| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমায় ডাক দিয়েছে , নিঝুম রাত্রিতে
সুর তুলেছে , গান গেয়েছে , পরীর কোমল ছোঁয়ায়,
আমায় ডাক দিয়েছে , নিঝুম রাত্রিতে
উষ্ণ হাওয়ায় , স্নিগ্ধ গোলাপের গন্ধে, মম স্পর্শে ।
বেলা শেষে দিন কেটে যায় ।।
তুমি , তুমি স্বপ্নের ভুবন ,দু’জনার হয়ে বেড়াই
শীতল ছোঁয়ায়, মিষ্টি হাসি , নয়ন ও নন্দনে
আমি , আমি হৃদয় জুড়ে , তোমায় ডাক দিয়ে যাই
জোঁছনা রাতে , নীল আকাশে , বৃষ্টিতে ভিজে রই ।
বেলা শেষে দিন কেটে যায় ।।
ভালোবাসা মোদের সুগন্ধী ফুল , ফুটে উঠে, কোন এক সন্ধ্যায় ,
রাত্রি হলে , ভাবছি মোরা , দু’জন দুজনার
স্বপ্ন দেখি উড়ে যাই , মোদের রঙ্গিন বোনা ঘরে
ভালোবাসি মোরা ,আপন প্রাণে, নীল পাহাড়ে ।
বেলা শেষে দিন কেটে যায় ।।
©somewhere in net ltd.