| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন ভরা একাকীত্ব মন , জানি না কি তার স্বপ্নের বাসন ,
দুখের পানে হারিয়ে যাওয়া হাসি, কাঁদে কি না তার মন ভুলানো মন,
হয়ত কোন ছবি আঁকে অন্তরে , পুজি না কি তার স্মৃতিহারা জীবন ,
তার হারিয়ে যাওয়া জীবন । ।
একবার যদি তাকিয়ে দেখ , ও পরানের পাখি,
এক দৃষ্টি পলকে , বোঝে কি না তার ভালোবাসার বাহন ,
হয়ত কোন গান লিখেছে পাতায় , সুর না কি তার ভাঙ্গা গড়া সহন,
তার ভেঙ্গে যাওয়া ভবন । ।
ইচ্ছে শুধু এক জনমের , জানি না কি তার ইচ্ছের লালন ,
আকাশ ভরা রাতের তারায় , কাটে কি না তার রাত্রীযাপন,
হয়ত কোন ডাক শুনেছে , গভীর না কি তার অস্পষ্ট শ্রবণ,
তার নির্ঘুম রাত্রিযাপন ।।
শ্যামল হাওয়া বইছে দেখ , ও অরণ্যময়ী পবন ,
বৃষ্টি ভেজা সন্ধ্যায়, বোঝে কি না তার ভালোবাসার কথন ,
হয়ত কোন প্রাণের ছোঁয়ায় , ফিরে পায় না কি তার এক পশলা বর্ষন,
তার ভালোবাসার চরণ ।।
---- ইসতিয়াক আহমেদ ফাহিম ( DarKsaInt)
07.10.2014 1:15 A.M.
©somewhere in net ltd.