবেক কার্ড নির্বাচন করতে পারবেন। কেউ পরামর্শ দিলেই আপনি একটি ‘ভিসা প্লাটিনাম’ ক্রেডিট কার্ড পাবেন না। ব্যাংকই আপনার চূড়ান্ত পরামর্শদাতা। অতএব...

০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৭

চাতকপাখি বলেছেন: কোন ব্যাংকের কি চার্য ? তারা কি বিদেশে ডলারে বিল পরিশোধের সুযোগ দেয় ?

৫| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

অডি বলেছেন: @ মোঃ জুম্মা, শেরশাহ০০৭, লেখক
ডেবিট কার্ডে ঝুকি বেশি। কার্ড কম্প্রোমাইজ হয়ে টাকা চুরি হলে ফেরত পাওয়ার সম্ভাবনা কম।

৬| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৮

মদন বলেছেন: গলায় দড়ি দেওয়া ভালো নাকি বিষ খাওয়া ভালো??? ;)

স্ট্যান্ডার্ড চাটার্ড এর কার্ড ২বছর ব্যবহার করে বাদ দিয়েছি। শান্তিতে আছি। লোন করে ঘী খাওয়ার দরকার নেই।

৭| ০৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

ভোরের সূর্য বলেছেন: @মাঈনউদ্দিন মইনুল ভাই ঠিকই বলেছেন।
আর আপনি ক্রেডিট কার্ড কিনতে পারবেন না,এটা কেনার কোন জিনিস না।ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সম্পুর্ন ভিন্ন জিনিস।

ক্রেডিট কার্ড মানে হচ্ছে সহজ কথাতে লোন,বিভিন্ন ব্যাংক ক্রেডিট কার্ড দেয়।আপনি যেই ব্যাংকের ক্রেডিট কার্ড নিতে চান সেখানে আবেদন করতে হবে।

আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকলেই শুধু বিদেশে ডলারে বিল পরিশোধের সুযোগ দিবে।আর আপনার যদি ফরেন কারেনসি একাউন্ট থাকে তাহলেই আপনি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড পাবেন।তবে বাংলাদেশে সাধারনত লোকাল এবং ডুয়াল কারেন্সি বেশি ব্যাবহার হয়।ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডে আপনাকে একটা ডলার এমাউন্ট যেটা আপনি বাংলাদেশে বসে খরচ করতে পারবেন না।যদি আপনি কখনোও দেশের বাইরে যান তাহলে সেই ডলারটা পাসপোর্টে এন্ডোর্স করে নিয়ে বিদেশে ব্যাবহার করতে পারবেন।ভাল হয় আপনি যদি বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট ভিসিট করেন।ওখানে ওদের ক্রেডিট কার্ড সমন্ধে বিশদ বর্ননা দেয়া আছে।

৮| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬

আলাপচারী বলেছেন: বিশ্বের ২য় ধনী ওয়ারেন বাফেটের ৬ পয়েন্ট বিশিষ্ট উপদেশ বাণী -

.....

পয়েন্ট নম্বর ২। নেভার ইউস ক্রেডিট কার্ড।

(মন্তব্য নিঃন্প্রয়োজন। )

এর পরও বলিঃ আপনি যদি মানি ম্যানেজমেন্টে টনটনে হোন তা হলে ব্যবহার করতে পারেন।
আপনার ক্রেডিটওর্থিনেস দেখেই ব্যাংক আপনাকে তাদের ভ্যালুয়েশন অনুযায়ী ক্যাটাগরি করবে এবং সেই রাংক অনুযায়ী কার্ড দেবে।

এভয়েড করবেন ষ্টান্ডার্ড চার্টাড ব্যাংক। (বাটপার, ব্যাপক ও অনেক প্রকার হিডেন চার্জ আছে। )

এভয়েড করবেন ব্র্যাক ব্যাংক। (ডাকাইতের বড় ভাই, ব্যবহার খারাপ।)

এভয়েড করবেন ই বি এল। (ফুটানি বেশী এফিসিয়েন্ট কম, হিডেন চার্জ আছে।)

এভয়েড করবেন সাউথ ইষ্ট। (ওদের একমাত্র ব্যবসাই এটা, ফলে ঘন ঘন নীতিমালা চেঞ্জ করে। ফাপড়ে পড়বেন।)

প্রিমিয়ার, প্রাইম, ইউসিবি ভালো।

এইচ এস বি সি স্মার্ট। কিন্তু এক্সপেনসিভ।

সিটি আর আমেরিকান এক্সপ্রেস থেকে সাবধান। এই দুটি কার্ডের উপর পেশাদার প্রতারকদের চোখ। ঐ ব্যাংকের কর্মকর্তারাও জড়িত। (প্রমাণ হাতে নিয়েই বলছি।)

৯| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪০

চাতকপাখি বলেছেন: ভাই আপনাদের সকলকে মূল্যবান মন্তব্য দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ । আশাকরি ব্লগের সকলে উপকৃত হবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.