নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা প্রলয়

পৃথীবিতে কেউ কেউ এত ভাগ্যবান যে,মানুষকে অনেক কষ্ট দিয়েও ভালবাসা পায়। আর কেউ কেউ এত হতভাগ্য,যে কাউকে অনেক ভালবেসেও কষ্ট পেতে হয়।

ছাঈক্লোন

পৃথীবিতে কেউ কেউ এত ভাগ্যবান যে,মানুষকে অনেক কষ্ট দিয়েও ভালবাসা পায়। আর কেউ কেউ এত হতভাগ্য,যে কাউকে অনেক ভালবেসেও কষ্ট পেতে হয়।

ছাঈক্লোন › বিস্তারিত পোস্টঃ

কত কিছুই আমরা দেখি না!!

১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১

এক লোক দুটো গরু নিয়ে বর্ডার দিয়ে পার হচ্ছে।

সীমান্তরক্ষী থামালো, অ্যাই দাড়াও। তোমাকে চেক করা হবে। দেখি, ব্যাগ দেখি।

লোকটা দেখালো। কিছু নেই।

তোমার পকেট?

লোকটা দেখালো। কিছু নেই।

তোমার মুখ, হা করো।

লোকটা দেখালো। কিছু নেই।



পরদিন লোকটা আবার বর্ডার দিয়ে যাচ্ছে। সাথে গরু। সীমান্তরক্ষী থামালো, দেখি ব‌্যাগ।

কিছু নেই।

পকেট। কিছু নেই।

মুখ, হা করো। আগের মতোই কিছু নেই।

আগের মতোই চেক করলো। কিছু নেই।

আবার পরদিন। গরু নিয়ে যাচ্ছে লোকটা। আগের মতোই চেক। আগের মতোই কিছু নেই।



এভাবে মাসখানেক চলল। একদিন সীমান্তরক্ষী থামালো, শোনো ভাই। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তুমি পাচারকারী। কিন্তু কিছুই পাচ্ছিনা। ঘটনা কী? তুমি আসলে কী পাচার করো? বলো। কাউকে বলবোনা।

লোকটা ফিসফিস করে বলল, গরু।



প্রতিটি ইস্যুতে এভাবে আমাদের চোখের সামনে দিয়ে অনেক কিছুই চলে যাচ্ছে। অথবা আমরা হারাচ্ছি কিছু।

দেখছিনা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

অপূর্ণ রায়হান বলেছেন: নাসিরুদ্দিন হোজ্জার গাধা পাচারের গল্পের মত অনেকটা :)

হ্যাপি ব্লগিং :)

২| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০০

ছাঈক্লোন বলেছেন: মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.