নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার কাব্য=

১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর বাজে,
মন আকাশ যে বিবর্ণ রঙ, বিষণ্ণতায় সাজে!

নিস্ কী আর মনের খবর, নিজের মত থাকিস?
কী জানি কার, স্বপ্ন ছবি, চোখের পাতায় আঁকিস।

ভালো লাগার সময়গুলো, পানসে করে দিয়ে,
উড়িস সুখে-তুই কী পাখি, ময়না তোতা টিয়ে?

তোর ডানা কী সবুজ বরণ, মন কী রে তোর সবুজ?
বাসতে ভালো তোকে কেনো, মন হয়ে রয় অবুঝ?

দীর্ঘশ্বাসের প্রহরগুলো, ইচ্ছে দেবো তোকে!
যেমন কাঁদি তুইও কাঁদবি, নীল বিরহ শোকে।

জীবন আমার এলোমেলো, মজেছি তোর প্রেমে,
মন ছাড়া আর চাই না কিছু, নই খুশি নই হেমে।

পালাস না আর পাখিরে তুই, করবো তোকে বন্দি,
বুকের পিঞ্জর ভাঙ্গতে তুই কী, আঁটবি নানান ফন্দি?

ফন্দি আঁটা বিষণ্ণ হ', যায় আসে না কিছু,
থাকবি ছুঁয়ে অনন্তকাল, নিয়েছি তাই পিছু।

গল্প করবি গানও গাইবি, সুর মিলাবি সুরে,
রইবি না আর আমার হতে, পাখিরে তুই দূরে।

দুটি পাখি একটি ডালে, পাশাপাশি বসে,
যাবো দুজন - দুজনার মন, সুখের তরে চষে।

মোহনিয়া মিহি সুরে, বাজাবি প্রেম বাঁশি
বলবো আমি সুরে সুরে, তোকে ভালোবাসি।

ভালোবাসি বলিস পাখি, ইচ্ছে বড় শুনতে,
তোকে নিয়ে ইচ্ছে মনে, স্বপ্ন হাজার বুনতে!
==============================
©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ....................................................................
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
নীল আকাশের সীমানাটা ছুঁয়ে দেখি গিয়ে,
মন কেমনের সব কথা আজ হাওয়ায় উড়িয়ে।

তুই কেটেছিস মেঘের আঁধার, পেয়েছিস আলোর দেখা,
আমি কেন এই ঘরের কোণে রইবো পড়ে একা?
আমারো মনে জাগে আজো চিলতে রোদের আশা,
ডানা মেলে খুঁজে নেব আমার সুখের ভালোবাসা।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সবাইকে নিয়ে

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৩

জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর একটা কবিতা লিখেছো আপু, এরকম অসাধারণ লেখা আরও পড়তে চাচ্ছি।আশা করি আমাকে নিরাশ করবে না।ভালো থেক।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকো
ফি আমানিল্লাহ

ইংশাআল্লহ

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৮

জুন বলেছেন: এত এত পেরেশানি হয়রানির মধ্যেও কবিতা লেখার মত মন তোমার। আমার খুব ভালো লাগে তোমার প্রানবন্ত লেখাগুলো।
+

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য । অনেক ধন্যবাদ আপু অনুপ্রেরণা দেয়ার জন্য
আল্লাহ নেক হায়াত দান করুন

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২১

ডঃ এম এ আলী বলেছেন:



ভালবাসার কাব্যগাথার মেয়েটি
লেংড়া ঘাসের বুকে চিত পটাং
চুলে তার বাতাস খেলে,
চোখে নীল আকাশের রং।

দু’হাত মেলে শুয়ে থাকে
মেঘ গোনে আপন মনে
দূর বাঁশবনের ফাঁকে ফাঁকে
পাখি ডাকে গোপন সনে।

কচি ঘাসে শিশির ঝরে
তার গালে লাজুক আলো
কে যেন এসে মনের ভেতর
লিখে দিয়ে যায় ভালোবাসি তোমায় ভালো।

নদীর জলে ঢেউ ওঠে
কাঁপে তারই বেনীখানি
সেই থেকে তো হৃদয়জুড়ে
সে-ই কারো প্রেমের রানি।

লেংড়া ঘাসের সেই দুপুরে
সময় থেমে ছিল যেন
ভালবাসার কাব্যগাথা
শুরু হয়েছিল সেদিনই নীরব কোনো ক্ষণে।

শুভেচ্ছা রইল

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর প্রতি উত্তর

আপনার লেখা বরাবর অসাধারণ
ভালো থাকুন ভাইয়া

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: শেষের চারটে পংক্তি খুব সুন্দর হয়েছে। + +
বাকিগুলোও মনের অনেক কথা খুলে বলেছে। +

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মূল্যায়ন সব সময় লেখার জন্য অনুপ্রেরণা

অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.